শীতের সকালে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি।

শীতের সকালে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি

IMG-20231218-WA0006.jpg

বরাবরের মতো আজও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটা পোস্ট নিয়ে। আসলে আমি সব সময় চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার জন্য। গতকাল সকালে আমরা কয়েক জন মিলে ঘুরতে গিয়েছিলাম। যদিও ঘুরতে যেতে বিকালে চেয়েছিলাম।আসলে এখন দিন ছোট হওয়ার কারণে বিকালে যেতে যেতে সন্ধ্যা লেগে যায় । তাই অনেক ভোরেই যেতে হয়েছে আবার এসে নাস্তা বানাতে হবে। ছোটদিনে উভয় সংকর বিকাল খুঁজেই পাওয়া যায় না। তবে সকালে আমরা বেশ ভালো একটা সময় উপভোগ করেছি যদিও একটু শীত ছিল। বিশেষ করে সরিষা ফুলগুলো দেখতে অসাধারণ লাগছিল। শিশির ভেজা ফুলগুলো ফুটে রয়েছে কত সুন্দর। আসলে প্রকৃতি এমন জিনিস তার কাছে গেলে মন ভালো ছাড়া কারো খারাপ হবে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানুষকে সব সময় মুগ্ধ করে। আসলে সকালে না উঠলে এরকম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতেই পারতাম না। সত্যি সকালে ওটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। যদিও আমি সব সময় সকালে উঠি তবে বাইরে বের হয় মাঝে মাঝে। যাইহোক তাহলে চলুন শুরু করি আমার আজকের পোস্ট।

IMG-20231218-WA0007.jpg

IMG-20231218-WA0003.jpg

আসলে আমরা নদীর পাড় থেকে একটু দূরে মাঠের ভিতরে চলে গেলাম। আমাদের ভাতিজি এসেছে সে সরিষা ফুল দেখতে যাবো তার জন্য আমাদের মাঠে যাওয়া সকাল সকাল। আমরা যেতে যেতে সূর্য উঠছে। মাঠের ভেতরে যেতেই সূর্যের এমন দৃশ্য দেখে বেশ ভালো লাগলো। তারপর কৃষকেরা মাঠে ধান কাটা শেষ করে ধানের বীজ চাষ করছে আবার ধান লাগাবে বলে। ধানের বীজগুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে অনেকদিন পরে এমন ধানের বীজ দেখতে পেলাম। সকালবেলা শিশির ভেজা ধানের বীজ গুলো দেখতে বেশ ভালো লাগছে।

IMG-20231218-WA0006.jpg

IMG-20231218-WA0004.jpg

তারপর আমরা খোলা মাঠের ভিতরে একটু রোদ এসেছিল সেখানে গিয়ে দাঁড়িয়ে ছিলাম। আসলে কুয়াশা ঘেরা আর শিশির ভেজা সরিষা ফুল গুলো দেখতে অনেক ভালো লেগেছে। ইস শুধু দুঃখ লেগেছিল সরিষা ফুলের ভিতরে গিয়ে ফটোগ্রাফি করতে না পারার জন্য। আসলে সকালে এভাবে হাঁটাহাঁটি করা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তবে আমরা ধানের চারা দিয়েছে সেখানে গিয়ে বেশ কিছু ক্ষণ রোদ পোহালাম। সত্যি বলতে শীতের দিনে সকালের রোদ অনেক মিষ্টি। তবে আমরা যেহেতু হাঁটাহাঁটি করেছিলাম তাই আমাদের তেমন শীত লাগেনি। তবে সময়টা বেশ ভালোই উপভোগ করেছি।আসলে কয়েকজন মিলে গিয়েছিলাম তাই অনেক গুলো লেগেছে। সত্যি প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখলে মন প্রাণ জুড়ে যায়।

IMG-20231218-WA0005.jpg

IMG-20231218-WA0002.jpg

IMG-20231218-WA0000.jpg

তারপর আমরা বেশ কিছু সময় সরিষা ক্ষেতের পাশ দিয়ে ঘুরেছিলাম।আসলে সকালে শিশির ভেজা থাকার কারণে পায়ে কাঁদা লেগে ছিল। তবে আমরা বেশি কিছু সময় সরিষা ক্ষতে ঘোরাঘুরি করেছি।আমার কাছে সরিষা ক্ষেতে ঘুরতে অনেক ভালো লাগে। তবে এবার যাওয়া হয়নি। তাই গতকাল যেহেতু সুযোগ পেয়েছি তাই যেতে মিস করি নি। প্রথম যদিও শীতের জন্য একটু খারাপ লেগেছিল তবে কিছু ঘোরার পরে সব ঠিক হয়ে গিয়েছিল। আসলে এমন ফুলের রাজ্য থেকে আসতে মন চায়নি। সরিষা ফুলের ওপর কতো সুন্দর শিশির বিন্দু জমে আছে এই দূশ্য গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। আমার মনে হয় আমার কেন এমন দূশ্য গুলো সবারই অনেক ভালো লাগবে ।যাইহোক গতকাল সকালে আমরা কিন্তু বেশ ভালো একটা সময় কাটিয়েছি। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

