সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত।
হ্যালো সবাইকে
কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার এই পোস্টটি ভালো লাগবে।
সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। ঈদের পর ঘুরাঘুরি করার জন্য অনেক বেশি ইচ্ছা করে। আমার হাজবেন্ড এবং তার বন্ধুরা একসাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করছিল যদিও আমাকে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল না। হঠাৎ করে যাওয়ার আগেই সে জানতে পারল যে দুইজন লোক যাবে না। গাড়ির মধ্যে জায়গা ছিল যেহেতু তারা যাবে না সেজন্য আমাকে এবং তার আরেকজন বন্ধুর বউকে এই ট্যুরের মধ্যে যোগ করে নিল। যখন সকালবেলা জানতে পারি যে আমাকেও নিয়ে যাওয়া হবে আমি অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ ঈদের পর বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগেনা।
চট্টগ্রামের একটা সমুদ্রের পাড়ে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে। অনেক লোক ছিল সবাই মিলে একসাথে যাওয়া তো অনেক বেশি মজা হয়েছে ।যদিও পুরো সময় গাড়ির মধ্যে আমি ঘুমিয়ে কাটিয়েছি। আমার ঘুমিয়ে থাকা অবস্থায় ছবিগুলো তোলা হয়েছিল কিন্তু সেগুলো দেখতে সুন্দর লাগছে না আমার নিজেরই অনেক হাসি আসছিল তাই আর শেয়ার করা হয়নি। আমরা গেলাম সেখানে পরিবেশ খুবই সুন্দর ছিল। আর আমরা সকালবেলা গিয়েছি সেজন্য মানুষজন অনেক কম ছিল খুব পাকা পাকা লাগছিল।
কয়েক ঘন্টা পর আমরা সেখানে গিয়ে পৌছালাম। তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখলাম। সেখানে গিয়ে দু বছরের একটা স্বপ্ন পূরণ করে ফেললাম। সেটা হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে ঝাল মুড়িওয়ালা থেকে ঝাল মুড়ি খাওয়া। কলেজ বন্ধ করার পর থেকে রাস্তায় দাঁড়িয়ে ঝাল মুড়িওয়ালা থেকে ঝাল মুড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার সেই সুযোগ হয়ে উঠছিল না। সেজন্য বাড়িতে মাঝেমধ্যে তৈরি করে খেতাম কিন্তু এখানে এসে সেই স্বপ্নটা পূরণ হয়ে গেল অনেক বেশী ভালো লাগলো।অনেক বেশি মজা ছিল ঝালমুড়ি। আর জায়গাটাও অনেক বেশি সুন্দর ছিল নীল আকাশ সমুদ্রের পানি নিয়ে বড় বড় জাহাজ।
কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর পাশে অনেকগুলো দোকান রয়েছে। সেখানে বিভিন্ন ধরনের ভাজাপোড়ার বিক্রি করা হয়। সেখানে গিয়ে বসলাম সবাই কাঁকড়া খাওয়ার জন্য অর্ডার দিল। আমি আর আমার হাজবেন্ডের বন্ধুর বউ আমরা ফুচকা অর্ডার দিয়েছিলাম। এরপর খেতে বসলাম একটুও মজা ছিল না খাবারের মান অনেক খারাপ ছিল।এত খারাপ ফুচকা আমরা কখনোই খাইনি।কাঁকড়া গুলো খেতে ও ভালো ছিল না সব মিলিয়ে এই জায়গার দোকানগুলো না খেয়ে পাশের রেস্টুরেন্ট থেকে বা বাইরে গিয়ে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করাই অনেক ভালো হবে বলে আমি মনে করি।
