প্রকৃতির মাঝে এক দিন।

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রকৃতির মাঝে এক দিন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।

InShot_20231218_190716507.jpg

অনেকটা হাঁটতে হাঁটতে বড় বড় পাথরও ঝর্ণার দেখা পেলাম। তবে ঝর্ণা ভেতরের দিকে ছিল এগুলো শুধু ঝর্ণা বয়ে যাওয়া পানিগুলো। অনেক বড় বড় আর পিচ্ছিল পাথর ছিল যে পাথরগুলো বে উপর দিয়ে ওঠা সত্যি আমার পক্ষে অনেক কষ্টকর হয়ে গিয়েছিল। তারপর সবার হেল্প নিয়ে বড় বড় পাথরগুলো বেয়ে গিয়েছিলাম ।ওই পাথরগুলো পার হওয়ার সময় এতটাই ভয়ে ছিলাম যে সেখানে ফটোগ্রাফি করতেই ভুলে গিয়েছি। পাথরগুলো এত পিচ্ছিল ছিল সামান্য অসাবধানতা কারণে কারো মৃত্যু পর্যন্ত হতে পারতো। ভয়ংকর এই পাথরগুলো পার করে গেলাম ঝর্নার কাছে। সেখানে গিয়ে তো দেখি অনেক মানুষ গোসল করছে অনেক আনন্দ করছে নিজে নিজের মতো করে।

IMG-20231211-WA0012.jpg

IMG-20231211-WA0016.jpg

বড় বড় পাথরগুলো বেয়ে আসতে অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিলাম। সেজন্য সেখানে গিয়ে প্রথমে একটা সাইডে বসে পড়লাম। বসে কিছু খাওয়া দাওয়া করলাম পানি খেলাম এবং কিছুক্ষণ রেস্ট নিলাম। সেখানে বসে বসে দেখছিলাম কত মানুষ নিজের নিজের মত করে প্রকৃতির এ সৌন্দর্য উপভোগ করছে। হঠাৎ একটা বাচ্চা চোখে পড়ল এ বাচ্চাকে দেখে প্রথমে মনের মধ্যে প্রশ্ন আসলো এত কঠিন রাস্তা পাড়ি দিয়ে এই বাচ্চাটাকে তার বাবা-মা কিভাবে এনেছে। এই বাচ্চার কাণ্ডকারখানা দেখে তো আমি অবাক। সেইদিন এই জায়গায় সব থেকে বেশি কেউ যদি মজা করে থাকে তাহলে এই বাচ্চাটা ছিল পানির মধ্যে শুয়ে বসে অনেক ভালো সময় কাটিয়েছিল।

IMG-20231211-WA0015.jpg

IMG-20231211-WA0018.jpg

আমরা তো দুই বোন এতটুক এসেই হাফিয়ে গেছি সেজন্য কিছুক্ষণ বসে ছিলাম কিন্তু বাকিরা একটুর জন্য বসেনি তারা সবাই উপরের দিকে চলে গিয়েছে। উপরে আরো পাঁচটা ঝর্ণা আছে এক একটা পাহাড় বেয়ে ওঠার পর একটা করে ঝর্ণা ছিল। উপরে ঝর্ণা টা অনেক বেশি সুন্দর ছিল আর সেখানে থেকে নিচের দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। যাইহোক আমরা কিছুক্ষণ বসলাম বসার পর ঠিক করলাম উপরের দিকে উঠবো। সবাই উপরের দিকে একই জায়গা দিয়ে উঠতে উঠতে জায়গাটা অনেক পিচ্ছিল হয়ে গিয়েছে আর ওঠার অনেক রিস্ক ছিল। তারপর আমরা উঠলাম অর্ধেক টাই উঠে আমাদের অনেক বেশি ক্লান্ত লাগছিল সেজন্য সেখানে কিছুক্ষণ রেস্ট নিলাম বিশ্বাস করেন আমাদের জন্য পাহাড় আসেনি। একটু গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি একটু গিয়ে ক্লান্ত হয়ে পড়ছি দেখতেই পাচ্ছেন ছবিতে আমাদের দুজনকে ফকিন্নির মতোই লাগছে দেখতে। কি অসহায়ের মত দুজন পাহাড়ের মাঝখানে বসে আছি না উপরে যেতে পারছে না নিচে নামতে পারছি।

