ট্রেন ভ্রমণ ||🚂🚞🚇
আসসালামু আলাইকুম
সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি পোস্ট নিয়ে এসেছি। প্রতিদিন আমার বাংলা ব্লগে পোস্ট করতে আমার অনেক ভালো লাগে। ঈদের পরে সবারই বিভিন্ন জায়গায় দাওয়াত থাকে। আমাদের এবার ঈদের পরে দাওয়াত ছিল আমার খালামনির বাসায়। খালামণি অনেকদিন ধরেই বলছিল যেতে । খালামনির বাসায় আমরা গিয়েছিলাম ট্রেনে। ট্রেন আমার অনেক ভালো লাগে। আমাদের ট্রেনে খুব কম চড়া হয় এই জন্য আমাদের আগ্রহ অনেক বেশি। আগের দিন রাতে ঠিক হলো আমার ট্রেনে যাবো। অনেকদিন পর ট্রেনে চলবো এজন্য আনন্দে মন ভরে গেলো। রাতে যেন আনন্দে ঘুম আসছিল না।
সকালে উঠে আমরা সবাই রেডি হয়ে গেলাম। ট্রেন ছাড়ার সময় ছিল সাড়ে 9 টায়। আমরা কিছু সময় হাতে রেখে বেড়িয়ে পড়লাম। আমাদের বাসার সামনে থেকে আমরা একটি অটো নিলাম। অটোতে করে আমরা স্টেশনে গিয়ে পৌঁছলাম।
স্টেশনে গিয়ে দেখি প্রচুর ভিড়। আমরা বেশ তাড়াতাড়ি পৌঁছে গেছি। এবার আধা ঘন্টা দেরি করে টিকিট কেঁটে নিলাম।আমরা ছিলাম মোট চার জন। এইজন্য চারটি টিকিট কিনেছি। টিকিটের মূল্যজন প্রতি ২০ টাকা।
টিকিট কাটার দশ মিনিটের মধ্যেই ট্রেন চলে এলো। ট্রেনের মধ্যে ছিল অনেক ভিড় আমরা ট্রেন উঠে সিট না পেয়ে দাঁড়িয়ে রইলাম।ভিড়ের মধ্যে যেন দাঁড়িয়ে থাকার উপায় নেই। ঈদের দুই দিন পরে এর জন্য ভিড় আরো বেশি।
সবাই ছুটি শেষ করে যার যার কর্মস্থানে ফিরছে। একটি স্টেশন পার হওয়ার পড়। লোকজনের নামার তো কোন খবর নেই। আরো লোকজন উঠের চেষ্টা করছি। ভিড় এর মধ্যে জানালা দিয়ে দেখা যাচ্ছে বাইরের পরিবেশ খুবই সুন্দর।
বাইরে প্রকৃতি দেখতে দেখতে আমরা রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছলাম। রাজবাড়ী স্টেশনটা খুবই সুন্দর। এর আগে কখনো রাজবাড়ী স্টেশনে আসিনি। আমরা সব সময় বাসে যাতায়াত করেছি। এই প্রথম খালামনির বাসায় ট্রেনে যাচ্ছি। রাজবাড়ী স্টেশনে অনেক মানুষ নেমে গেল।
ট্রেনের ভিড় এক নিমিষে কমে গেল। এবার আমরা বসার জন্য সিট পেলাম। অনেকক্ষণ পর বসার সিট পেয়ে খুবই ভালো লাগছে। জানালার পাশে সিট পাওয়ার কারণে বাইরে পরিবেশ খুবই সুন্দর ভাবে উপভোগ করতে পারছিলাম। চারিদিকে রয়েছি কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া গাছ আমার অনেক পছন্দ। সবগুলো গাছে একসাথে ফুল ফুটে রয়েছে দেখতে আরো সুন্দর লাগছে।লাল টকটকে ফুল গাছ রঙিন করে রয়েছে।রাজবাড়ী স্টেশন থেকে আমরা কালুখালী স্টেশন পর্যন্ত বসে গেলাম। কালুখালি স্টেশন থেকে আমরা একটি অটো নিলাম।অটোতে করে খালামনির বাসায় চলে এলাম।
আশা করি আজকের পোস্টটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুবই ভালো লাগলো।
| ফটোগ্রাফার | @mithila19 |
|---|---|
| ডিভাইস | Narzo50i |
আমি মিথিলা ইসলাম।আমি একজন 🇧🇩বাংলাদেশি🇧🇩। বাংলা আমার মাতৃভাষা।আমি বাংলায় কথা বলতে ও লিখতে ভালোবাসি।ধন্যবাদ।❤️ আমার স্টিমিট একাউন্ট @mithila19
একসাথে তো দুইটা জিনিস করে ফেললেন!ট্রেন ভ্রমনও হলো আবার দাওয়াত খাওয়াও হলো।নিশ্চয়ই দারুণ উপভোগ করেছিলেন।
ছবিগুলো সুন্দর ছিল, শুভ কামনা রইলো।
ঠিক আছে ভাইয়া একসাথে দুইটা জিনিস হলো। ধন্যবাদ আপনাকে ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।
আপু আপনার ট্রেন ভ্রমন এর পোস্ট পড়ে আমার কাছে বেশ ভালো লাগলো। সকাল সকাল ট্রেনের জন্য বাসা থেকে বের হয়ে ছিলেন তারপরে অটো নিয়ে স্টেশনে পৌছিয়ে ছিলেন জেনে খুবই ভালো লেগেছে। রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছানোর পর বাইরের প্রকৃতি সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
জেনে ভালো লাগলো যে আপনার আমার পোস্টটি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য এবং এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
ঈদের সময় ট্রেনের টিকিট পাওয়াই তো মুশকিল। আপনার খালামনির বাসায় প্রথম ট্রেনে গিয়ে নতুন একটা অভিজ্ঞতা হলো। তাছাড়া সিট না পেয়ে অনেকটা কষ্ট করেই পৌঁছেছেন রাজবাড়ীতে তারপরও সবাই মিলে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আপনাদের। ভালোমতো পৌঁছতে পেরেছেন জেনে ভালো লাগলো। ধন্যবাদ।
ঠিক বলেছেন আপু এ সময় ট্রেনের টিকিট পাওয়া মুশকিল কিন্তু আমরা খুব সহজেই টিকিট পেয়ে গেছি। ধন্যবাদ আপনাকে আপু আমার পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য। শুভ কামনা রইল আপনার জন্য।
আপনারা চারজন মিলে ট্রেনে বেশ ভালো সময় কাটিয়েছেন। ট্রেন জার্নি ভালই লাগে বেশ খোলামেলা ভিতরে। কৃষ্ণচূড়া ফুল আমারও খুব পছন্দের আপু। লাল রংয়ের টুকটুকে ফুল গুলো দেখতে একসঙ্গে খুবই ভালো লাগে। যাইহোক অবশেষে ট্রেনে ভিড় কাটার পরে আপনারা সিট পেলেন। ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমি যে কবে ট্রেনে চড়েছি প্রায় ভুলেই গিয়েছি। আর হ্যাঁ সকালবেলায় যদি নিজের জন্য ইন্টারেস্টিং কিছু অপেক্ষা করে তাহলে রাত্রে যেন ঘুম আসতে চায়না। যাইহোক ট্রেনে চড়ে আপনার খালামনির বাড়িতে যাওয়ার মুহূর্তগুলো পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনাকে এই সুন্দর পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।