লালন শাহের মাজার ভ্রমণ

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (১৮-০৫-২০২৩)

IMG_20230506_191033.jpg

আসলামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি লালন শাহের মাজার ভ্রমণ। আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে আপনাদের মাঝে কিছু কমেন্ট করেছিলাম। তারপরে হাত-মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কলেজে গিয়ে বন্ধুদের সাথে অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। বাড়িতে ফিরতে প্রায় দেড়টা বেজে গেলো। দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আপনাদের মাঝে একটু আড্ডা দিয়েছিলাম। তারপরে ভাবলাম আপনাদের মাঝে আজকে পোস্ট শেয়ার করা হয়নি পোস্ট শেয়ার করে আসি। কিছুদিন আগে আমি কুষ্টিয়াতে থাকতাম আপনারা সবাই জানেন। সেখানে আমার মামা সহ রয়েছে। আমার আপু দুলাভাই ও ছোট খালামণি সেখানে মামার বাসায় ঘুরতে গিয়েছিল। আমি তাদেরকে বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখেছিলাম। তবে চলুন আজকের পোস্ট শেয়ার করা যাক লালন শাহের মাজার ভ্রমণ......

IMG_20230506_190915.jpg

লালন শাহের মাজার দেখতে বের হয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে। বাইক নিয়ে আসতে প্রায় সন্ধ্যা লেগে যায়। তারপরে সেখানে এসে বাইক আমরা স্ট্যান্ডে রেখেছিলাম বিশ টাকা দিয়ে। তারপর লালন শাহের মাজারের গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছিলাম। আপনার উপর ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন । গেটের সামনে আমার আপু দুলাভাই এবং ছোট্ট খালামণি অনেক সুন্দর ভাবে দাঁড়িয়ে রয়েছে । আমি তখন একটি ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। কুষ্টিয়ার বিখ্যাত একজন মানুষ লালন শাহ। প্রত্যেক বছরে তিন দিনব্যাপী লালন শাহের মেলা হয়। আমার দুলাভাইয়ের মুখ থেকে শুনছি মেলাতে নাকি অনেক লোক সেখানে হয়। কিন্তু আমি এবার লালন শাহের মেলাতে গিয়েছিলাম সেটা দুলাভাই কে বলেছিলাম না। লালন শাহ সম্পর্কে আমার দুলাভাই তখন অনেক কিছুই বলতে থাকে।

IMG_20230506_191127.jpg

IMG_20230506_191123.jpg

তারপরে আমরা লালন শাহের মাজারের পাশে একটি একতারা দেখতে পাই। সেখানে আমার দুলাভাই আপু এবং ছোট খালামণি সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছিল আমি দুটি ছবি তুলেছিলাম আপনাদের মাঝে শেয়ার করেছি। আমার দুলাভাই বলেছিল লালন শাহ একতারা নিয়ে খুব ভালো গান গাইতো। আসলে আমার দুলাভাই লালন শাহের গান বেশ পছন্দ করে। রাতের বেলায় বেশ সুন্দর মনোরম পরিবেশ ছিল আমরা খুব ভালোভাবে চারি সাইড ঘুরে দেখেছিলাম। আমার দুলাভাই বলেছিল প্রত্যেক বছরে তিন দিন এখানে ওপেনে গাজা খাওয়া হয়। কোন নিষেধাজ্ঞা নেই। পুলিশে দেখলেও কোন কিছু বলে না। আমার দুলাভাই বলেছিল লালন শাহের মেলার সময় আমি একবার এখানে ডিউটিতে এসেছিলাম।

IMG_20230506_190336.jpg

এবার আপনার উপরের ছবি দেখে লক্ষ্য করলে দেখতে পারবেন। নবপ্রাণ আন্দোলন। আখড়া বাড়ি এখানে সকল প্রকারের ধূমপান নিষেধ করা হয়েছে। এখানে ঢোকার আগে গেটের সামনে আপু এবং দুলাভাই ও ছোট্ট খালামণিকে দাঁড় করিয়ে একটি ছবি তুলে নিয়েছিলাম আমার ফোনে । আপনার উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। গেটে বিভিন্ন ধরনের ডিজাইন করা হয়েছে আমার কাছে দেখতে বেশ ভালো লেগেছিল। ঢোল ডুবি তবলা একতারার ডিজাইন ছিল এগুলো আমার কাছে দেখতে বেশ চমৎকার লেগেছিল।

IMG_20230506_190410.jpg

নবপ্রাণ আখড়া বাড়িতে ঢোকার পর আমরা সেখানে দেখতে পারি ছোট ছেলে মেয়েদের গান শেখানো হচ্ছে। আমার কাছে বেশ ভালো লেগেছিল এই বিষয়টি। আসলে সেখানে বেশ কয়েকজন বড় মানুষ সকলকে অনেক সুন্দর ভাবে গান শেখাতে ছিল। আমরা সবাই সেখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক সুন্দর ভাবে তাদের গানগুলো শুনেছিলাম। তারপর আমার দুলাভাই সুন্দরভাবে ঘুরেফিরে দেখলো। এটি হচ্ছে লালন শাহের মাজারের বাইরে এক কথায় যেখানে মঞ্চ স্টেজ রয়েছে তার সামনের দিকে। আসলে এই জায়গাটি বেশ মনোরম পরিবেশে গান গাওয়ার মতো একটি জায়গা।

IMG_20230506_190858.jpg

সবার শেষে আমার দুলাভাই যখন সেলফি তুলতে ছিল । আমিও তখন একটি সেলফি তুলে আমার নিজের ক্যামেরায় বন্দি করে রেখেছিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আপনারা উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা সকলেই ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। এবার দিয়ে আমি মোট দুইবার গিয়েছি লালন শাহের মাজার দেখতে। আশা করি পোস্টে আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
পোস্ট এর বিবরণ
শ্রেণীলালন শাহের মাজার ভ্রমণ
ক্যামেরাredmi note 8 , 48mp
পোস্ট তৈরি@kibreay001
লোকেশনলালন শাহের মাজার
W3Whttps://w3w.co/undivided.disbelief.objectively
💞আমার নিজের পরিচয়💞

IMG-20230321-WA0007.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানায় কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে একাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ভাই, লালন শাহের মাজারের মেলায় অনেক লোক সমাগম হয় তা আমি শুনেছি এবং অনেকের পোস্টেই তা দেখেছি। আর এই লালন শাহের মেলায় ওপেন গাঁজা খাওয়া হয় তাও অবগত হয়েছি। এই মেলায় ওপেন গাঁজা খাওয়া হলেও, তবুও সেখানে কোন নিষেধাজ্ঞা নেই। প্রতিবছর এই মেলা খুবই জাঁকজমক ভাবে পালন করা হয়। যাই হোক ভাই, লালন শাহের মাজারে ভ্রমণ করতে গিয়ে চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন, সেই সাথে সুন্দর বর্ণনা করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি একদম ঠিক শুনেছেন ভাই লালন শাহের মেলায় অনেক লোকের সমাগম হয়। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রদান করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 58987.61
ETH 1553.63
USDT 1.00
SBD 0.42