IMG-20231211-WA0013.jpg

IMG-20231217-WA0014.jpg

যাইহোক অবশেষে উপরের দিকে গেলাম সেখানে আরো অনেক মানুষ ছিল আর সেখানে আরো একটা ঝর্না ছিল। এখানে গিয়ে কিছুক্ষণ বসলাম বসতে বসতে দিন শেষ হয়ে গেল। প্রথমবার গেলে এইরকম হয় হয়তো যাই হোক আমরা সেখানে বড় একটা পাথরের মধ্যে বসলাম ঝর্নার পাশেই আর নিচে পানি ছিল খুবই ভালো লাগছিল। কিছুক্ষণ বসার পর সেখানে আমরা কিছু ফটোগ্রাফি করলাম সবাই। সেখান থেকে উঠেছি উঠে একটু হেঁটে সামনের দিকে গিয়েছি। সেই পিছন থেকে মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি সেখান থেকে একটা সাপ বেরিয়েছে আমরা সেখানে বসে ছিলাম ঠিক সেখান থেকে সাপটা বেরিয়েছে। আমি তো কি ভয় পেয়ে গিয়েছিলাম যদি আমাদেরকে কামড়ে দিত অনেকক্ষণ তো সেখানেই বসে ছিলাম।

IMG-20231217-WA0011.jpg

যাই হোক আর উপরে তিনটা ঝর্না আমরা যাইনি অন্যরা গিয়েছিল। এই দ্বিতীয় ঝর্ণা টার মধ্যেই অনেকক্ষণ সময় কাটিয়েছে ছবি তুলেছি বেশ ভালো লেগেছে। এরপর আমরা আবার নিচে নেমে গেলাম আর বাকিদের জন্য কিছুক্ষণ বসলাম তারা উপরে গিয়ে ঘুরে চলে আসলো। তারপর আমরা সবাই মিলে আবার রওনা দিলাম প্রায় বিকেল হয়ে গিয়েছিল। সেখান থেকে অনেকটা দূর আসার পর হোটেলে এসে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়া করে সেখান থেকে বেরিয়ে গেলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীট্রাভেল পোস্ট
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনবাংলাদেশ


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করছে আমার অনেক রকমের একটা ভালো লাগার কাজ করে। আপনি একই সাথে ঘোরাঘুরি করেছেন আবার সেই প্রকৃতির দারুন কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। খুবই ভালো লাগলো আপনার ঘোরাঘুরির এই পোস্ট দেখে।

 3 years ago 

প্রকৃতির মাঝে খুবই সুন্দর একটা দিন কাটিয়েছিলাম আপু খুবই ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ আপনাকে একটু মন্তব্য করেছেন।

 3 years ago 

এমন প্রকৃতির মাঝে হারিয়ে যেতে খুব ইচ্ছে করে। আসলে ঝরনায় যাওয়ার পথ গুলোর যে পাথর থাকে সেগুলো বেশ পিচ্ছিল হয়। অনেক সাবধানতার সাথে সামনের দিকে অগ্রসর হতে হয়। এখন প্রকৃতির মাঝে গেলে হেটে আসা সব কষ্ট আবার ভুলে যাওয়া যায়। বেশ ভালো সময় কাটিয়েছেন দেখছি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদমই ঠিক কথা বলেছেন আপু প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মধ্যে আলাদা একটা শান্তি আছে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি মুহূর্ত ছিল আপু প্রকৃতির মাঝে। বিশেষ করে সময়টি খুব সুন্দর করে উপভোগ করলেন। সেই সাথে আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। আপনার ফটোগ্রাফির মাধ্যমে আমিও উপভোগ করলাম সময়টি। ঝর্নাটা অসাধারণ ছিল। অবশেষে অনেক সুন্দর একটি জায়গা ভ্রমণ করলেন।

