বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য- ৫ম পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৫ ই মে, রবিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি "বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদী সৌন্দর্য- ৫ম পর্ব" আপনাদের সাথে শেয়ার করবো।
আমরা যত সামনের দিকে যাচ্ছিলাম ততই সাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছিলাম। এত সুন্দর অপরূপ সৌন্দর্য এর আগে কখনো কোন নদীর দেখিনি। সত্যি বলতে আমরা যারা ছিলাম সবাই সাঙ্গু নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে অবশ্য আপনারা বুঝতে পারছেন যে, সৌন্দর্যটা কতটা সুন্দর ছিল।
প্রাকৃতিক সৌন্দর্যের এসব ফটোগ্রাফি দেখে উপলব্ধি করা অনেক কঠিন বিষয়। তারপরও আমি চেষ্টা করেছি ফটোগ্রাফির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আমরা যে, নৌকাতে উঠেছিলাম নৌকায় কিছুক্ষণ পর পর পানি সেচতে হচ্ছিলো।
আমাদের যে নৌকা মাঝি ছিল তিনি বেশ দক্ষ ছিল। একাই নৌকা কন্ট্রোল করছিল আবার নৌকাতে ওঠা পানি সেজে ফেলছিলো। আমরা সাঙ্গু নদী দিয়ে রেমাক্রির উদ্দেশ্যে যাওয়ার সময় অনেক সৌন্দর্য উপভোগ করেছিলেন। এর ভিতরে অন্যতম সৌন্দর্য ছিল সাঙ্গু নদী দিয়ে বাঁশ ভাসিয়ে নিয়ে যাওয়ার সৌন্দর্য।
আমরা সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় অনেক রকম সৌন্দর্য উপভোগ করেছিলাম। নৌকার উপর থেকে পাহাড়িদের এসব বাড়িগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল। কত সুন্দর কত সাধারন এসব দেখে ভীষণ ভালো লেগেছিল।
আসলে পাহাড়িদের জীবন যাপন কতটা কঠিন হয় সেটা পাহাড়ে না আসলে বোঝা সম্ভব হয় না। প্রতিটা পাহাড়িদের জীবন সংগ্রামের মাধ্যমে বেঁচে থাকে। আমরা দুপুরের দিকে রেমাক্রির উদ্দেশ্যে যাচ্ছিলাম, তারপরেও আকাশে চাঁদের দেখা পেয়েছিলাম।
আসলে এখানে এসে দিনের আলোতে চাঁদ দেখতে পাবে এটা কখনোই কল্পনা করিনি। এই সুন্দর সাঙ্গু নদী পার হওয়ার সময় অনেক রকম সৌন্দর্য উপভোগ করেছিলাম।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1919595256531558791?t=KjrG6-Hf0kdlmjfxyvi8eA&s=19
https://x.com/aongkonbd/status/1919596728678023614?t=35Hng3PttLFwVY31AE2HDg&s=19
সব সময় আপনার কাছ থেকে বান্দরবান ভ্রমণের অনেকগুলো সুন্দর পর্ব দেখে আসছি৷ আজকেও এই ভ্রমণের আরো একটি পর্ব আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালই লাগলো৷ এই পোস্টের মধ্য দিয়ে আপনি খুব সুন্দর কিছু সৌন্দর্যকে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন৷ একই সাথে এখানে যেভাবে আপনি একের পর এক সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তা দেখে খুব ভালোই লাগলো৷ এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার মধ্য দিয়ে সেখানকার সৌন্দর্যকে আপনি খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন৷ পরবর্তী পর্ব দেখার আশায় রইলাম৷
আমি চেষ্টা করেছি বান্দরবানের সাঙ্গু নদীর সুন্দর দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। সুন্দর সাবলীল ভাষায় মন্তব্য প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।