ট্রাভেল-লালবাগ কেল্লা ভ্রমণ (শেষ পর্ব)||

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম


আমি @maria47 বাংলাদেশ থেকে।আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন।আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে আমি ভিন্ন ধরনের একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি লালবাগ কেল্লা ভ্রমণ (শেষ পর্ব) অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।


লালবাগ কেল্লা ভ্রমণ (শেষ পর্ব)

IMG_20241012_171629_136.jpg
Device-XANON-X20


IMG_20241012_171545_292.jpg
Device-XANON-X20
Location


ভ্রমণ প্রেমী নয় এমন মানুষ খুব কম জনই রয়েছে।ভ্রমণ করতে সকলেই ভালোবাসে।আমি তো যে কোনো দর্শণীয় স্থান দেখার জন্য সর্বদায় প্রস্তুত।এত ভালো লাগে ভ্রমণ করতে যা ভাষায় লিখে প্রকাশ করলেও কম হবে।এর আগে আমি বেশ কিছু পর্ব আপনাদের মাঝে শেয়ার করেছি।আজকে আমি আপনাদের সাথে লালবাগ কেল্লা ভ্রমণের (শেষ পর্ব) অভিজ্ঞতা নিয়েই আলোচনা করতে যাচ্ছি।




IMG_20241012_171539_218.jpg
Device-XANON-X20
Location


এরপর আমরা একদম কেল্লার শেষ সীমানায় পৌঁছে যাই। ঘুরাঘুরি শেষ করে আমরা কেল্লার গেটের কাছে একটি মাঠের সামনে এসে পৌঁছায়।সেই মাঠে সবুজ ঘাসের মাঝখানে লাল ছোট ছোট গাছ গুলো দেখতে বেশ ভালো লাগছিল। কি যে সুন্দর একটি দৃশ্য ফুটে উঠেছিল এই মাঠের মধ্যে সবুজ শস্য শ্যামল ঘাসের মাঝখানে লাল গাছ গুলো দেখতে দারুন লাগছিল



IMG_20241012_171631_981.jpg
Device-XANON-X20
Location


সামনে আবার সুন্দর একটি ভবন।কি যে ভালো লাগছিল। মাঠের সামনে ভবন মাঝখানে আবার লাল গাছ গুলো মনে হচ্ছিল লাল সবুজ পতাকা দেখছি।অন্যরকম একটা দৃশ্য ফুটে উঠেছিল তিনটার কম্বিনেশনে।সত্যিই লালবাগ কেল্লা ঘুরতে পেরে আমার ভীষণ ভালো লেগেছিল। বিশেষ করে রাস্তাগুলো এতটা সুন্দর ছিল।সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যেত।এই সব মিলিয়ে আমি খুবই আনন্দিত হয়েছিলাম।



IMG_20241012_171728_282.jpg
Device-XANON-X20
Location


যেহেতু বিকাল পাঁচটা বেজে গিয়েছিল।আর পাঁচটার সময় কেল্লার গেটে বন্ধ করে দেওয়া হয়। এর জন্য খুবই তাড়াহুড়ার মধ্যে সকলে বের হচ্ছিল।গেটের কাছে একদম ভিড় জমে গিয়েছিল।লোকজন খুবই তাড়াহুড়া করছিল বের হওয়ার জন্য। আমরা একটু আগে বের হয়ে পড়ি। কারণ শেষ সময় বের হলে অনেক ভিড় হয়। যদিও আগে বের হয়েছিলাম তারপরও ভিড় কম ছিল না বেশ ভালই ছিল।


IMG_20241012_171945_174.jpg
Device-XANON-X20
Location


অবশেষে গেটের বাইরে বের হয়ে আসি।ইচ্ছে করছিল না কেল্লা থেকে বের হতে।কি যে ভালো লেগেছিল আমার কাছে জায়গাটা। ঘুরার জন্য পারফেক্ট একটি জায়গা।খুবই সুন্দর একটি জায়গা ছিল।যেহেতু অনেকটা পথ হাঁটাহাঁটি করে ছিলাম বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম সকলে।তাই সবাই মিলে আখের শরবত খাই। ঠান্ডা ঠান্ডা আখের শরবত খেয়ে প্রাণ একদম জুড়িয়ে গিয়েছিল। এরপর গুটিগুটি পায়ে বাসার দিকে রওনা হই।এমন একটি দর্শনীয় স্থান ভ্রমন করতে পেরে আমার ভীষণ ভালো লেগেছে। যদি আবার কখনো সুযোগ হয়ে ওঠে তাহলে আমি আবার ওই জায়গায় আসবো।এটাই ছিল আমরা আজকের পোস্ট।ধন্যবাদ সবাইকে।



আমার পরিচয়

photo_2021-06-30_13-14-56.jpg

আমি মারিয়া মুক্তি। আমার স্টিমিট আইডির নাম @maria47। আমি রান্না করতে ভালোবাসি। নতুন নতুন রেসিপি তৈরি করতে আমার ভালো লাগে। আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি। এছাড়াও ছবি তুলতে আমার ভীষণ ভালো লাগে। কোন ভিন্ন ধরনের কিছু দেখলেই আমি সেটির ছবি তুলে রাখি। নিত্য নতুন জিনিস বানাতেও ভীষণ ভালো লাগে। এছাড়াও নিত্য নতুন আর্ট করতে আমার খুবই ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 59323.46
ETH 1593.23
USDT 1.00
SBD 0.38