"স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্র ভ্রমণ - ১ম পর্ব"

in আমার বাংলা ব্লগ3 years ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ-১৫ই আগস্ট, মঙ্গলবার, ২০২৩ খ্রিষ্টাব্দ

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো

20230814_234749.jpg

কয়েকটি ছবিকে একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির। আজকে আমার পোস্টটি হলো ভ্রমণ কাহিনী নিয়ে। আপনারা হয়তো অনেকেই জানেন যে, ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে। আসলে ছোটবেলা থেকেই বাড়ির বাইরে বেড়ানোর প্রতি আলাদা একটি ভালো লাগা কাজ করতো। এই বছরে শুরুর দিকে আমার পিসি মনি আর ছোট ভাইদের নিয়ে স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রে বেড়াতে গিয়েছিলাম। আমাদের পার্শ্ববর্তী উপজেলায় এই বিনোদন কেন্দ্রটি অবস্থিত।

20230814_233936.jpg

অনেকদিন ধরে এখানে যাওয়ার ইচ্ছা ছিলো, কিন্তু ঢাকাতে আসার পরে সময়ের অভাবে আর যাওয়া হতো না। তারপর আমার পিসিমণি যখন সিলেট থেকে আমাদের বাড়িতে আসলো, আমিও তখন ঢাকা থেকে বাড়িতে গিয়েছিলাম। তারপর আমার ছোট ভাইদের নিয়ে এই স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রে যাওয়ার জন্য আমাকে বললে আমিও এক কথায় রাজি হই যাওয়ার জন্য। আমি কয়েকটি পর্বের মাধ্যমে "স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্র ভ্রমণের কাহিনী" আপনাদের সাথে শেয়ার করবো। আজকে আমি "স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্র ভ্রমণ- ১ম পর্ব" শেয়ার করবো।

20230814_233834.jpg

যেদিন পিসিমণি আমাকে ছোট ভাইদের নিয়ে স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রে বেড়াতে যাওয়ার কথা বলেছিলো সেদিনে আমি একটি অটোগাড়ি ঠিক করে রেখেছিলাম। তারপর একদিন পরেই বিকালের দিকে পিসিমণি আর ছোট ভাইদের কে নিয়ে "স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রে" যাওয়ার উদ্দেশ্যে রওনা দেই।

20230814_233916.jpg

আমাদের বাড়ি থেকে স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রে যেতে ঘন্টাখানেক মতো সময় লাগে। এই বিনোদন কেন্দ্রটি আমাদের পার্শ্ববর্তী উপজেলায়। বর্ষাকালে এই জায়গাটি অনেক সুন্দর দেখায়। আর বিকালের দিকে বেশ ভালোই লোকজনের সমাগম ঘটে। আমরা যেখানেই থাকি না কেন মনের প্রশান্তি খোঁজার জন্য এরকম বিনোদন কেন্দ্রের খোঁজ করে থাকি।

20230814_233737.jpg

স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্র পৌঁছানোর সাথে সাথেই আমার ছোট দুই ভাই খুশিতে লাফানো শুরু করে দিলো। ওদের এতটা আনন্দ দেখে নিজের কাছেও অনেক ভালো লাগছিলো। স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রটি একটি বড় পুকুরের উপর অবস্থিত। এই বিনোদন কেন্দ্রে শুধুমাত্র ঈদ এবং বড় কোন অকেশনের সময়ে টিকিট কেটে ঢুকতে হয়।

20230814_233718.jpg

আমরা যে সময়টাতে গিয়েছিলাম তখন আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল না। আমি জানিনা এখানকার বিনোদন কেন্দ্র ভ্রমণের জন্য টিকিটের মূল্য কত করেছে তবে জায়গাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রের ভেতরে ঢুকতেই রাস্তার দু'পাশে সুন্দর সুন্দর ফুলের গাছ গুলো দেখতে অসাধারণ লাগছিলো। আসলে ফুলের গাছ আছে বলেই প্রকৃতি এতো সুন্দর।

20230814_233637.jpg

আমরা যেদিন স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রে গিয়েছিলাম সেদিন লোকজনের চাপ ছিল না বললেই চলে। আসলে এই জায়গাটিতে যে প্রচুর পরিমাণে লক্ষ্য হয় এমনটা না। আমি যা বুঝলাম বিভিন্ন অকেশনের ভিতর এখানে বেশ ভালোই লোক হয়। জলের উপর নির্মিত ছোট ছোট ঘর গুলো অনেক সুন্দর লাগছিলো দেখতে।