সমুদ্রের পাড়ে গেলাম সেখানে গিয়ে খালি পায়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম। বড় বড় পাথর ছিল সেখানে বসলাম কিছুক্ষণ অনেক মানুষ ছিল তারা নিজেদের মতো উপভোগ করছিল। আমার হাজবেন্ডের বন্ধুর বউ সাথে আমি বসে বসে পাথরের মধ্যে গল্প করছিলাম এবং সেখানে কিছু ছবিও তুলেছিলাম। তার সাথে সারাক্ষণ আমি বকবক বকবক করেছি সেও আমার সাথে অনেক কথা বলছে।মনে হচ্ছিল যেন অনেক দিনের পরিচয় এত কথা বলছিলাম তার সাথে। অনেক মজা হয়েছে বিশেষ করে তার সাথে সময় কাটিয়ে ছিলাম অনেক ভালো লেগেছে আমার কাছে।
কিছুক্ষণ ঘোরাঘুরি করে পাশেই একটা রেস্টুরেন্ট ছিল। পাশের রেস্টুরেন্টে গিয়ে আমরা লাচ্ছি খেলাম। তারপর দুপুরের খাওয়া-দাওয়া সেখানে করেছি। খাওয়ার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদিও সব জায়গার লাচ্ছি আমার কাছে ভালো লাগে না কিন্তু এখানে অনেক বেশি ভালো লেগেছে। খাওয়া-দাওয়া করলাম তারপর আমের শরবত খেলাম।খাওয়া-দাওয়া শেষ আবার কিছু জায়গায় ঘোরাঘুরি করলাম তারপর সেখান থেকে রওনা দিলাম।
ফেরার পথে আরো একটা জায়গায় আমরা নামলাম। সেখানে নেমে কিছুক্ষণ সময় কাটিয়েছি। বিকেলবেলা ছিল তখন সমুদ্রের পাড় বিশাল ছিল। পাশে বাগান ছিল গাছের সেখানে সবাই মিলে বসেছে শুয়ে ছিল মাটির মধ্যে অনেক সুন্দর জায়গা ছিল। সেজন্য আমি আর আমার নতুন বান্ধবী হাঁটছিলাম সমুদ্রের পাশে বাতাস এই হাঁটতে অনেক ভালো লাগছিল। দূরে দেখলাম একটা ছেলে একটা মেয়ে ছোট ছোট তারা প্রেম করছিল। আমি আর সে ভাবলাম সেখানে গিয়ে একটু তাদের ভালোবাসায় ডিস্টার্ব করব।অনেক দূরে সমুদ্রের কাছে গিয়ে তারা কথা বলছিল মানুষ থেকে অনেক দূরে। আমরা সেখানে গিয়েছে আমাদেরকে দেখে তারা সেখান থেকে চলে গিয়েছে। তারপর আমরা সেখানে মাটিতে বসে চা খেলাম। এই ছিল সমুদ্র পাড়ে ঘোরাঘুরি করার কিছু মুহূর্ত।
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @fasoniya |
| ডিভাইস | Vivo Y15s |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।
https://twitter.com/Farjana47240232/status/1654148463477641217?t=VI8fEsCzMWaCIjSnr6Vvtw&s=19
পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার আনন্দ আলাদা। আপনি ঈদের পরে কিন্তু নদীর পাড়ে ঘুরতে গেছেন সুন্দর সময় কাটিয়েছেন সবাই মিলে। সমুদ্র পাড় দেখতে দারুন দেখাচ্ছে। সবাইকে নিয়ে এমন মুহূর্ত কাটাতে অনেক ভালো লাগে। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মুহূর্তটি শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আপু সবাইকে নিয়ে আনন্দের মুহূর্ত কাটাতে অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য।
আপু, আমার কাছেও পরিবারের সবাইকে নিয়ে ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগে। আর আপনিও দেখছি পরিবারের সবাইকে সাথে নিয়ে সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্তটুকু আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাদের দেখেই মনে হচ্ছে আপনারা খুবই আনন্দ উপভোগ করেছেন। সমুদ্রের পারে ঘুরতে গিয়ে আনন্দের পাশাপাশি আপনারা বেশ পেট ভজনও করেছেন দেখছি। সব মিলিয়ে আপনাদের দারুন সময় অতিবাহিত হয়েছে, আর সেই সুন্দর সময় টুকু শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ঠিক বলেছেন ভাইয়া অনেকটা আনন্দময় মুহূর্ত কাটিয়েছি সেখানে। পরিবারের বন্ধু সবাই মিলে আনন্দময় মুহূর্ত ভালো লাগে। ধন্যবাদ গুছিয়ে কমেন্ট করার জন্য।
