ভ্রমণ: বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর ভ্রমণের শেষ পর্ব।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ রবিবার , ১৮ মে ২০২৫
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আরেকটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম। আজকে আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব একটি ভ্রমণ পোস্ট। যদিও এর আগে আমি এই ভ্রমণ পোস্ট আপনাদের মাঝে কয়েকটি পর্বে শেয়ার করেছি। জায়গাটা হলো বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর ভ্রমণ। বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর ভ্রমণের এর আগে আমি আপনাদের মাঝে এগারোটি পর্বে শেয়ার করেছি। আজকে ১২ তম বা শেষ পর্ব আপনাদের মাঝে উপস্থাপন করব। সবথেকে এই পর্বে আমার বেশি আনন্দ হয়েছিল। তার কারণ আপনারা প্রথম ছবি দেখেই বুঝতে পেরেছেন আশা করছি। আমি কখনো ভাবতেও পারিনি উনি এভাবে আমাকে ফুল দিবে। যাইহোক সম্পূর্ণটাই আপনাদের মাঝে শেয়ার করব আস্তে আস্তে। তবে আজকের পর্বেই ভ্রমণ পোস্টটি সম্পন্ন হয়ে যাবে। যশোর বিমানবন্দরের সবটুকু জায়গা দেখে আমার তো সেই ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছিল প্লেন আশা এবং যাওয়ার মুহূর্ত টা। কেননা এত কাছ থেকে ওই প্রথম আমি প্লেন দেখছিলাম। সব মিলিয়ে আপনাদের ভাইরা পাশে ছিল বাবু ছিল পাশে তাই আনন্দটা ছিল অনেকটা বেশি। প্লেন চলে যাওয়ার পরপরই আমরা সবাই বাড়ি ফেরার জন্য রওনা দিব। স্কুলের স্যার ম্যাম সবাই ছাত্র-ছাত্রীদের কে বাসে ওঠার জন্য বলতেছিল। আমি যখন প্লেন দেখতে ব্যস্ত তখন আপনাদের ভাইয়া কখন যে গিয়ে এই লাল গোলাপ ফুল আমার জন্য নিয়ে এসেছে আমি ঠিকই পাইনি। প্লেন চলে যাওয়া দেখতে দেখতে পিছন ফিরে দেখি লাল টুকটুকে গোলাপ নিয়ে এসে দাঁড়িয়ে।
আমি তো রীতিমত অবাক হয়ে গেলাম কিন্তু বিষয়টা সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। ফুল আমার ভীষণ পছন্দ। সব সময় আমার ঘরে ফুল থাকে। ওনার হাতে এই লাল টুকটুকে গোলাপ ফুল দেখে অনেক ভালো লেগেছিল। কি পরিমাণ যে খুশি হয়েছিলাম বলে বোঝানো মুশকিল। দ্বিতীয় ছবিতে আপনারা বালতিতে গোলাপ ফুল রাখা দেখছেন আমি ওখানে গিয়েছিলাম কিন্তু তখন ওনাকে বলিনি গোলাপ কিনে দিতে। তবে অনেক ইচ্ছা ছিল একটি গোলাপ ফুল নেওয়ার কিন্তু বললাম না। পরবর্তীতে মনের কথা যে এত সুন্দর ভাবে বুঝতে পেরে এত সুন্দর ফুল নিয়ে আসবে আমার জন্য সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। ফুলটি হাতে পেয়ে বেশ কয়েকটি ছবি তুলে নিলাম। আনন্দ মুহূর্তটা ফটোগ্রাফির মধ্যে ধরে রাখতে পারলেও আরো বেশি আনন্দ লাগে। গোলাপ ফুলের ডালে অনেক কাটা ছিল উনি নিজের হাতে কাটা গুলো ছড়িয়ে দিলেন। তারপর আমাকে দিলেন। এরপর প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর আমরা বেশি দেরি না করে সবাই সবার মতো করে ছিটে বসে গেলাম। তারপর একদম সন্ধ্যা লেগে যাবে ঠিক এমন মুহূর্তে আমাদের বাস যাত্রা শুরু করল। যেহেতু বাস সন্ধায় রওনা দিয়েছে আর আমাদের আসতে প্রায় ৫ ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে। তাই আমরা বাড়িতে আসতে আসতে রাত 9 টা পার হয়ে গিয়েছিল। কেননা আপনাদের ভাই আর স্কুল আর উনার উপর অনেক দায়িত্ব সব দায়িত্ব শেষ করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল।
বিনোদিয়া ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর ভ্রমণের এই সুন্দর অনুভূতি এবং মুহূর্তগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেরে সত্যিই অনেক বেশি ভালো লাগছে। সব সময় চেষ্টা করি নিজের সুন্দর মুহূর্তগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। সুন্দর মুহূর্তগুলো কারো সাথে শেয়ার করলে এর ভাললাগা আরও বেশি বৃদ্ধি পায় মনে হয়। যাইহোক আজকে আমি আপনাদের মাঝে এখানেই শেষ করছি। তবে আমার সম্পূর্ণ বিনোদের ফ্যামিলি পার্ক ও যশোর বিমানবন্দর ভ্রমণের পোস্টগুলো আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। আশা করছি আমার এই ঘোরাঘুরির ফটোগ্রাফি এবং অনুভূতি মুহূর্ত গুলো আপনাদের কাছে বেশি ভালো লাগবে। সবাই ভালো সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারো আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।
আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।
VOTE @bangla.witness as witness
OR
https://x.com/MstFatema137069/status/1923964977305768304?t=0uNGIHJpNUmPYJCqamxB_A&s=19
https://x.com/MstFatema137069/status/1924128780572049742?t=wmXH8ipFvre-gGVxV5MMKw&s=19
https://x.com/MstFatema137069/status/1924475359497761119?t=_A-Jq8cwX7ygnbv-_bD42A&s=19
https://x.com/MstFatema137069/status/1924477791732740498?t=cc2puXAilC0v2UhnclZGZw&s=19