ভ্রমণ পোস্ট // সিলেট ভ্রমণের তৃতীয় পর্ব

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (০১-০৬-২০২৪)

IMG_20231106_232712.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সিলেট ভ্রমণের তৃতীয় পর্ব। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি হাতে এখনো অনেক সময় বাকি রয়েছে কোচিং এর। তারপরে ভাবলাম বিছানায় শুয়ে থেকে শীতের মাঝে আপনাদের মধ্যে একটা পোস্ট শেয়ার করেনি। মোবাইলের গ্যালারিতে ঢুকতেই সিলেটের ছবিগুলো চোখে পড়লো তাই ভাবলাম আজকেও আপনাদের মাঝে সিলেট ভ্রমণের তৃতীয় পর্ব শেয়ার করব। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক। আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি যখন ভোলাগঞ্জ সাদা পাথরের গোসল করছিলাম তখনকার একটি ছবি আমি শেয়ার করেছি। আসলে ভোলাগঞ্জ সাদা পাথরে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা সকলে বেশি দারুন সময় কাটিয়েছিলাম। আসলে সেখানকার পানি যে এত সুন্দর দেখেই মন ভরে গিয়েছিল। পানি বেশ পরিষ্কার ছিল পানির মধ্যে কোন ময়লা ছিল না। আসলে সেখানে অনেক মানুষ গোসল করতে ছিল তাই আমরাও সেখানে গোসল করতে নেমেছিলাম। তবে চলন পোস্টের আরো বিস্তারিত শেয়ার করা যাক..........

IMG20231026113037.jpg

IMG20231026113026.jpg

আপনার উপরের ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে দুইটি ছবি শেয়ার করেছি। আসলে এই ছবি দুটো হচ্ছে মাধবকুণ্ড ইকোপার্কের মধ্যে পাহাড়ের উপরে গুহার মধ্যকার ছবি। আসলে মাধবকুণ্ড আমরা বেশ দারুন সময় উপভোগ করেছিলাম। আসলে সিলেট ভ্রমণের প্রত্যেকটা সময় এখনো বেশ মনে পড়ে। আসলে গুহার মধ্যে আমরা বন্ধুরা বেশ হাস হাসাহাসি এবং আনন্দ উল্লাসে মেতে উঠেছিলাম। আমার গলায় গামছা থাকার কারণে আলাদা একটা ভাব জমে ছিল মনের মাঝে। পরে আমার কাছ থেকে সেই গামছা নিয়ে প্রত্যেকেই সেখানে ছবি তুলেছিল। আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে বেশ ভালোই লেগেছিল।

IMG20231026114401.jpg

IMG20231026110958.jpg

IMG20231026115615.jpg

আপনার এবার উপরে ছবির দিকে লক্ষ্য করে দেখতে পারবেন মাধবকুণ্ড ইকো পার্কের মধ্যে আমরা বেশ সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে পেয়েছিলাম। যেখানে প্রকৃতির দৃশ্য গুলোর মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল ঝরনা। মহান আল্লাহ তাআলার অশেষ সৃষ্টির রহস্য দেখে সেই দিন বেশ উপভোগ করেছিলাম। তবে ঝর্ণার নিচে গোসল করা খুব ইচ্ছে ছিল। সেখানে শুধুমাত্র চোরাবালি থাকার কারণে আর গোসল করা হয়নি। ঝরনার সামনে পরবর্তী সেখানে গোসল করা একটি জায়গা ছিল সেখানে আমরা বন্ধুরা সকলেই মিলে গোসল করেছিলাম এবং সুন্দর সময় কাটিয়েছিলাম। আসলে সিলেট ভ্রমণের দিনগুলো সত্যি বেশি মিস করি। তবে এই সিলেট কে কেন্দ্র করে বেশ দুঃখের একটি ঘটনা রয়েছে আমার জীবনে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি না।

IMG_20231216_191310.jpg

আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি অনেক সুন্দর ভাবে আপনাদের মাঝে জাফলং থেকে একটি ছবি তুলে শেয়ার করেছি। আসলে এটি হচ্ছে জাফলং বিজিবি ক্যাম্পের পাশের একটি ছবি। আসলে এখান থেকে ভারত এবং বাংলাদেশের সীমান্ত দেখা যাচ্ছিল। সেখানে আমরা বন্ধুরা মিলে বেশকিছু স্টাইল নিয়ে ছবি তুলেছিলাম। আসলে সিলেট ভ্রমণের দিনগুলো বেশ শীত ছিল এবং কুয়াশায় ভরা ছিল। তবে সেদিন সিলেটে হালকা বৃষ্টি দেখা পেয়েছিলাম। বৃষ্টির সময় আমরা বিজিবি ক্যাম্পে এসে আশ্রয় নিয়েছিলাম। আসলে নিচ থেকে বিজিবি ক্যাম্পের উপরে উঠতে প্রায় ১৫ থেকে ১৮ মিনিট সময় প্রয়োজন হয়।

