বান্দরবান ভ্রমণ: তমা তুঙ্গীতে কাটানো সুন্দর মুহূর্ত।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৭ ই এপ্রিল, সোমবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000196278.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: তমা তুঙ্গীতে কাটানো সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করবো।



20240120_120154.jpg

আমরা যখন তমা তুঙ্গীতে পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় দুপুর বারোটা বাজে। পাহাড়ের উপর থেকে রোদের তাপ একটু বেশি লাগে তবে পাহাড়ের অপরূপ স্নিগ্ধ বাতাসের কারণে রোদের তাপটা স্বাভাবিক মনে হচ্ছিল। তামাতুঙ্গী পর্যটন কেন্দ্র যেহেতু আমাদের সবার জন্যই নতুন ছিল তাই আমরা সবাই অনেক উচ্ছ্বাসিত ছিলাম।

20240120_115246.jpg

প্রথমবার যে কোন ভ্রমণ স্পটে গেলে আলাদা রকমের অনুভূতি হয় আপনারা যারা গ্রহণ করেন সেটা ভালো উপলব্ধি করতে পারবেন। অনেক ছোট জীবনে আমাদের দেশের ভিতর অনেক জায়গাতেই ভ্রমণ করেছি প্রথম ভ্রমণ স্পটে জায়গাতে ভ্রমণ করার অনুভূতি সত্যি অনেক বেশি থাকে। আর ভ্রমণের মজাটা হচ্ছে গ্রুপ নিয়ে ভ্রমণ করা।

20240120_115942.jpg

আমরা গত বছরের বান্দরবান ট্যুরে মোট ৯ জন গিয়েছিলাম সবাই অনেক বেশি মজা করেছিলাম। যাই হোক আমরা সকাল থেকে সারাটা সময় চাঁদের গাড়িতে ভ্রমণ করার পরে বেশ ভালই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তারপর তমাতুঙ্গীতে এসে এখানকার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। আমরা সবাই মিলে একটা গ্রুপ ফটো নিয়েছিলাম।

20240120_115044.jpg

তারপর গ্রুপ ফটো নেয়া শেষ হলে যার যার মত সে, সেই আলাদা আলাদা হয়ে ফটো সেশন শুরু হয়। এমন সুন্দর প্রাকৃতিক মনোমুগ্ধকর জায়গাতে গেলে এমনিতে ইচ্ছা করে কয়েকটা ছবি উঠতে। আমি নিজেও ছবি উঠলাম এবং কয়েকটা বন্ধুর ছবি তুলে দিলাম। তারপর সব শেষ সবাই মিলে গল্প করতে করতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম।

20240120_114431.jpg

তমা তুঙ্গী পর্যটন কেন্দ্র থেকে এত সুন্দর ভিউ পাবো এটা কখনোই ভাবতে পারিনি। আমরা যদি শরৎকাল কিংবা বর্ষাকালের দিকে আসতাম তাহলে এখান থেকে মেঘ আর পাহাড়ের সৌন্দর্য দুটোই একসাথে উপভোগ করতে পারতাম। কিন্তু শীতকালীন মৌসুমে যাওয়ার কারণে শুধুমাত্র পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পেরেছিলাম।

20240120_120452.jpg

বান্দরবানের তমা তুঙ্গী পর্যটন কেন্দ্র ভ্রমণ আমাদের সবার জন্যই অনেক সুন্দর ছিল। দিনটা সুন্দর ছিল বলেই ভ্রমণটা অনেক সুন্দর ছিল। আর আমরা সবাই মিলে তমা তুঙ্গীতে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

বান্দরবানের আরো একটি সুন্দর ভ্রমণের পোস্ট শেয়ার করেছেন দেখে খুব ভালোই লাগছে৷ এখানে আপনি তমা তুঙ্গীতে কাটানো সুন্দর সময় গুলো আমাদের মাঝে যেভাবে শেয়ার করেছেন তা যেরকম খুব ভালোভাবে শেয়ার করেছেন৷ একই সাথে এখানে আপনার কাছ থেকে এত সুন্দর পোস্ট দেখে খুব ভালোই লাগছে৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

আমরা তমা তুঙ্গীতে অনেক সুন্দর সময় কাটিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। অনেক সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 63469.67
ETH 1683.58
USDT 1.00
SBD 0.41