 3 years ago 

আমার ফটোগ্রাফি মাধ্যমে আপনি উপভোগ করেছেন জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি প্রকৃতির মাঝে অনেক সুন্দর একটি সময় কাটিয়েছেন আপু। আসলে আপু বাচ্চাটা সত্যি অনেক মজা করে পানির ভিতরে শুয়ে ছিল। তবে আপনারা বসেছিলেন সেখানে সাপ দেখেছিলেন। আসলে হঠাৎ করে এভাবে সাপ দেখলে ভয় লাগার কথা। আপনাকে অনেক ধন্যবাদ প্রকৃতির মাঝে কাটানো মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যিই সাপ দেখে অনেক ভয় পেয়েছি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আসলে ছোট ছোট পাহাড় বেয়ে উপরে ওঠা অনেক বেশি কষ্টের একটি কাজ। বান্দরবান ঘুরতে গিয়ে এরকম একটা সমস্যায় পড়েছিলাম তারপরেও কিছুটা সময়ের জন্যও পিছু হাটে নি সব সময় চেষ্টা করে গিয়েছি পাহাড় বেয়ে উপরে ওঠার। আপনারা দুই বোন দেখছি অনেকটাই হাপিয়ে গিয়েছিলেন যার কারণে খুব একটা বেশি উপরে উঠতে পারেননি দ্বিতীয় ঝর্ণাতেই আপনারা আবদ্ধ ছিলেন এবং সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন বোঝাই যাচ্ছে। প্রকৃতির মাঝে এরকম সুন্দর মুহূর্ত কাটাতে সত্যিই অনেক বেশি ভালো লাগে। আপনার এই মুহূর্তটা আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

পাহাড়ে উঠা একটু কষ্টকর ছিল যাইহোক পুরো পোস্ট পড়ে সুন্দর একটি কমেন্ট করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

যে পাথরের গা বেয়ে ঝর্ণার জল পড়ে, সেই জায়গাটা অনেক বেশি পিচ্ছিল হয়। এরকম আমিও অনেক জায়গায় দেখেছি এবং অনেক সময় এই পাথর বেয়ে উঠতে গিয়ে অনেক এক্সিডেন্ট হয়েছে। তবে ঝরনার জলে সাপ বেরিয়ে আসার মত ঘটনা এর আগে আমি কখনো শুনিনি আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে মনে হচ্ছে অনেক সুন্দর সময় কাটিয়েছেন আপনার বোনের সাথে।

 3 years ago 

হ্যা আপু এই রকম অনেক জায়গায় শুনেছি অনেকেই পাহাড়ে পড়ে গিয়ে মারা যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

তাহলে তো সবাই মিলে খুব মজা করেছেন। চট্টগ্রামে এইসব জায়গাগুলোতে গেলে সত্যি অনেক ভালো লাগে। তবে শুনে ভয় লাগলো পাথরগুলো অনেক পিসলা এই কারণে অনেকে উঠতে মনে হয় ভয় পায়। একটু অসচেতন হলে বড় বিপদ হতে পারে। তবে ছোট বাচ্চাটি পানির মধ্যে খুব মজা করতেছে। এরকম ঝর্ণার মধ্যে সবাই মিলে গোসল করলে এবং সময় কাটালেও সত্যি অনেক ভালোই লাগবে। তবে আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনি অনেক ক্লান্ত হয়ে গেছেন। সুন্দর করে পোস্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

হ্যা আপু এই বাচ্চা ঝর্না পানি তে অনেক বেশি আনন্দ করেছে। খুব ভালো লাগল আপনার সুন্দর কমেন্ট পড়ে।

 3 years ago 

পাহাড়ি অঞ্চল দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে পাহাড়ি অঞ্চলের ছোট ছোট পাহাড়গুলো উঠতে অনেক কষ্ট হয়। এবং এই পাহাড়গুলো অনেক পিছলা থাকে। এই কারণে আপনি নিজেও ভয় পেয়ে গেলেন। প্রিয় মানুষগুলো একসাথে গেলে এরকম জায়গাতে তাহলে অনেক ভালো লাগে। যাই হোক সবাই মিলে খুব সুন্দর সময় কাটিয়েছে এবং আমাদের মাঝে শেয়ার করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পাহাড়ি অঞ্চল দেখতে আপনার কাছেও ভালো লাগে জেনে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39