IMG_6583.JPG

IMG_6574.JPG

আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি আপনাদের মাঝে আরো দুটি ছবি শেয়ার করেছি। ভোলাগঞ্জ সাদা পাথরের গোসলের পরে আমরা পোশাক চেঞ্জ করে আবারো ছবি তোলার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। আসলে ভোলাগঞ্জে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত মিশে গিয়েছে। ভোলাগঞ্জে গিয়ে আমরা ভারতের সীমান্তের মধ্যে কিছুটা চলে গিয়েছিলাম । আশা করি আজকের পোস্টি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।


পোস্ট তৈরির বিবরণ
শ্রেণীসিলেট ভ্রমণ
ডিভাইসoppo f21s pro / ডিএসএলআর
লেখক@kibreay001
লোকেশনসিলেট


✨💞আমার নিজের পরিচয়💞✨


AirBrush_20231025182645.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে ঘোরাঘুরি করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Steem_Pro.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

আপনার সিলেট ভ্রমনের তৃতীয় পর্ব পরে বেশ ভালো লাগলো সত্যি কত সুন্দর ঝর্ণা দেখলে মন প্রাণ জ্বলে যায়। আপনারা কয়েক বন্ধু মিলে ঝর্ণায় বেশ সুন্দর সময় কাটিয়েছেন যেন ভালো লাগলো। জাফলং থেকে তোলা ছবিটা বেশ সুন্দর লেগেছে আমার কাছে।ধন্যবাদ ভাইয়া আপনার ভ্রমণ পোস্টটা পড়ে বেশ ভালো লাগলো।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

সিলেটে ভ্রমনে গিয়ে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছেন জেনে অনেক ভালো লাগলো ভাই। আমিও কয়েক মাস আগে সিলেট ভ্রমণ শেষ করে এসেছি সত্যি এখানকার প্রাকৃতিক জায়গা গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে বিস্তারিত শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক বলেছেন ভাই আপনি সিলেটের প্রকৃতিক জায়গা গুলো দেখতে সত্যি বেশ ভালো লাগে।

 3 years ago 

সিলেট মুহূর্তগুলো দেখে খুবই ভালো লাগলো। আমিও ভ্রমণ করেছি। আর আমিও বিজিপি ক্যাম্পে গিয়েছিলাম।আসলে নিজ থেকে উপরে যেতে ২০ থেকে ১৫ মিনিট সময় লাগে। আর এই ক্যাম্পে আমিও তার সঙ্গে উপভোগ করেছি। সত্যি আপনার ভ্রমণের এই মুহূর্তগুলো দেখে আমার সেই স্মৃতিটা মনে পড়ে গেল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনিও এই জায়গা ভ্রমণ করেছেন জানতে পেরে সত্যি বেশ ভালো লাগলো।

 3 years ago 
 3 years ago 

বন্ধু তুমি আসবে আমাদের মাঝে শেয়ার করেছো সিলেট ভ্রমণের তৃতীয় পর্ব তোমার আগের পর্বগুলো আমি দেখেছি বেশ দারুন একটা সময় তুমি উপভোগ করেছ। ধন্যবাদ বন্ধু এই ভ্রমণের তৃতীয় পর্বটি আমাদের মাঝে শেয়ার করার জন্য। চতুর্থ পর্বের জন্য অপেক্ষা করলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ এত সুন্দর ভাবে গঠনমূলক মতামত শেয়ার করার জন্য। বানান একটু ভুল রয়েছে আশা করি ঠিক করে নিবে। ধন্যবাদ বন্ধুর মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

বাংলাদেশের সিলেটের সৌন্দর্যের কথা অনেক শুনেছি। এটাও শুনেছি অনেক ঘোরাঘুরির জায়গা রয়েছে এখানে। তবে কোনদিন যাওয়ার সুযোগ হয়নি । যাইহোক, ভাই আপনার ভ্রমণ মূলক এই পোস্টটির মাধ্যমে কিছু সুন্দর জায়গা দেখার সুযোগ হলো। বেশ ভালো ফটোগ্রাফি করেছেন।

বাহ! আপনি তো দেখছি জাফলং বসে বাংলাদেশ ও ভারতের বর্ডার এরিয়া গুলো খুব সুন্দর করে উপভোগ করছেন। যাইহোক, ভালো লাগলো আপনার শেয়ার করা এই ভ্রমন মূলক পোস্টটি।

 3 years ago 

ঠিক বলেছেন ভাই একসাথে দুই দেশের সৌন্দর্য বেশ ভালোভাবে উপভোগ করেছিলাম।

 3 years ago 

একসাথে আমার কখনো এমন ভাবে দুই দেশের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয় নি। আপনি এই দিক দিয়ে লাকি ভাই, ঘুরতে গিয়ে একসাথে দুই দেশের সৌন্দর্য উপভোগ করতে পেরেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64692.55
ETH 1867.99
USDT 1.00
SBD 0.38