ঈশা খাঁর রাজধানী সোনারগাঁয়ে বনভোজনে যাওয়ার অষ্টম পর্ব।। (লটারি ও পুরষ্কার প্রদান)
আসসালামুআলাইকু/ নমস্কার/ আদাব।
নতুন একটি পোষ্ট নিয়ে হাজির হয়েছি আপনাদের সাথে।
হ্যালো বন্ধুরা,
কেমন আছেন সবাই, আশা করি সবাই অনেক ভাল আছেন। আজকে আপনাদের সাথে আমি আমার ঈশা খাঁর রাজধানী সোনারগাঁয়ে বনভোজনে যাওয়ার অষ্টম পর্ব শেয়ার করবো। এই পর্বে দেখাবো লটারির মাধ্যমে কার ভাগ্যে কি ছিল। চলুন শুরু করি।
বন্ধুরা আমি গত পর্বে বলেছিলাম যে আমার খাওয়া দাওয়াটা একটু লেইট হয়ে গেছিলো। যার জন্য আমার আগে সবাই খাওয়া দাওয়া করে সাংস্কৃতিক পর্ব শুরু করে দিয়েছিল। আমি গিয়ে দেখি কয়েক জন গান পরিবেশন করে ফেলেছে। আমি স্টেজে যাওয়ার তারপরই শুরু হলো লটারি পর্ব। লটরি হলো ভাগ্যের বিষয়। আমরা সর্বমোট একশত পঞ্চাশ জন গিয়েছিলাম। একটি বক্সের মধ্যে সবার নাম লিখে রাখা হয়েছে। সেখান থেকে প্রথম পর্যায়,দ্বিতীয় পর্যায়,তৃতীয় পর্যায় এভাবে চৌদ্দতম পর্যায় পর্যন্ত নাম গুলো উঠানো হয়েছে।
একটি বাচ্ছার মাধ্যমে প্রথম ধাপে আমরা ৩৫টি নাম তুলেছি। প্রথম ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে ৬০ টাকা মুল্যের একটি করে ছোট লাক্স সাবান। দ্বিতীয় ধাপে আমরা ৩০ জনের নাম তুলেছি। দ্বিতীয় ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে ৭৫ টাকা মূল্যের একটি করে বড় লাক্স সাবান। তৃতীয় ধাপে আমরা ২৫ জনের নাম তুলেছি। তৃতীয় ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে একটি করে রাইস প্লেট। চতুর্থ ধাপে আমরা ২০ জনের নাম তুলেছি। চতুর্থ ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে একটি করে রাইস বল। পঞ্চম ধাপে ১০ জনের নাম তুলেছি। পঞ্চম ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে একটি করে বড় আরএফএল টিফিন বক্স। ষষ্ঠ ধাপে আমরা ৫ জনের নাম তুলেছি। ষষ্ঠ ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে একটি করে বড় কাচেঁর গ্লাস। সপ্তম ধাপে আমরা তিন জনের নাম তুলেছি । সপ্তম ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে একটি করে কাচেঁর গ্লাস সেট। অষ্টম ধাপে অমরা দুই জনের নাম তুলেছি। অষ্টম ধাপে যাদের নাম উঠেছে তারা পেয়েছে একটি করে সোপ সেট। নবম ধাপে আমরা এক জনের নাম তুলেছি। নবম ধাপে যার নাম উঠেছে সে পেয়েছে ছাতা। তারপর পর্যায় ক্রমে আমরা এক জন করে নাম তুলেছি। তারা পেয়েছে দেয়াল ঘড়ি, ফ্লাক্স,ওয়াটার হিটার,হটপট, ফ্রাইপেন। চৌদ্দতম ধাপে যার নাম উঠেছে সে হয়েছে প্রথম। চৌদ্দতম ধাপে যার নাম উঠেছে সে পেয়েছে প্রথম পুরষ্কার মোবাইল।
প্রথমে আমার ছবিটা দেখতে পাচ্ছেন আমি সৌভাগ্যবান পেয়েছি অষ্টম ধাপের পুরষ্কার একটি সোপসেট। সোপসেট পেয়েই অনেক খুশি হয়েছি। কারন প্রথম দ্বিতীয় ধাপে নাম উঠলে তো সাবান পেতাম,হি হি হি।
আমার সাথের কলিগ হারুন ভাই। তিনির নাম উঠেছে তৃতীয় ধাপে। তাই তিনি রাইস প্লেট পেয়েছেন।
