রেমাক্রি আসার পরে কিছু সময় রেস্ট নিলাম।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ৩১ শে জুলাই, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণে- রেমাক্রি আসার পরে কিছু সময় রেস্ট নিলাম ।
নাফাখুম থেকে দীর্ঘ হাঁটা শেষে আমরা অবশেষে আবার রেমাক্রিতে এসে পৌঁছালাম। অনেকটা পথ এটাটি করার পরে আমরা সবাই অনেক বেশি ক্লান্ত ছিলাম। গন্তব্যে পৌঁছানো মানে একধরনের আরাম। রেমাক্রিতে ফিরে আসতেই সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচলাম।
আমরা যে পথ পেরিয়ে এসেছি, সেটা ছিল একেবারে প্রকৃতির বুকে লুকানো পাহাড়, নদী, ঝিরিপথ, গিরিপথ মিলিয়ে এক অপূর্ব ভ্রমণ। আমরা চলার পথে বারবার থেমে প্রকৃতিকে উপভোগ করেছি। সবুজ গাছ, পাথরের উপর দিয়ে গড়িয়ে পড়া জল আর পাখির ডাক সব মিলে মনে হচ্ছিল, আমরা কোনো স্বপ্নের ভেতর হাঁটছি।
এই পুরো পথেই একটা দারুণ জিনিস ঘটেছিল আমাদের গাইড হঠাৎ বলল সে, লালন ফকিরের গান শুনতে চায়। কথাটা শুনেই সবাই মিলে গলা মিলিয়ে গাইতে শুরু করলাম বাউল সম্রাট ফকির লালন সাঁইজির গান গুলো। আমরা খুবই আস্তে আস্তে সামনের দিকে হেঁটে চলছিলাম আর গান গাচ্ছিলাম।
আমি তখন মনে মনে ভাবছিলাম, ফকির লালন সাঁইজির গান পাহাড়ের নিবাসীদের কানে গিয়ে পৌঁছেছে এটাই তো গান ও মানবতার প্রকৃত সৌন্দর্য। এতো নির্জন জায়গাতেও বাউল সম্রাট ফকির লালন সাঁইজির গানগুলো শোনা হয় এটা জেনে বেশ ভালো লাগছিল। বাউল সম্রাট ফকির লালন সাঁইজির নিয়ে সারা বিশ্বে চর্চা করা হয়।
আমরা রেমাক্রিতে পৌঁছাতে পৌঁছাতে তখন দুপুর গড়িয়ে গিয়েছিল। সবাই মিলে সোজা চলে গেলাম আমাদের গেস্ট হাউসে। সবাই খুব দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে নিলাম। এরপর কিছুক্ষণ নিঃশব্দে বসে বিশ্রাম নিলাম। এখানে দুই দিনে আমরা অনেকটা সুন্দর সময় অতিবাহিত করেছি।
এখন এই জায়গাটি ছেড়ে যাব এটা ভেবে ভীষণ খারাপ লাগছিল। জীবনের প্রথম পাহাড়ে এসে কাঠের কোন ঘরে আমরা রাত্রি যাপন করলাম। সত্যি বলতে আমাদের জন্য এটা অনেক বড় অভিজ্ঞতা ছিল।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1950947561394798980?t=7mt3dS91-L8UWlOTusS_FA&s=19
https://x.com/aongkonbd/status/1950948108239516037?t=7LeSUCEYjs5hH6cD9TCtjA&s=19
https://x.com/aongkonbd/status/1950948631948996991?t=CsRaps9Pi-OvPeNp9dtBCA&s=19