বান্দরবান ভ্রমণ: প্রকৃতির নিস্তব্ধতায় হেঁটে চলা।

in আমার বাংলা ব্লগ11 months ago


হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক

আজ- ৫ ইং জুলাই, শনিবার, ২০২৫ খ্রিঃ

আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্যসদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।



কভার ফটো


1000212847.jpg

কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।



আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণের- প্রকৃতির নিস্তব্ধতায় হেঁটে চলা আপনাদের সাথে শেয়ার করবো।

20240121_073830.jpg

আমরা গাইডকে অনুসরণ করে একটানা সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। আমরা রেমাক্রি ওয়াটার ফলস পেছনে অনেক আগেই ফেলে এসেছি। এখন আমাদের সামনে শুধু পাহাড়ি পথ আর প্রকৃতির অসাধারণ সৌন্দর্য। একেক সময় একেক রকমের পথ। প্রাকৃতিক সৌন্দর্যের ভেতর দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যেতে ভীষণ ভালো লাগছিল।

20240121_074744.jpg

আমাদের চলার সময় চারপাশটা খুবই শান্ত ছিল। কোথাও মানুষের কোনো শব্দ নেই, শুধু পাখির ডাক, পায়ের আওয়াজ আর মাঝে মাঝে সাঙ্গু নদীর পানি বয়ে যাওয়ার শব্দ। আমি হাঁটতে হাঁটতে বারবার চারপাশের গাছপালা, পাহাড় আর নদীর দিকেই তাকাচ্ছিলাম। আমাদের চারপাশ ছিল অপরূপ সৌন্দর্যে ভরা।

20240121_074509.jpg

পাহাড়ি পথে মাঝে মাঝে একটু উঁচু নিচু, সবাই সাবধানতার সাথে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। আমাদের সামনে গাইড আর আমরা একে একে তার পেছনে চলছিলাম। কোনো তাড়াহুড়া ছিল না, ধীরে ধীরে প্রকৃতি উপভোগ করতে করতে হাঁটছিলাম।

20240121_074859.jpg

এক জায়গায় এসে দেখি দুই পাশ ঘন জঙ্গল। মাঝখানে সরু রাস্তা। গাইড জানাল এই জায়গায় বুনো মুরগি আর বানর মাঝেমাঝে দেখা যায়। শুধু যে বুনো মুরগি আর বানর রয়েছে তা নয় এই পাহাড়ি জঙ্গল অনেক প্রাণীর আবাসস্থল। আমরা সবাই অজানা গন্তব্যর দিকে যাচ্ছিলাম আমাদের সবার ছিল ভীষণ কৌতুহল।

20240121_073720.jpg

আমরা চলতে চলতে একসময় একটা ছোট ঝিরিপথ পেলাম। সেখানে সবাই একটু দাঁড়িয়ে বিশ্রাম নিলাম। আমাদের যেহেতু অনেক পথ হাঁটতে হবে তাই কোথাও বেশি একটা দেরি না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তবে মাঝেমধ্যে ছোট ছোট ব্রেক দিচ্ছিলাম যাতে হাঁটার গতি ভালো থাকে।

20240121_073704.jpg

আমি হাঁটতে হাঁটতেই ভাবছিলাম, কী সৌভাগ্য আমাদের যে এমন জায়গায় আসতে পেরেছি। আমি কখনো কল্পনা করতে পারিনি এত সুন্দর দৃশ্য দেখতে পারবো। প্রকৃতির নিস্তব্ধতায় হেঁটে চলতে ভীষণ ভালো লাগছিল। জীবনতো একটি মুহূর্তই সুন্দর হয় যে, মুহূর্তে জীবনকে উপভোগ করা যায়।

আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।



পোস্টের ছবির বিবরন

ডিভাইস: স্যামসাং গ্যালাক্সি এফ-৫৪
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান

প্রিয় বন্ধুরা,

আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।



আমি কে !

20230826_112155.jpg

আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।



সবাইকে অসংখ্য ধন্যবাদ
@aongkon



VOTE@bangla.witness as witness witness_proxy_vote.png
OR
SET @rme as your proxy
witness_vote.png

standard_Discord_Zip.gif

Sort:  

@aongkon, what a wonderful post! Your journey through Bandarban looks absolutely breathtaking. The photos perfectly capture the serene beauty and tranquility of the natural landscape. It's so refreshing to read about your adventures and to see your passion for exploring the beauty of Bangladesh.

I especially loved how you described the sounds of nature – the birds, the wind, and the river – it really transported me there! Your dedication to sharing your experiences within the "Amar Bangla Blog" community is truly commendable. Keep sharing your beautiful journeys and inspiring others to appreciate the wonders around them. Looking forward to your next travel story! আপনের জন্য শুভ কামনা রইল!

 11 months ago 

ভাই আপনার ভ্রমন পোস্ট দেখে ভালো লাগলো। সুন্দর একটি জায়গায় আপনি ভ্রমণ করেছেন। অনেক চমৎকার অভিজ্ঞতা আপনি শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.077
BTC 62042.63
ETH 1628.63
USDT 1.00
SBD 0.41