প্রয়োজনীয়তথ্য
ফটোগ্রাফার@parul19
ডিভাইসredmi note 12
লোকেসনফরিদ পুর

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq...obTVrAhvp4m83fwPsbQ367c4Lgu8DMSTrYFBeBTdMVmTTynFWqFRpHpGxQ4qMSoxoDcnuoWPckgxegtfa5rYg5NyHmAJHAzXiHezYTkWctNF5JUH8Gp7mjENQM.gif

আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
HFcFmHBiAeR2oP8xXotf9GhVZ2UVLfizAkm26SLD9Ksq63dTYvrrycGbUPAEdikxGD2cqVMH8heE8DJW36AaZjZ4fD6Yt6w5ks6jyrVJqR...SPKhpaGF3R77N6UCcw6tHuYvyw7YjLACEvtraNkFm1AbXaoof2ZWppk6CphcwuiCL9iHDNMmYZX8Bq4y4gXniUDWXhBKVWevHte3V4qsJQhXhen8d6ttKVvadL.png

আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।আমার কাছে নতুন নতুন ডাই ও ফটোগ্রাফি করতে অনেক ভালো লাগে। ।এই অপরুপ বাংলার বুকে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি।

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde1F6oRaKDis6eFNTqaET8soo8NYdtJXnEayXsg3Fx95TFkgLt1et4cn3GmnVY...ntgU63DpkYkb8a3HFVcmr9kVKAUK7GZN8yEenN3RPoyt3RkugeSBeesWqLh65DeovRdHCzQgvqVNscRmK7JWHUg3a1MT1UCEnDHbAXHQJwY5ncdm8YmiPkmd4R.gif

52k6mffrchQhs3Ssm9CLhkXcA8J5RhCbAhzzMtY9rBYwuor5owTWfK3hsfRcZnYb7wrEhskd2s8HBHr4RhMM9omL4rxSgvTJqwSSnNUzvj...be9rb7FDWzxUHqitBaapJsRqCRjhnVAThRvqhZUGBCJvV4KwGya5FG9QBW4wYrve2oc9ZtfxPSURk6a8Q2ZazNPCEtExJfp3Mm5t568RwbAgAuyAsXhtL75JLN.png

Sort:  
 3 years ago 

শীতের সকাল মানেই হচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য দেখতে পাওয়া। শীতের সকালে অনেক সুন্দর দৃশ্য দেখা যায়। শীতের সকালবেলায় ঘুরতে বের হলে তো আর কোন কথাই নেই। যদি হয় প্রকৃতির মাঝে তাহলে তো কোন কথা নেই একেবারে। শীতের সময় ঘুরাঘুরি করতে এমনিতেই খুব পছন্দ করি। আর এরকম জায়গা হলে আরো বেশি ভালো লাগে। আপনি প্রকৃতির মাঝে ঘুরাঘুরি করেছেন শীতের সকালে, এটা দেখে খুব ভালো লেগেছে।

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

শীতের সময় প্রকৃতির মাঝে অনেক সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন যদিও আপনারা চেয়েছিলেন বিকেল বেলা এই সুন্দর মুহূর্তটা কাটানোর। বর্তমান দিনের দিন খুবই ছোট হয়ে গিয়েছে যার কারণে বিকেলবেলা ঘুরতে গেলে অবশ্যই সন্ধ্যা হয়ে যায় আর কাজকর্ম তেমন একটা করা যায় না। সকালবেলা ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত টা যথার্থ ছিল বলে আমি মনে করি, সরিষা ক্ষেতের ওখানে গিয়ে খুবই সুন্দর একটি মুহূর্ত অতিবাহিত করেছেন সকাল সকাল এরকম একটা মুহূর্ত অতিবাহিত করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য

 3 years ago 

একদম ঠিক বলেছেন শীতের দিনে বিকাল খুঁজে পাওয়া যায় না। তাছাড়া শীতকাল মানেই তো সরিষা ফুলের সমারোহ। ভালো করেছেন বিকেলের জন্য অপেক্ষা না করে সকালে গিয়েছেন ঘুরতে। সকালে এরকম কুয়াশা ভেজা সরিষা ফুল দেখতে পেয়েছেন। আপনার ভাতিজি আসাতে বেশ ভালই ঘোরাফেরা করেছেন দেখছি। তাছাড়া শিশির ভেজা সরিষা ফুলের ফটোগ্রাফি টা অসম্ভব সুন্দর লাগছে দেখতে।

 3 years ago 

সত্যি বলতে কখন যে বিকেল হয় খুজে পাইনা, যাইহোক পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago (edited)

