বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য-৩য় পর্ব।

in আমার বাংলা ব্লগlast year


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ২৪ শে এপ্রিল, বৃহস্পতিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000199894.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদী সুন্দর্য-৩য় পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।

20240120_144232.jpg

আমাদের বাংলাদেশের ভিতরে আমি এখন পর্যন্ত যতগুলো নদী দেখেছি তার ভিতর সব থেকে বেশি সুন্দর এবং মনোমুগ্ধকর নদীর ভেতরে সাঙ্গু নদী অন্যতম। সাঙ্গু নদী শুধু প্রাকৃতিক সৌন্দর্যময় তা নয় এই নদী ঘিরে রয়েছে অনেক সাংস্কৃতি ঐতিহ্য। সাঙ্গু নদী বান্দরবানের পাহাড়ি বসবাসরত মানুষদের জীবনের সাথে নিবিড় ভাবে জড়িয়ে রয়েছে।

20240120_141315.jpg

সাঙ্গু নদীর কিছু কিছু অঞ্চলে জল সবুজ আবার কিছু কিছু অঞ্চলে জল কাঁচের মতো স্বচ্ছ। যে জায়গাগুলোতে অতিরিক্ত স্রোত সেখানেই জল কাঁচের মতো স্বচ্ছ ও সুন্দর। জলের উপর থেকে তাকালে নিজের পাথরগুলো খুব ভালোভাবেই দেখা যায়। আমরা সবাই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে অনেক বেশি আনন্দিত ছিলাম।

20240120_143459.jpg

আমরা যে দুইটি নৌকা ভাড়া করেছিলাম দুইটি নৌকাতেই ছিল ইয়াং দুইজন পাহাড়ি ড্রাইভার বা চালক। এসব নৌকা চালক যে, কতটা দক্ষ তাদের চালানো দেখলেই বোঝা যায়। সাঙ্গু নদীর স্রোতের বিপরীতে অনেক গতিতে এসব নৌকাগুলো জল এবং পাথরের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়।

20240120_144614.jpg

আমরা রেমাক্রি যাওয়ার সময় একটু সমস্যায় পড়েছিলাম। যদিও সমস্যাটা আমাদের নৌকাতে ছিল না। আমাদের গ্রুপের অন্য একটি নৌকা আসতে একটু লেট করছিল। তাই আমরা সুন্দর একটি জায়গা দেখে আমাদের নৌকা থামিয়ে তাদের জন্য ওয়েট করছিলাম।

20240120_144231.jpg

কিছু সময় ওয়েট করার পরে আমাদের গ্রুপের অন্য নৌকা চলে আসলো। তারপর তাদের থেকে জানতে পারলাম নৌকাতে ইঞ্জিনের একটু সমস্যা হয়েছিল। এসব নৌকাগুলো ইঞ্জিনীর মাধ্যমে মোটর দিয়ে চালিত করা হয়। এরকম পাহাড়ি খরস্রোতা নদীগুলোর জন্যই এই নৌকা নির্মিত।

20240120_145031.jpg

প্রচন্ড জলের স্রোত কিংবা পাহাড়ি পাথরের আঘাতেও এসব নৌকার তেমন ক্ষতি হয় না বললেই চলে। এসব নৌকাগুলো অনেক লম্বা এবং সরু হয়। আমরা যখন সাঙ্গু নদী দিয়ে এ নৌকাতে করে যাচ্ছিলাম তখন বেশ ভালই লাগছিল।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  
 last year 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আপনার কাছ থেকে আজকের সাঙ্গু নদী সৌন্দর্যের তৃতীয় পর্ব দেখে খুবই ভালো লাগছে৷ যেভাবে আপনি আজকের সৌন্দর্য আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে একবার মুগ্ধ হয়ে গেলাম৷ এখানে আপনি এই ফটোগ্রাফি গুলোর সাথে খুবই সুন্দরভাবে সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন৷ অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 last year 

সাঙ্গু নদীর ফটোগ্রাফি গুলা আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সবসময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 62511.76
ETH 1676.42
USDT 1.00
SBD 0.40