ভ্রমণ: চায়না কমলা লেবুর বাগান ভ্রমণ

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20240104_213830.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা। কেমন আছেন সবাই। আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। কিছুদিন আগের কথা আপনাদের ভাইয়াকে সাথে করে আমি ঘুরতে বের হয়েছিলাম। যেহেতু আপনাদের ভাইয়ের এমন ছুটি থাকে না তাই ছুটি পাবার পরে আমরা দুজনে একটু প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য বিভিন্ন জায়গাতে ঘুরতে গিয়েছিলাম। আর যেহেতু ছুটি পেয়ে গিয়েছিল তাই আমরা একই দিনে অনেক জায়গায় ভ্রমণ করে এসেছিলাম। আমাদের এলাকাতে বর্তমান সময়ে চায়না কমলা লেবু এর চাষ শুরু হয়েছে এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছিল। যেহেতু এই ধরনের জিনিস আমাদের এলাকাতে নতুন আর এটার চাহিদা ও অনেক রয়েছে আমাদের দেশে। আমরা যেখানে ভ্রমণ করতে গিয়েছিলাম সেখান থেকে আসার পথে এই জিনিসটা দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম।

IMG_20240104_213940.jpg

IMG_20240104_214325.jpg

আমরা লক্ষ্য করে দেখলাম গাছে প্রচুর পরিমাণে চায়না কমলা লেবু ধরেছে। যদিও কমালেবুগুলো এখনো কাঁচা রয়েছে তারপরও সেগুলো দেখে খুবই ভালো লাগছিল। আমরা ভালোভাবে দূর থেকে লক্ষ্য করে দেখলাম প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণে কমলা লেবুর উৎপাদন হয়েছে। এই বছরে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে আশা করা যায় এবার কৃষকেরা অনেক ভালো উপার্জন করতে পারবে এই কমলা লেবুগুলো বিক্রয় করে।

IMG_20240104_214341.jpg

IMG_20240104_214929.jpg

কমলালেবুর বাগানটা খুবই সুন্দরভাবে ঘেরা ছিল যেন কেউ এখান থেকে কমলালেবু নষ্ট করে না ফেলতে পারে। যেহেতু রাস্তার পাশে এমন সুন্দর কমলা লেবুর বাগান করা হয়েছে তাই মানুষেরা চাইলেই সেখান থেকে কমলালেবুর চুরি করে ফেলতে পারে তাই এমন সুন্দরভাবে বাগানটা তৈরি করা হয়েছে। আবার অনেক সময় দেখা যায় বলল প্রাণী অথবা গরু ছাগলে কমলা লেবু নষ্ট করে দেয় এজন্যই ও খুবই ভালোভাবে বাগানটা ঘেরা ছিল।

IMG_20240104_214411.jpg

যাইহোক এমন সুন্দর জায়গাটা ভ্রমণ করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগছিল। এটা ভেবে সব থেকে বেশি ভালো লাগছিল যে আমাদের এলাকাতেও এখন এই ধরনের জিনিস উৎপাদন শুরু হয়ে গিয়েছে। আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব।

ডিভাইসwalton orbit y21
লোকেশনhttps://w3w.co/detaining.airbase.tendons

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

প্রকৃতির মাঝে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায় আমি নিজেও সুযোগ পেলে প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার চেষ্টা করি। আপনার তোলা ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে সেখানে কমলালেবুর চাষ বেশ ভালই হচ্ছে কেননা গাছগুলোতে অনেক কমলালেবু ধরেছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম ঠিক বলেছেন ভাইয়া গাছ গুলোতে প্রচুর কমলা লেবু ছিল।

 3 years ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে ভাইয়ার ছুটি উপলক্ষে আপনারা দুজন ঘোরাঘুরি করেছেন এবং একই দিনে বিভিন্ন জায়গা ঘুরেছেন। মাঝে মাঝে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য আমাদেরকে ঘুরাঘুরি করতে হয়, চায়না লেবু উৎপাদন আপনাদের এলাকায় বৃদ্ধি পেয়েছে জেনে ভালো লাগলো,আশা করি কৃষকেরা এখান থেকে লাভবান হবে। ধন্যবাদ আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আপনার ভাইয়ার ছুটি হলেই মাঝে মাঝে আমরা যেকোনো জায়গায় বেড়াতে যাই ভাইয়া। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চায়না কমলা লেবুর বাগান ভ্রমণ। আসলে আমাদের পাশের গ্রামে এই বাগানটি রয়েছে। কিছুদিন আগে আমি এবং মামা দুজন মিলে এই বাগানে গিয়েছিলাম কিছু চাইনা কমলা লেবু গাছ কেনার জন্য । সেখানে গিয়ে আমরা চায়না কমলা লেবু খেয়ে ছিলাম বেশ সুস্বাদ। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমরাও বেড়াতে গিয়ে কয়েকটা লেবু খেয়েছিলাম সত্যি খেতে ভীষণ সুস্বাদু ছিল।

 3 years ago 

বাংলাদেশেই এখন চায়না কমলা লেবু চাষ হয় এবং বেশ ভালো উদ্যোগ নিঃসন্দেহে। দেশেই চায়না কমলা লেবুর বাগান দেখতে নিশ্চই দারুণ লেগেছিল। ঠিক বলেছেন চাষিরা এই কমলা লেবু বিক্রি করে ভালো লাভবান হতে পারবে।কমলা লেবুর বাগানটি সুন্দর করে ঘিরে রেখে ভালো করেছে চাষি কারণ দুষ্ট লোকেরা কমলালেবু চুরি করে কিংবা নষ্ট করে ফেলতে পারে।ধন্যবাদ আপু সুন্দর ফটোগ্রাফি করে কমলা লেবু বাগান পরিদর্শনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই কমলা লেবু গুলো পেকে গেলে দেখতে আরো বেশি ভালো লাগে সবুজ পাতার মধ্যে হলুদ রঙের কমলালেবু।

 3 years ago 

ভাইয়া ছুটি পাওয়াতে তাকে নিয়ে ঘুরতে গেলেন। আর একদিনে বেশকিছু জায়গা ঘুরে এলেন জেনে ভীষণ ভালো লাগলো। আপনাদের এলাকাতে চায়না কমলার চাষ হচ্ছে জেনে খুব ভালো লাগলো আপু।আপনার ফটোগ্রাফি দেখে বুঝতে পারলাম।এবার দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য কৃষকরা বেশ ভালোই লাভবান হবেন।যাক নিজেদের দেশে এতো সুন্দর কমলা উৎপাদন দেখে খুব ভালো লাগলো। অনুভূতি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

প্রতিটি জিনিসের দাম অনেক বৃদ্ধি পেয়েছে সাথে এই চায়না কমলা লেবুগুলো ও। তাই এ বছর চাষিরা বেশ লাভবান হয়েছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 65019.67
ETH 1926.26
USDT 1.00
SBD 0.39