মেলায় ভ্রমন||

in আমার বাংলা ব্লগ8 months ago

আসসালামু আলাইকুম/নমস্কার


আমি @monira999 বাংলাদেশ থেকে। আজ আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটিতে একটি ভ্রমণ পোস্ট শেয়ার করতে যাচ্ছি। ভ্রমণ করতে খুবই ভালো লাগে। অনেকদিন আগে মেলায় ভ্রমন করেছিলাম। আর সেই মুহূর্তগুলোই শেয়ার করার চেষ্টা করবো।


মেলায় ভ্রমন:

IMG_20251109_210107.jpg
Device-OPPO-A15
Location


মেলায় ভ্রমণের বেশ কিছু মুহূর্ত আপনাদের মাঝে ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। আসলে কোথাও ঘুরতে গেলে অনেক অনেক স্মৃতি থেকে যায়। আর সেই স্মৃতিগুলো যখন আমরা শেয়ার করি তখন বেশ বড়সড়ই আয়োজন হয়ে যায়। বিশেষ করে অনেকগুলো পর্ব হয়ে যায়। মেলায় ভ্রমণের প্রত্যেকটা মুহূর্ত দারুণভাবে কাটিয়েছিলাম আর খুবই ভালো লেগেছিল।


IMG20240719183238.jpg
Device-OPPO-A15
Location


মেলায় ভ্রমণের আনন্দটা আসলে অন্য রকমের হয়। ছোটরা যেমন আনন্দ করে তেমনি বড়রাও আনন্দ করে। ছোটরা যেমন নিজেদের পছন্দের খেলনা কিনতে ব্যস্ত সময় পার করে তেমনি বড়রাও নিজেদের পছন্দের জিনিসগুলো কিনতে ব্যস্ত সময় পার করে। তাদের এই ব্যস্ততার মাঝে সবাই নিজেদের মতো করে সময় কাটায় আর অনেক আনন্দ করে।


IMG20240719182233.jpg
Device-OPPO-A15
Location


মেলায় গেলে সবার আনন্দ দেখে সত্যিই ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগে বাচ্চাদের আনন্দ দেখতে। সেই সাথে দারুন দারুন সব খাবার খেতেও ভালো লাগে। তবে মেলায় খাবারের দাম একটু বেশি মনে হয় আমার কাছে। তবুও বাচ্চারা কিংবা বড়রা সবাই এই খাবারগুলো খেতেই পছন্দ করে। মেলায় গেলে সবাই কম বেশি কিছু না কিছু খাওয়া দাওয়া করে।


IMG_20251109_210129.jpg
Device-OPPO-A15
Location


মেলায় যাওয়ার পর ঘুরে ঘুরে সব কিছু দেখেছিলাম আর পছন্দের জিনিসগুলোই কেনার চেষ্টা করেছিলাম। পছন্দের অনেক কিছুই মেলাতে পাওয়া যাচ্ছিল। আর সেগুলোই সবসময় কেনা হয়। জামা কাপড় খুব একটা কেনা হয় না। তবে সংসারের টুকিটাকি জিনিসপত্র গুলোই বেশি কেনা হয়। আর সেগুলো কিনতে আমার বেশি ভালো লাগে।


IMG20240719183256.jpg
Device-OPPO-A15
Location


মেলায় ভ্রমণের সুন্দর মুহূর্ত গুলো যখন তুলে ধরার চেষ্টা করছিলাম তখনই মনে হচ্ছিল যেন অনুভূতিটা সেভাবে তুলে ধরতেই পারছি না।।আসলে বাস্তবে যে অনুভূতি হয়েছিল সেটা বলে বোঝানোর মত নয়। মেলায় গিয়ে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। আর সব মিলিয়ে সময়টা অনেক ভালোভাবে কাটিয়েছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মনিরা মুন্নী। আমার স্টিমিট আইডি নাম @monira999 । আমি ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছি। গল্প লিখতে আমার ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে পেইন্টিং করতে ভালো লাগে। অবসর সময়ে বাগান করতে অনেক ভালো লাগে। পাখি পালন করা আমার আরও একটি শখের কাজ। ২০২১ সালের জুলাই মাসে আমি স্টিমিট ব্লগিং ক্যারিয়ার শুরু করি। আমার এই ব্লগিং ক্যারিয়ারে আমার সবচেয়ে বড় অর্জন হলো আমি "আমার বাংলা ব্লগ" কমিউনিটির একজন সদস্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59292.90
ETH 1557.14
USDT 1.00
SBD 0.42