ভ্রমণ: ঈদ উপলক্ষে প্রিয়জনের সাথে ঘোরাঘুরি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG20230423183353.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @mostafezur001 বাংলাদেশ থেকে
আজকে সোমবার, এপ্রিল ২৪/২০২৩

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি। আজকে আমি আপনাদের মাঝে আরো একটা পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। ঈদ মানেই আনন্দ আর ঈদ মানে খুশি। আর ঈদের এই আনন্দটাকে আরো বৃদ্ধি করে দেয় প্রিয়জনদের সাথে ঘোরাঘুরি। আমিও এই ঈদে আমার প্রিয়জনের সাথে কিছু সময় ঘোরাঘুরি করেছি। আমাদের দেশের বেশিরভাগ মানুষই ঈদের দিনে ঘুরতে বের হয়। কিন্তু ঈদের দিনে সামান্য ব্যস্ত থাকার কারণে আমি ঘুরতে গিয়েছিলাম ঈদের পরের দিনে।

IMG20230423180953.jpg

যেহেতু আমার ছোটখাটো একটা মোটরসাইকেল রয়েছে তাই আমি সেটা নিয়েই ঘুরতে গিয়েছিলাম। আর আমার সাথে ছিল আপনাদের ভাবি। সত্য কথা বলতেই স্কুলের বিভিন্ন কাজ নিয়ে এত বেশি সময় ব্যস্ত থাকতে হয় যে কোন ভাবেই আপনাদের ভাবিকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয় না। যেহেতু ঈদ উপলক্ষে মাত্র চার দিনের ছুটি পেলাম তাই চেষ্টা করলাম এর মধ্যেই ঘুরাঘুরির কাজ সম্পূর্ণ করে ফেলার। মূলত আমরা বিকেলের দিকে ঘুরতে গিয়েছিলাম।

IMG20230423182913.jpg

জায়গাটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় যার কারণে আমরা বিকেলে গিয়েছিলাম। আর দুপুরের দিকে এত বেশি পরিমাণে রোদ পড়ছিল যার ফলে কোনভাবেই বের হওয়া যাচ্ছিল না। জায়গাটার নাম আমাদের এলাকাতে নোনার বিল নামে পরিচিত। পূর্বে এটা বড় আকৃতির একটা বিল ছিল কিন্তু বর্তমানে সেই বিল পুকুরে পরিণত হয়ে গিয়েছে। পুকুরগুলো যদিও এখনো অনেক বড় রয়েছে কিন্তু বিলের সৌন্দর্যটা অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে। এই জায়গাটিতে আসলে আমার মনে পড়ে ছোটবেলায় প্রত্যেক ঈদেই এখানে ঘুরতে আসতাম।

20230424_212321.jpg

বিকেলে আবহাওয়া ভালো থাকার কারণে আমরা সেখানে দারুন কিছু সময় অতিবাহিত করলাম। বিলের মধ্য থেকে সুন্দর সতেজ বাতাস আসছিল আর সেই বাতাস যখন আমাদের শরীর দিয়ে প্রবাহিত হচ্ছিল তখন অন্য রকমের একটা ভালো লাগা কাজ করছিল। এই ধরনের সুন্দর বাতাস শুধুমাত্র গ্রাম অঞ্চলেই পাওয়া সম্ভব।

ঈদের দিন উপলক্ষে আপনারা কেমন ঘোরাঘুরি করলেন তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।

পোস্ট বিবরণ
শ্রেণীঈদ উপলক্ষে ভ্রমণ
ক্যামেরারিয়েলমি সি ২৫ এস ৪৮ মেগাপিক্সেল
পোস্ট তৈরি@mostafezur001
লোকেশননোনারবিল, সহড়াবাড়িয়া, গাংনী, মেহেরপুর, বাংলাদেশ
W3Whttps://w3w.co/shampooed.ranked.smoothie

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

New_Benner_ABB-6.png

31d69a34-baa1-4541-99d9-2ad763f636c6.gif

20220219_134311.gif

IMG_20220219_131222.jpg

আমি মোঃ মোস্তাফিজুর রহমান।আমি বাংলাদেশের খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় বসবাস করি।আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমি বাংলাদেশকে খুবই ভালোবসি।বর্তমানে আমি গ্রীনরেইন ল্যাবরেটরী স্কুলের একজন শিক্ষক।আমি ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি এবং সৃজনশীলতার মাধ্যমে নতুন নতুন জিনিস তৈরি করতে আমার খুবই ভালো লাগে।আমি বিশ্বাস করি, আমার এই সৃজনশীল কাজের মাধ্যমে থেকে কেউ যদি উপকৃত হয় বা নতুন কিছু শিখতে পারে তবেই আমার সৃজনশীল কাজটি সার্থক হবে। তাই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন সৃজনশীল জিনিস নিয়ে উপস্থিত হতে।

আমার কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুক টুইটার


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঈদ উপলক্ষে প্রিয়জনদের সাথে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। আসলে প্রিয়জনদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার অনুভূতি খুবই অন্যরকম হয়ে থাকে। প্রকৃতির পরিবেশে খুব সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন। এত সুন্দর অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ঈদ উপলক্ষে আপনি ভাবিকে নিয়ে নোনার বিল নামে জায়গাতে ঘুরতে গেলেন। ব্যস্ততার কারণে ঈদের পরের দিন ভাবিকে নিয়ে মোটরসাইকেল করে ঘুরলেন। আসলে প্রিয়জনের সাথে ঘুরতে যাওয়া মজাই আলাদা। তবে ঠিক বলেছেন গরমের কারণে কোথাও যেতে মন চায় না। আপনার পোস্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। সুন্দর করে পোস্টে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এইজন্যই তো এমন জায়গায় যে গিয়েছিলাম যেখানে গরমের পরিমাণটা কম হবে।

 3 years ago 

ঈদ উপলক্ষে ভাবিকে নিয়ে ঘুরতে গিয়েছেন শুনে খুব ভালো লাগলো। প্রিয় মানুষকে কোথাও নিয়ে ঘুরাতে পারলে সত্যি এমনি অনেক ভালো লাগে। যদিও ব্যস্ততার কারণে ঈদের দিন ঘুরতে যান নাই। পরের দিন আপনাদের নিকটতম নোনার বিল নামে জায়গাটিতে ভাবিকে নিয়ে ঘুরলেন। তবে অনেকে বাইকে ঘুরতে অনেক পছন্দ করে। সত্যি আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো।

 3 years ago 

বাইকে ঘুরতে যাবার মধ্যে অন্য রকমের একটা অনুভূতি রয়েছে আপু

 3 years ago 

ভাইয়া ঈদ উপলক্ষে ভাবিকে নিয়ে ধারুন সময় কাটিয়েছেন। নোনার বিল শব্দটা এর আগে আর কারো ব্লগে পড়ি নাই। তবে জায়গাটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আসলে ভাইয়া এটা হচ্ছে জায়গাটার নাম যার কারণে এর আগে আপনি কোনদিন নামটা শুনেন নি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 63878.83
ETH 1853.68
USDT 1.00
SBD 0.38