তিনির নাম হলো আবদুল্লাহ ভাই। তিনি নব মুসলিম হয়েছে। তিনি পেয়েছেন তেরতম ধাপের পুরষ্কার হটপট।
এই ভাইয়ার নামটা সঠিক জানি না। তিনি পেয়েছেন দশন ধাপের পুরষ্কার দেয়াল ঘড়ি। দেয়াল ঘড়িটা অনেক সুন্দর। ময়ূরের আকৃতিতে তৈরী করা হয়েছে ঘড়িটা।
এই সৌভাগ্যবান ব্যক্তিকেও চিনলাম না। তিনি পেয়েছে একাদশ তম ধাপের পুরষ্কার ফ্লাক্স।
তবে মজার ব্যাপার হলো চৌদ্দতম ধাপে যার নাম উঠেছে তিনির নাম হলো নজরুল ইসলাম। তিনি পেয়েছে প্রথম পুরষ্কার। আর যে প্রথম পুরষ্কার মোবাইল পেয়েছে সে অনুপস্থিত ছিল। কোন কারনে সে পিকনিকে যেতে পারে নাই। তবে তার পক্ষ থেকে প্রথম পুরষ্কার মোবাইলটি রিসিপ করেছে তার কলিগ মনির ভাই।
তারা হলেন আমাদের দুই ম্যানাজার স্যার। হাসির ব্যাপার হলো তারা পেয়েছে প্রথম ধাপের পুরষ্কার সাবান,হা হা হা। এটাই ভাগ্য। পদ বড় হলেও ভাগ্যে সাবান লেখা ছিল।
প্রথম ফটোটি হলো পুরষ্কার বিতরনের স্টেজে কয়েকজন। আর দ্বিতীয় ফটোগ্রাফিটা হলো সোনারগাঁ জাদুঘরে প্রবেশের সময়।
আর এই ফটোগ্রাফিটা সোনারগাঁও গিয়ে গাড়ি থেকে নামার পরে তুলেছিলাম। সবাই এক সাথে।
বন্ধুরা আজকে এ পর্যন্তই। কেমন হলো আজকের পোষ্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আবার দেখা হবে নবম ধাপে।
ফটোগ্রাফির বিবরণ:
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | রেডমি নোট-৮ |
| স্থান | সোনারগাঁও,নারায়নগঞ্জ |
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
| ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আগের পর্বগুলো আমার দেখা হয়নি।আসলে বনভোজন মানেই আনন্দ। সোনারগাঁও অনেকবার যাওয়া হয়েছে। আপনি কি সব জায়গায় গেলেই খাওয়া দাওয়া বেশি করেন যে লেট হয়ে যায়🤣🤣।যাই হোক তাও তো সুপ সেট পেয়েছেন, ভাইয়া একদিন দাওয়াত দেন আপনার সুপ সেটে সুপ খেয়ে আসবো🤣🤣।ভালো সময় কাটিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ
জী আপু দাওয়াত রইল। এসে সুপ খেয়ে যাবেন। ধন্যবাদ আপু।
সোপসেট পেয়েছেন এটাই কম কিসের, আপনার কপাল ভালো লাক্স সাবান পাননি। হা হা হা...
পুরস্কার ডিস্ট্রিবিউশন এর এই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। এই সময়টাতে আসলে একপ্রকার টানটান উত্তেজনা কাজ করে। সত্যিই বেশ ভালো লাগলো আপনার আজকের পোস্টটা পড়ে।
জী ভাইয়া সত্যি বলেছেন কপাল ভালো তাই সুপসেট পেয়েছি, লাক্স সাবান পাননি। হা হা হা
যদিও আপনার আগে পর্বগুলো পড়া হয়নি। তবে বেশ মজা করেছেন দেখে বোঝা যাচ্ছে। তবে আপনাদের লটারির একটা বিষয় অদ্ভুত লেগেছে। তা হলো কেউ সেখানে উপস্থিত না থাকলে তার নাম থাকা।আবার তার প্রথম হওয়াটা।তবে আপনাদের দুই ম্যানেজারের ইনকাম সম্ভবত অনেক ভালো। তাই সৃষ্টিকর্তা তাদের জন্য প্রথম ধাপের পুরষ্কার সাবান রেখেছিলেন ভাই। হহা হা হা।
জী ভাইয়া সেলারি ভালই পায়। ধন্যবাদ ভাইয়া।
Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.