বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকল কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট:
বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে ঘুরতে কার না ভালো লাগে। তাই তো মাঝে মধ্যে কোথাও ঘুরতে যায়।আজ দুদিন ধরে ঝড় ও বৃষ্টি হচ্ছে, আর সাথে সাথে কারেন্ট চলে যায়। তাই কয়েক দিন ধরে বাইরে কোথাও যাওয়া হয়নি। তারপর মেয়েটার পরিক্ষা চলছে। আসলে সব কিছু নিয়ে অনেক ব্যস্ততার মধ্যে দিন যাচ্ছে। তাই গতকাল বিকেলে মনটা বেশ খারাপ লাগছিল, ঘরের মধ্যে বসে ছিলাম। হঠাৎ আমার এক জা এসে বলল চলেন ভাবি নদীর পাড়ে থেকে ঘুরে আসি ও আপনাদের বাগান দেখে আসি।যদিও ভালো লাগছিল না তারপরেও বাগান দেখার উদ্দেশ্যে ভাবির সাথে চলে গেলাম। তো চলুন শুরু করি আজকের পোস্ট ।
যেহেতু আমি ভাবির সাথে গিয়েছে তাই ভাবি বললো আগে নদীর পাড়ে ঘুরে আসি। আসলে নদীর পাড়ে এখন অনেক মাছ ধরছে,মাছ গুলো অনেক তাজা তাই ভাবি কিছু মাছ কিনতে চেয়েছিল।তারপর আবার অনেকেই বরশি দিয়ে মাছ ধরছে। তবে জেলে মাছ ধরছে নদীর ওপারে, আমরা এপার থেকে জিজ্ঞাসা করলাম মাছ বিক্রি করবেন না।তখন জেলে ভাই বললো ভাবি মাছ মাত্র বিক্রি করে দিয়েছি। এখন আজ আর মাছ পাওয়া যাবে না। আপনারা সকালে আসলে কিছু মাছ নিতে পারবেন।তারপর ভাবি বলল চলো নদীর পাড়ে দিয়ে ঘুরে আসি।আসলে নদীর পাড়ে মনরোম দৃশ্য দেখলে মন প্রাণ জুড়ে যায়। আর নদীর পাড়ে গেলে মনে হয় না যে বাড়িতে আসি। যার মন খারাপ থাকবে নদীর পাড়ে গেলে এমনিতে অনেক ভালো হয়ে যাবে। যেহেতু নদীর পাড়ে আমাদের বাগান আছে আমরা সেটা দেখতে গেলাম।
তারপর আমরা বাাগানে চলে আসলাম। আসলে নদীর পাড়ে বাগান তাই তো পাশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দেখলাম অনেক লেবু ধরেছে, আম ও কাঁঠাল সব মিলে বেশ ভালোই ফল ধরেছে। আসলে আমরা তো আর সব সময় যায়নি, অনেক দিন পরে গিয়েছি, দেখতে অনেক সুন্দর লাগছে।
আমার মেয়ে দুটি এত ছোট গাছে আম দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল।দুইবোন আম গুলো ধরে বেশ কিছু ছবি তুলল।আর আমার ছোটমেয়ে তো একটা আম ছিড়ে আনলো। আবার ভয় পেয়েছে ওর বাবা আম ছিড়তে নিষেধ করেছে তার জন্য। আমি বললাম সমস্যা নেই কিছু বলবে না তোমার আব্বু।আসলে আম গুলো দেখতে অনেক সুন্দর।
আমাদের বাগানের পাশে আবার বসার ব্যবস্হা আছে। যেহেতু আমার বেশ কিছু ক্ষণ ঘোরাঘুরি করেছি তাই আমার মেয়ে দুটি বলছে আমরা একটু বসবো।তারপর আবার সামনে ঘুরতে যাব।তাই বাচ্চারা বসে রইল আমি আর ভাবি গল্প করতে লাগলাম। আমার দুই মেয়ে কিন্তু অনেক খুশি ছিল। আসলে ওদের তো একা আসতে দেয়নি,তাই মাঝে মধ্যে আসলে অনেক আনন্দ পায়।
যেহেতু আমাদের হাতে একটু সময় ছিল তাই আমরা আবার সামনের দিকে ব্রিজের কাজ দেখার জন্য গেলাম।সেখানে যাওয়া মাত্র আমার মেয়ে দুটি নিচে নেমে গেল। আসলে এত সুন্দর দৃশ্য নিচে না নামলে বুঝা মুশকিল।। দুই মেয়ে বেশ ভালোই আনন্দ অনুভব করেছে। আসলে আমার ও মন খারাপ ছিল কিন্তু এভাবে ঘুরতে পেরে অনেক ভালো লেগেছে। সত্যি প্রকৃতির মাঝে ঘুরলে বেশি ভালো লাগে। আমার মনে হয় প্রকৃতির মুক্ত হাওয়ায় ঘুরতে সবারই ভালো লাগে।আশাকরি আপনাদের কাছে ও ভালো লাগবে।
| প্রয়োজনীয় | তথ্য |
|---|---|
| ফটোগ্রাফার | @parul19 |
| ডিভাইস | LGK30 |
| লোকেসন | লিংক |
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
আপনার মতো আমার কাছেও বাইরে ঘুরতে যেতে অনেক ভালো লাগে আপু। বিকেলে প্রকৃতির মাঝে ঘুরতে গিয়ে সুন্দর কিছু মুহূর্ত ফটোগ্রাফি মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।বাইরে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভেচ্ছা রইল
সত্যি আপু বিকেলে এভাবে বাইরে ঘুরতে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে।