কি বলবো ভাই সুন্দর প্রকৃতি দেখে তো আমি স্বপ্নে হারিয়ে গিয়েছিলাম। প্রকৃতি আমার খুব ভালো লাগে। তার মধ্যে আবার শীতের সকালে এত সুন্দর প্রকৃতির মধ্যে হাটা সে তো অসাধারণ একটি অনুভূতি। আপনারা ভালো আছেন আপু কত সুন্দর খোলামেলা প্রকৃতি। এরকম প্রকৃতির মধ্যে হাটলে নিজেকে এমনিতে সুস্থ মনে হয়।আর আমাদের দেখেন কি বন্দী জীবন পার করছি। সকালে এক বন্দী থেকে বের হয়ে যাই আরেক বন্দী খানা অফিসে । আবার সেখান থেকে বেরিয়ে কোন কোলাহলমুক্ত এরকম প্রকৃতি পাই না। আবার সেই বাসায় বন্দী জীবন। ধন্যবাদ আপু প্রকৃতির মধ্যে হাটা এবং তার সাথে কিছু প্রকৃতির সুন্দর সুন্দর ছবি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য

Posted using SteemPro Mobile

 3 years ago 

ছুটি নিয়ে মাঝে মাঝে আসবেন, এভাবে সত্যি ঘোরাঘুরি করলে আসলে মন অনেক ভালো থাকে। ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনি তো দেখছি দারুন একটা সকাল কাটিয়েছেন। শীতের সকালে প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করলে মনটা একদম রিফ্রেশ হয়ে যায় এবং ফটোগ্রাফি গুলো দুর্দান্ত ছিল প্রকৃতির মাঝে গেলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এবং মাঠ ফসল ভ্রমণ করা আমাদের সকলেরই উচিত।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

সত্যি কথা বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। আর শীতকাল হলেতো কথাই নেই প্রকৃতির ছড়াছড়ি, চারদিকে মনোরম পরিবেশ। আর শীতের সকালে যদি এভাবে ঘুরাঘুরি করা যায় তখন মন মানসিকতা ও শরীর সব দিক থেকেই ভালো লাগা কাজ করে। যাই হোক শীতের সকালে ঘুরে ভালই ফটোগ্রাফি করেছেন, ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে ধন্যবাদ।

 3 years ago 

শীতের সকালে কনকনে শীতকে অপেক্ষা করে একটু হাঁটাহাঁটি করতে আমারও খুব ভালো লাগে।
আর এরকম সবুজ প্রকৃতির মাঝে হলে তো কোন কথাই নেই।
একদিকে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের উপর দিয়ে কুয়াশা ভেদ করে সূর্যোদয়ের দৃশ্য আসলে সৌন্দর্যটা অসাধারণ।
আপনার ফটোগ্রাফি এবং সকালে হাঁটতে যাওয়ার গল্প পড়ে খুবই ভালো লাগলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভালো লেগেছে জেনে অনেক ভালো লাগলো, ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ। খুব সুন্দর সকাল কাটিয়েছে। সকালবেলা ঘুরতে বেশ ভালো লাগে। সাথে প্রাকৃতিক ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। সকালবেলা কুয়াশা ঘেরার ফটোগ্রাফি গুলো দেখার সুযোগ সবার হয়না। সকালবেলা প্রাকৃতির মাঝে ঘুরাঘুরি করার মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 3 years ago 

সত্যি বলেছেন আপু কুয়াশা ঘেরা সকাল দেখার সবারই সুযোগ হয় না। ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

শীতের সকালে আপনি দারুণ কিছু ফটোগ্রাফি করেছেন সেইসঙ্গে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন।আসলে শীতের প্রকৃতি একটু আলাদা রকমের হয়ে থাকে।মিষ্টি রোদ্দুর আর শেষের ফটোগ্রাফিটি মনমুগ্ধকর ছিল।শিশির বিন্দুগুলি সুন্দর দেখতে লাগছে, ধন্যবাদ আপু।

 3 years ago 

ধন্যবাদ আপু পোস্ট পড়ে মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

শীতকালে প্রাকৃতিক পরিবেশের দৃশ্য গুলো সত্যি অনেক মনোমুগ্ধকর হয়। কারণ চারিদিকে শুধু বিভিন্ন ধরনের ফসল আর ফসল ধান ক্ষেত সরিষা ক্ষেত। শীতকাল হওয়ায় এই সুন্দর জিনিসগুলো সুন্দর যার জীবন বেড়ে যায়। শীতকালে সকালবেলা বাইরে বেরিয়েছেন খুবই সুন্দর সময় কাটিয়েছেন আপনি।

 3 years ago 

জি আপু বেশ ভালো একটা সময় কাটিয়েছি, ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59609.55
ETH 1570.16
USDT 1.00
SBD 0.42