20230121_144542.jpg

স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রের পরিবেশটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। এত সুন্দর নিরিবিলি পরিবেশ আর হতে পারে কিনা সেটা আমার জানা নেই। এই বিনোদন কেন্দ্রে চারপাশেই পুকুর ভরা জল। আর পুকুরের চারপাশে সবুজে ভরা বিভিন্ন রকমের গাছ।

20230814_234031.jpg

আমরা ভেতরে ঢুকেই যার যার মতো যেখানে ইচ্ছা ঘুরতে শুরু করলাম। আর আমার ছোট ভাই গুলো ঘোরাফেরা বাদ দিয়ে আগে রেস্টুরেন্টে খাবার চেক করতে বায়না ধরলো। যদিও এখানকার রেস্টুরেন্টে অকেশনের সময় ব্যতীত ভালো কোন খাবার পাওয়া যায় না। তারপর.....

আজকে আমি এই পর্যন্তই "স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্র ভ্রমণ-১ম পর্ব শেয়ার করলাম। আমি পরবর্তীতে অন্যান্য পর্বগুলো শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ক্যামেরাম্যান@aongkon
ডিভাইসস্যামসাং জে-৭ প্রো
ক্যামেরা১৩ মেগাপিক্সেল
তারিখ২১শে জানুয়ারি ২০২৩
লোকেশনকালুখালী, রাজবাড়ী


প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 3 years ago 

ভাই স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রটি দেখছি স্বপ্নের মতোই সুন্দর। বিশেষ করে পুকুরের ওপরে বাসের সাঁকোর মাধ্যমে ছোট ছোট সুন্দর ছাউনিগুলো করেছে তা দেখতে ভীষণ সুন্দর লাগছে। নিশ্চয়ই আপনার পিসিমণি ও ছোট ভাইদের নিয়ে স্বপ্নবিলাস ভ্রমণ বিনোদন কেন্দ্রে আপনাদের সময়টুকু খুব সুন্দর কেটেছে। আর আপনাদের কাটানো সুন্দর সময় টুকু আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ভাই স্বপ্ন বিলাস বিনোদন কেন্দ্রটি আসলেই স্বপ্নের মতো। বড় একটি পুকুরের ভিতরে এরকম সুন্দর বিনোদন কেন্দ্র খুবই কম জায়গায় দেখা যায়। খুবই সুন্দর সময় অতিবাহিত করেছি এখানে। সুন্দর মতামত প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

স্বপ্নবিলাস বিনোদন কেন্দ্রটি আসলেই অনেক সুন্দর।ভ্রমন করলে মন-মানসিকতা পরিবর্তন হয়ে যায়।নতুন কিছু জানতে হলে ভ্রমন করতে হবে।আপনার ভ্রমন কাহিনী পড়ে খুবই ভালো লাগলো।আমাদের সাথে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ বন্ধু স্বপ্ন বিলাস বিনোদন কেন্দ্রটি আসলেই অনেক সুন্দর। ভ্রমণ মানুষের মন-মানসিকতা পরিবর্তন ঘটা এটা ঠিক বলেছো। সুন্দর সুন্দর মন্তব্য করে সব সময় পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ বন্ধু।

 3 years ago 

আমার কাছে প্রায় অজানা ও অচেনা একটি জায়গা ছিল এটা। তবে আজকে আপনার পোস্টের মধ্য থেকে বিস্তারিত ফটোগ্রাফি আর বর্ণনার সাথে দেখতেও জানতে পেরে অনেক খুশি হলাম। আমি এমনিতেই বিভিন্ন পার্কে বা বিভিন্ন স্থানে ভ্রমন করতে বেশি পছন্দ করি কিন্তু সময় সাপেক্ষে সব সময় তো যাওয়া হয়ে থাকে না। তবে নতুন নতুন সমস্ত জায়গা গুলো সম্পর্কে ধারণা অর্জন করতে বেশ ভালো লাগে।

 3 years ago 

আপনিও বিভিন্ন রকমের পার্কে ঘুরতে অনেক বেশি পছন্দ করেন জেনে ভালো লাগলো ভাই। আসলে ভ্রমণ প্রিয় লোকদেরকে একটু বেশিই পছন্দ করি আমি। সুন্দর মতামত প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38