প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা (পর্ব-১১)

in আমার বাংলা ব্লগ7 hours ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। প্রকৃতির সেরা নিয়ামত মিষ্টি ফলের স্বাদে নিজেকে আরো বেশী চঞ্চল রাখার চেষ্টা করছি। আমাদের দেশে এই মাসটাকে বলা হয় মধু মাস, কারণ প্রকৃতির সেরা উপহার নানা জাতের দেশীয় ফলগুলোর স্বাদে মানুষের হৃদয় রসে টসটস থাকে। রসে টসটস এই শব্দটা কিন্তু শুধুমাত্র এই মাসের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। কারণ একাধিক দেশীল ফলের সাথে মানুষ দারুণ ব্যাকুল হয়ে যায়। আমি অবশ্য অতো বেশী খাই না, জাস্ট একটু আমটা খাওয়ার চেষ্টা করি হি হি হি।

সজারু (1).jpg

না না আজকে আম কিংবা দেশীয় সিজনাল ফল নিয়ে কিছু বলবো না বরং প্রকৃতির সান্নিধ্যে- মিনি চিড়িয়াখানা নিয়ে আরো একটি পর্ব। এই সময়টা এমনিতে প্রকৃতি সুন্দর ও সতেজ থাকে, উষ্ণতার সাথে সাথে বৃষ্টির শীতলতার দারুণ উপস্থিতি প্রকৃতির প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। তবে এই ভ্রমণটা ছিলো সেই গরমের উষ্ণ পরিবেশের মাঝে, তাই টাইটেলটা এমন দিয়েছিলাম। কারণ তখন আমার কাছে সেটা ছিলো দারুণ সতেজতায় মাখা একটা সুন্দর ভ্রমণ। আমিও দারুণভাবে সেটাকে উপভোগ করেছিলাম। আজকে শেয়ার করবো সজারুর কিছু দৃশ্য।

সজারু (2).jpg

সজারু (4).jpg

ছোট এই প্রাণীটা প্রায় সকল চিড়িয়াখানায় দেখা যায়, কারণ এর শারীরিক গঠনের কারণে সবার একটা দারুণ আকর্ষণ থাকে। বিশেষ করে ছোটদের কাছে এটা এক অদ্ভুত প্রাণী। এর পুরো শরীর জুড়ে থাকে হাজারো ধারালো কাঁটা। হ্যা, কাঁটা বলতে এমন কাঁটা নয় বরং একটু ভিন্ন প্রকৃতির, যার শরীরের অংশ মোটেও দেখা যায় না শুধুমাত্র এই কাঁটাগুলোর কারণে। আর এই প্রাণীর সবচেয়ে বড় সম্পদও কিন্তু এই কাঁটা।

কারণ যে কোন প্রাণীর আক্রমন কিংবা আঘাত নিমিষেই সে প্রতিহত করতে পারে এই কাঁটাগুলো দিয়ে। সুতরাং চাইলেও কেউ তার শরীরে স্পর্শ করতে পারবে না, চাইলেও তাকে কেউ সহজে আঘাত করতে পারবে না বরং উল্টো আঘাতপ্রাপ্ত হয়ে পালাতে হবে। হ্যা, ঠিক শুনেছেন আপনি, সোশ্যাল মিডিয়া ঘাটলে আপনি এমন অনেক শর্ট ভিডিও দেখতে পারবেন, যেখানে অন্য প্রাণীরা সজারুর কাঁটার আঘাতে কুপোকাত হতে হয়।

সজারু (5).jpg

সজারু (6).jpg

যাইহোক, সজারু হলো মূলত ইঁদুরজাতীয় বর্গের একটি স্তন্যপায়ী বন্যপ্রাণী। কিন্তু এর শারীরিক গঠনের কারণে সবার কাছে একে আকর্ষণীয় করে তুলেছে। তবে এরা নিশাচর প্রাণী এবং তৃণভোজী। আমরা যতক্ষণ পর্যন্ত সেখানে ছিলাম সেটা বেশ শান্ত ছিলো। মনে হয়েছে আমাদের দেখে সে কিছুটা লজ্জায় পড়েছে হি হি হি। তবে আমার ছেলে-মেয়ে বেশ উপভোগ করেছে প্রাণীটিকে।

সজারু (3).jpg

তারিখঃ মার্চ ২৬, ২০২৬ইং।
লোকেশনঃ সাভার, ঢাকা।
ক্যামেরাঃ রেডমি-১৩, স্মার্টফোন।

ধন্যবাদ সবাইকে।
@hafizullah

break .png
Leader Banner-Final.pngbreak .png

আমি মোঃ হাফিজ উল্লাহ, চাকুরীজীবী। বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। বাঙালী সংস্কৃতি ও ঐতিহ্য লালন করি। ব্যক্তি স্বাধীনতাকে সমর্থন করি, তবে সর্বদা নিজেকে ব্যতিক্রমধর্মী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করি। পড়তে, শুনতে এবং লিখতে ভালোবাসি। নিজের মত প্রকাশের এবং অন্যের মতামতকে মূল্যায়নের চেষ্টা করি। ব্যক্তি হিসেবে অলস এবং ভ্রমন প্রিয়।

break .png

Banner.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.082
BTC 61813.78
ETH 1654.16
USDT 1.00
SBD 0.42