আসলে বিকেল বেলায় এরকম পরিবেশে এবং এরকম জায়গায় ঘোরাঘুরি করার অনুভূতিটা সত্যি একেবারে অন্যরকম হয়। আপনারা খুবই ভালো ঘোরাঘুরি করেছিলেন। আপনার কাটানো এত সুন্দর একটা মুহূর্ত আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। এত ছোট গাছের মধ্যে আপনার মেয়ে দুইটি আম দেখে অনেক খুশি হয়েছিল তা তাদের ছবি দেখেই বুঝতে পারছি। ভীষণ ভালো লাগলো আপনাদের ঘুরাঘুরি করার পোস্টটি পড়ে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগল, ধন্যবাদ আপনাকে।
আসলে বিকেল বেলা এরকম খোলা পরিবেশে ঘুরতে বেশ ভালই লাগে । আপনারা যেহেতু মাছ কিনতে গিয়েও মাছ না পেয়ে ফিরে এলেন ,পরের দিন আবার খুঁজে দেখবেন নিশ্চয়ই পেয়ে যাবেন । আর এরকম পরিবেশে ঘুরে বেড়ালে শরীর মন সবই ভালো থাকে । আর বাচ্চারাও বেশ খুশি হয় । ভালো লাগলো । ধন্যবাদ ।
ঠিক বলেছেন আপনি এমন পরিবেশে ঘুরলে শরীর মন সবই ভালো থাকে, ধন্যবাদ আপনাকে।
আমি ভীষণ পছন্দ করি বিকেল বেলায় প্রকৃতির মাঝে এরকম একটা সুন্দর পরিবেশে ঘুরাঘুরি করতে। আপনারা নদীর পাড়ে ঘুরতে গিয়েছিলেন দেখে ভীষণ ভালো লাগলো। আপনার দুইটি মেয়েকে নিয়ে গিয়েছিলেন এবং তারা খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিল সেখানে, তা ফটোগ্রাফি দেখে বুঝতে পারছি। আমগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে এবং ছোট গাছ হওয়ার কারণে একটু বেশি ভালো লাগছে দেখতে। আপনার মেয়ে একটি আম ছিঁড়ে নিয়ে এসেছিল কিন্তু তার আব্বু বকা দিবে বলে ভয় পেয়েছিল অনেক। মাছ কিনতে গিয়েছিলেন মাছ না পেয়ে ফিরে এসেছিলেন। সব মিলিয়ে খুবই সুন্দর একটা পোস্ট তুলে ধরলেন।
সত্যি ভাইয়া সব মিলে বেশ ভালোই একটা সময় কাটিয়েছি। আমার পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমিও তাই মনে করি। প্রকৃতির মাঝে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর বাচ্চাদের আনন্দ উল্লাস দেখলে মায়েদের মন ভালো হতে আর কিছু লাগে না।অনেক ভালো লাগলো আপু আপনার ফটোগ্রাফি গুলো দেখে।ছোট গাছে আম হলে আমারও খুব ভালো লাগে দেখতে।আপনার অনুভূতি গুলো পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
সত্যি আপু বাচ্চাদের আনন্দ উল্লাস দেখলে মায়েদের মন এমনিতে ভালো হয়ে যায়।ধন্যবাদ আপনাকে।
ঠিক বলছেন বর্তমান সময়ে যেহেতু বর্ষাকাল শুরু হচ্ছে ঝড় বৃষ্টির কারণে তেমন কোথাও ঘুরতে যাওয়া সম্ভব হবে না। ঘরের মধ্যে বসে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসবে। এভাবে বিকেল বেলায় ঘুরতে গেলে বেশ ভালো লাগে। আম গুলো দেখে তবে বেশ ভালো লাগলো অনেক ছোট ছোট গাছে খুব সুন্দর আম ধরেছে। বাচ্চারা তো এরকমই যে কোন ফল দেখলে ছিঁড়ে নিতে চাই। অনেক সুন্দর অনুভূতি শেয়ার করেছেন আপনি ভালই লাগলো।
সত্যি আপু আম গুলো দেখতে অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
নিশ্চয়ই আপনারা বিকালে ঘোরাঘুরির মাধ্যমে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে ছিলেন। আর হ্যাঁ বাড়ির পাশে নদী না থাকার কারণে নদীর পাড়ে ঘোরাঘুরির অনুভূতি কেমন সেটা আমার জানা নেই। তবে আপনাদের থেকে শুনে মনে হয় নদীর পাড়ে ঘোরাঘুরি অনুভূতি বেশ ভালই। যাইহোক ধন্যবাদ আপনাকেই সুন্দর পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
সত্যি ভাইয়া নদীর পাড়ে ঘুরতে অনেক ভালো লাগে, সময় করে একদিন চলে আসবেন ঘুরতে। ধন্যবাদ আপনাকে।
আপু আপনি ঠিক বলেছেন, মন যদি খারাপ থাকে তাহলে নদীর পাড়ে গিয়ে ঘুরে আসলে, মন অনেকটাই ভালো হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়। আর আপু প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনি বিকেল বেলা প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে গিয়ে প্রাকৃতিক দৃশ্যের যে অসম্ভব সুন্দর ছবি তুলেছেন তা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ আপু, বিকেলে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি নিয়ে সুন্দর একটি পোস্ট উপস্থাপন করার জন্য।
আমার পোস্ট পড়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