মাঝে মাঝে ঘুরতে গেলে মন ভালো থাকে। আপনারা ঘুরার জন্য সমুদ্রের পাড়ে গিয়েছেন দেখে ভালো লাগছে। সমুদ্র ভ্রমণ আমার খুব পছন্দের। আপনার গাড়িতে তোলা ছবিগুলো দু একটি শেয়ার করলে পারতেন। যাই হোক পোস্ট পড়ে বুঝেছি খুব আনন্দ করেছেন। ছবিতে সমুদ্র এবং আপনাদের সবাইকে খুব ভাল লাগছে। ধন্যবাদ আপু।
ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য। আসলে পুরো গাড়িতে আমি ঘুমিয়ে কাটিয়েছি।
সমুদ্র সৈকতে বেশ সুন্দর মুহূর্ত পার করেছেন। দেখে সত্যি খুব ভালো লাগলো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। আসলে সমুদ্রের পাড়ে ঘুরতে যাওয়ার অনুভূতি সত্যি খুব অন্যরকম। সবাই মিলে খাওয়া দাওয়া গল্প গুজব আড্ডা দেওয়া সমুদ্র সৈকতের মুহূর্ত বেশ দুর্দান্ত ভাবে পার করেছেন। ধন্যবাদ আপনাকে।
সমুদ্রের পাড়ে সবাই মিলে ঘুরতে যাওয়ার এবং সবার সাথে সে সময় অতিবাহিত সত্যিই অনেক ভালো লেগেছে। ধন্যবাদ কমেন্ট করার জন্য
দুজন লোক যাবে না বলেই আপনার এবং আরেকজন বন্ধুর বউ যাওয়ার সুযোগ হয়েছে। মাঝে মাঝে এরকম হঠাৎ করেই ট্যুর হয়ে যায়। তবে সমুদ্রের পাড়ে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আসলে সমুদ্র এমন একটি জায়গা যেখানে গেলে মন ভালো হয়ে যায়।
জি আপু ওনারা না যাওয়ার কারণে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। সমুদ্রের পাড়ে ঘুরতে গেলে সব মন খারাপ ভালো হয়ে যায়।
আরে আপু আপনারা তো দেখছি সমুদ্রের পাড়ে গিয়ে বেশ ভালোই ঘোরাঘুরি করেছিলেন। ভাইয়া এবং ওনার বন্ধুরা ওখানে যাওয়ার কথা চিন্তা করেছিলেন। কিন্তু দুইজন না যাওয়ার কারণে আপনাকে এবং ভাইয়ার আরেকজন বন্ধুর স্ত্রীকে নিয়ে গিয়েছিলেন। আপনারা সবাই মিলে খুবই ভালো মুহূর্ত অতিবাহিত করেছেন দেখে বুঝতে পারছি। ফটোগ্রাফি গুলো ও অসম্ভব ভালো ছিল। ভীষণ ভালো লেগেছে আপনাদের কাটানো মুহূর্তটা পড়ে।
অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে আমার এই পোস্টটি পড়েছেন এবং সুন্দর একটি মন্তব্য করেছেন।
আমার মনে হয় সমুদ্রের পাড়ে ঘুরাঘুরি করতে পছন্দ করে না এরকম মানুষ আমাদের এই পৃথিবীতে খুবই কম রয়েছে। আপনারা সমুদ্রের পাড়ে ঘোরাঘুরি করতে গিয়েছিলেন আমাদেরকে একটু বললেও পারতেন। যাইহোক যেহেতু দুইজনের সিট খালি ছিল তাই আপনি এবং ভাইয়ার আরেকজন বন্ধুর স্ত্রী গিয়েছিলেন মিলেমিশে। ফটোগ্রাফি গুলো দেখে বুঝতে পারছি মুহূর্তটা বেশ ভালো ছিল। ভাইয়ার সাথে দাঁড়িয়ে যে পিকটা তুলেছেন ওইটা একটু বেশি ভালো ছিল। এত সুন্দর একটা কাটানো মুহূর্তের পোস্ট শেয়ার করেছেন দেখে ভালো লাগলো আপু।
সমুদ্রে পাড়ে গেলে সবার মন খারাপ এবং মনের সব কষ্ট একটু হলেও কমে। সেজন্য মনে হয় সমুদ্র সবাই এত বেশি পছন্দ করে। আপনাকে ধন্যবাদ আমার পোস্ট পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।