রেমাক্রিতে কাঠের গেস্ট হাউজে পৌঁছালাম।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ১৫ ই জুন, রবিবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: রেমাক্রিতে কাঠের গেস্ট হাউসে পৌঁছালাম।
আমরা সাঙ্গু নদী দিয়ে বেশ কয়েক ঘন্টা পথ পাড়ি দেয়ার পরে রেমাক্রি পৌঁছালাম। ছাঙ্গু নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করা আমাদের কাছে ছিল এক অন্যরকম অনুভূতি। আমরা যখন থানচি ছিলাম তখনও জানতাম না আমরা রেমাক্রি গিয়ে কোথায় থাকবো।
তারপর রেমাক্রি পৌঁছানোর পরে আমাদের গাইড আর পরিচিত একটি গেস্ট হাউসে আমাদের সবাইকে নিয়ে যায়। এই গেস্ট হাউসটার নাম না নাফাখুম গেস্ট হাউস। আমার কাছে কাঠের তৈরি এই গেস্ট হাউস অনেক চমৎকার লেগেছিল।
যেহেতু শহর থেকে রেমাক্রি অনেক অনেক টা দূরে তাই এখানে বিদ্যুতের কোন ব্যবস্থা ছিল না। তবে সব সময় চালানোর জন্য সৌর বিদ্যুৎ ছিল আর রাতের কিছু সময় ফোনে চার্জ দেয়ার জন্য জেনারেটরের ব্যবস্থা ছিল। তবে এসব ব্যবস্থা গুলো থাকার পরেও এই জায়গাতে এসে অনেকটা আদিম আদিম মনে হচ্ছিল।
আমরা ঠিক এমনই একটা জায়গা খুজছিলাম যে, যেখানে গেলে আমরা আধুনিক সভ্যতাকে ভুলে যেতে পারবো। যেখানে গেলে আমরা ভুলে যেতে পারবো শহরের প্রচন্ড কোলাহল। আমরা গেস্ট হাউসে যাওয়ার পরে সবাই খুব দ্রুত ফ্রেস হয়ে নিলাম।
যেহেতু এখানে আসতে আসতে বিকাল হয়ে গিয়েছিল তাই আমাদের হাতে সময় অনেক কম ছিল। আমরা ফ্রেশ হওয়ার পরে যার যার মত খুব দ্রুত পোশাক পরে নিয়ে বিকালের দিকে ঘুরতে বের হলাম।
রেমাক্রিতে বিকালের পরিবেশটা থাকে সত্যিই অসাধারণ। আমাদের চারপাশে ছিল শুধুই জলের শব্দ আর পাখিদের কিচিরমিচির শব্দ। আমরা সবাই মিলে প্রকৃতি অনেক কাছ থেকে উপভোগ করেছিলাম।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1934520850423971892?t=jsTBfHudBi99qcpgYsiZ-A&s=19
https://x.com/aongkonbd/status/1934521506979360968?t=B-Kkp5v90uJWW8tbjNSMPw&s=19
https://x.com/aongkonbd/status/1934522041962750437?t=PHtDBLaeLKdndJi2_Urjeg&s=19
https://x.com/aongkonbd/status/1934522452534817240?t=fbK4GAj-6JZCH-sNpTIP1Q&s=19
@aongkon, আপনার "বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য- ১০ পর্ব" পোস্টটি আমার বাংলা ব্লগে খুবই সুন্দর হয়েছে! ছবিগুলো অসাধারণ, বিশেষ করে সাঙ্গু নদীর দৃশ্যগুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার ভ্রমণের অভিজ্ঞতা এবং ফটোগ্রাফি দক্ষতা দুটোই প্রশংসার যোগ্য।
এটা জেনে ভালো লাগলো যে আপনি আপনার মাতৃভাষা বাংলার ব্লগিং কমিউনিটিকে সমৃদ্ধ করতে চান। আপনার এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
আমি বিশেষভাবে উৎসাহিত বোধ করছি যে আপনি ২০২৩ সালের জানুয়ারিতে বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছেন এবং সেই স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করছেন। আপনার গ্রুপের সাথে ভ্রমণের গল্পগুলো আরও শুনতে আগ্রহী থাকলাম।
আপনার পোস্টের মাধ্যমে বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার জন্য ধন্যবাদ। এই ধরনের পোস্ট আমাদের কমিউনিটিকে আরও উৎসাহিত করবে এবং নতুন নতুন ভ্রমণ অভিজ্ঞতা জানতে সাহায্য করবে। চালিয়ে যান!
আপনার রেমাক্রি ভ্রমণের অভিজ্ঞতা এবং প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো। কাঠের তৈরি গেস্ট হাউসের সরলতা ও সাঙ্গু নদীর নৈসর্গিক দৃশ্য যেন পাঠকদেরকে চোখ বন্ধ করলেই সেখানে নিয়ে যায়। আপনি শুধু ছবি দেননি, একেকটি ছবির সাথে জড়িয়ে দিয়েছেন জীবন্ত গল্প।এটাই আপনার পোস্টকে আলাদা করে তোলে।এ ধরনের পোস্ট বাংলার প্রকৃতিকে ভালোবাসা এবং সংরক্ষণের অনুপ্রেরণা জোগায়। ধন্যবাদ পোস্টটি শেয়ার করার জন্য।