৩০০ ফিট ঘুরতে গিয়ে বন্ধুদের সাথে পর্ব:- ০১
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবার সুস্বাস্থ্য কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ৩০০ ফিট ঘুরতে গিয়ে বন্ধুদের সাথে পর্ব:- ০১ আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
অনেক দিন হয়ে গেলো কোথাও তেমন ঘুরতে যাওয়া হয়না। শুধু নদীর পাড়ে মাঝে মধ্যে যাওয়া হয়। তবে গত দুই দিন থেকে বন্ধুদের সাথে কথা হচ্ছে। তারা নাকি ৩০০ যাবে। যেই কথা সেই কাজ শুরু হয়ে গেলো। শুধু অফিস বন্দরে অপেক্ষায়। গতকাল ছিলো শুক্রবার ছুটির দিন। সকাল থেকে বাসার কিছু কাজ ছিলো শেষ করলাম। তার পরে দুপুরে জুমার নামাজ আদায় করলাম। এর পরে দুপুরে লাঞ্চ করে কিছুক্ষণ রেষ্ট নিলাম। এর পরে আমার এক বন্ধুর ফোন এলো তারা গাড়ি নিয়ে এসেছে আমাকে তাড়াতাড়ি রেডি হতে বললো। এর পরে আমি কিছুক্ষণ পরে রেডি হয়ে বাসায় থেকে বেরিয়ে পরলাম।
৩০ মিনিট পরেই আমরা ৩০০ ফিট পূর্বাচল এ গিয়ে পৌঁছালাম। এর পরে সবাই গাড়ি থেকে নেমে সবাই ফটোগ্রাফি করা নিয়ে ব্যাস্ত। বেশ অনেক দিন পরে আবার ৩০০ ফিট এ আসলাম। রাস্তার কাজ গুলো মোটামুটি শেষ পর্যায়ে। যায়গাটা বেশ নিরিবিলি। অনেকেই এখানে ঘুরতে এসেছেন। আমিও কিছু আশে পাশের দৃশ্যের ফটোগ্রাফি করলাম। এমন পরিবেশে ফটোগ্রাফি করতে ভীষণ ভালো লাগে। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে এমন জায়গায় গেলে মন ভালো হয়ে যায়।
রাস্তার পাশে দিয়ে কাশফুল আর কাশফুল। পরের পর্বে শুধু কাশফুল নিয়ে পোস্ট করবো। আকাশ ছিলো নীল। আর নীল আকাশের মধ্যে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। এসব দৃশ্য গুলো দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে। আমরা চারজন গিয়েছিলাম তবে তারা একেক জন তো একেক ভাবে ছবি তুলতেছে। তাদের কে রেখে আমি আর আমার এক বড় ভাই। বড় ভাই বললে ভুল হবে তিনি খুব ফ্রি মানুষ তাই আমরা তাকেও বন্ধু বানিয়ে ফেলেছি। এর পরে আমি একটা সেলফি নিলাম। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের পোস্ট এখানেই শেষ করলাম। খুব শিগগিরই পরের পর্ব নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ। ততক্ষণে আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | ভ্রমণ। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | ৩০০ ফিট ঘুরতে গিয়ে বন্ধুদের সাথে পর্ব:- ০১ |
| লোকেশন | ৩০০ ফিট, পূর্বাচল, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞
💞 ধন্যবাদ 💞
আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।
[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]
https://steemitwallet.com/~witnesses VOTE @bangla.witness as witness OR
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/HouqeLimon/status/1707933987623293341?t=F23y6bzsECGreE7Q5-g7KQ&s=19
কাশফুলের সৌন্দর্যটা দূর থেকেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে খুবই চমৎকার লাগছে ভাই। বন্ধুর সাথে ৩০০ ফিট ঘুরতে গিয়েছিলেন আর সেখানকার কিছু সৌন্দর্য আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ ভাইয়া।
বন্ধুদের সাথে কাটানো সময় গুলো সবসময়ই বেস্ট সময় হয়ে থাকে।পূর্বাচল ৩শ ফিট এ বেশ কয়েকবার গিয়েছিলাম জায়গা টা এতোই বেশি ভালো লাগে আমার কাছে।ঢাকার শহরে এরকম নিরিবিলি পরিবেশ যা ভাবাই যায় না।অনেক সুন্দর মুহুর্ত গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
ঠিক বলেছেন আপু জায়গাটা সুন্দর ধন্যবাদ আপনাকে।
বন্ধুদের সাথে এরকম ভাবে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি ভালো লাগে। ৩০০ ফিট ঘুরতে গিয়েছিলেন আপনি বন্ধুদের সাথে এটা জেনে ভালো লাগলো। আসলে এভাবে কোথাও যাওয়ার সময় যদি রাস্তার দুই পাশে শুধু কাশফুল থাকে, তখন অনেক ভালো ভাবে তা উপভোগ করা যায়, আর এই বিষয়টা সবার কাছে ভালো লাগে। আশা করছি পরবর্তী পর্বে আরো সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পাবো বিশেষ করে কাশফুলের।
জি আপু কাশফুল নিয়ে পোস্ট করবো। পাশে থাকার জন্য ধন্যবাদ আপনাকে।
আমিও মাঝে মাঝে এরকম পরিবেশে ঘুরাঘুরি করার জন্য বেরিয়ে পড়ি। আমার কাছে বাইক নিয়ে ঘুরতে সব থেকে বেশি ভালো লাগে। আর এই সময়টাতে রাস্তার দুই পাশে যখন কাশফুল থাকে সেই দৃশ্যটা আমি অনেক ভালোবাসি। বন্ধুরা মিলে ঘুরাঘুরিটা বেশ ভালোভাবে করা হয়েছিল দেখছি। জায়গাটার সৌন্দর্য দেখে তো আমি অনেক মুগ্ধ হলাম। আপনার এই পোষ্টের পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম।
ঠিক বলেছেন ভাইয়া জায়গাটা বেশ সুন্দর ধন্যবাদ আপনাকে ।
৩০০ ফিটে এখনো যাওয়া হয়নি সেভাবে দেখার জন্য। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে ৩০০ ফিট সম্পর্কে অনেক ধারণা পেলাম।আপনার ফটোগ্রাফি করার দক্ষতা অনেক ভালো কারণ ছবিগুলো দেখে মনে হচ্ছে একদম জীবন্ত। এত সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই।