বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য- ২য় পর্ব।
হ্যালো..!!
আমার সুপ্রিয় বন্ধুরা,
আমি @aongkon বাংলাদেশের নাগরিক।
আজ- ২১ শে এপ্রিল, সোমবার, ২০২৫ খ্রিঃ।
আমি আশা করি, আপনারা সবাই সুস্থ এবং সুন্দর আছেন। আমার মাতৃভাষা বাংলার একমাত্র ব্লগিং কমিউনিটি আমার বাংলা ব্লগ এর ফাউন্ডার, এডমিন প্যানেল, মডারেটর প্যানেল এবং সকল সদস্য ও সদস্যাদের আমার অন্তরের অন্তরস্থল থেকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল।
কভার ফটো
কয়েকটি ফটোগ্রাফি একত্রিত করে সুন্দর একটি কভার ফটো তৈরি করে নিয়েছি।
আমি আজকে আপনাদের সামনে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগে নতুন নতুন পোস্ট শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। ভ্রমন প্রিয় মানুষ আর সবসময়ই ভ্রমণ করতে বেশি পছন্দ করে। আমি সব সময় প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি যে শুধু একা ভ্রমণ পছন্দ করি এমনটা নয় আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্যই ভ্রমণ করতে অনেক বেশি পছন্দ করে। আমরা মাঝেমধ্যেই ভ্রমণের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বেরিয়ে পড়ি। গত বছরের জানুয়ারি মাসে আমরা বান্দরবান ও কক্সবাজার ভ্রমণ করেছিলাম এবং সবাই মিলে অনেক সুন্দর সময় অতিবাহিত করেছিলাম। আজকে আমি বান্দরবান ভ্রমণ: সাঙ্গু নদীর সৌন্দর্য- ২য় পর্ব আপনাদের সাথে শেয়ার করবো।
আমি বান্দরবান ভ্রমণের সাঙ্গু নদীর সৌন্দর্যের প্রথম পর্ব আপনাদের সাথে এর আগের একটি পোস্টে শেয়ার করেছিলাম। সেই পর্বে সাঙ্গু নদী সম্পর্কে অনেক কিছুই বলেছিলাম। আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত যতগুলো নদী দেখেছি সবথেকে বেশি ভালো লেগেছে বান্দরবানের সাঙ্গু নদী।
প্রখর স্রোত এই নদীকে জীবন্ত করে রেখেছে। খরস্রোতা নদী পাহাড় সবুজ গাছপালা সবকিছু মিলিয়ে প্রকৃতি অনন্য সুন্দর। আমরা যখন সাঙ্গু নদী দিয়ে রেমাক্রির উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন দুপুর দুইটা মত বাজে। সময়টা অবশ্য এখন আমার খুব একটা মনে নেই কারণ প্রায় বছরখানেক আগে ঘুরতে গিয়েছিলাম।
আমি ব্যক্তিগতভাবে ভ্রমণ প্রিয় মানুষ আর অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু বান্দরবান ভ্রমণের মত মজা আসলে কোথাও পায়নি। আর বান্দরবান ভ্রমণের সময়ে আমাদের গ্রুপে বেশিরভাগ সদস্য আমাদের সাথেই ছিল। সবাই মিলে কোথাও ঘুরতে গেলে অনেক বেশি মজা হয় সেটা বান্দরবান ভ্রমণেই উপলব্ধি করতে পেরেছিলাম।
বান্দরবানের রেমাক্রি ভ্রমণ করার জন্য অবশ্য অনেক কম লোক যায়। একমাত্র প্রচন্ড ভ্রমণ পিপাসুরা এসব প্রত্যন্ত অঞ্চলে ভ্রমণ করার জন্য যায়। আমরা যখন সাঙ্গু নদীয়ে যাচ্ছিলাম তখন আমাদের পাশাপাশি আরো বেশ কয়েকটি নৌকাতে অনেক ভ্রমণ পিপাসুরা রেমাক্রির উদ্দেশ্যে যাচ্ছিলো।
থানচি থেকে যারাই রেমাক্রির উদ্দেশ্যে যায় তারা প্রথমে সাঙ্গু নদীর প্রেমে পড়ে যায়। এত সুন্দর নদী দেখলে আসলে মনের ভিতরে ভীষণ ভালো লাগে। আমাদের এলাকার নদীগুলো যেমন হয় এই নদী তার সম্পূর্ণ বিপরীত। সাঙ্গু নদী প্রস্তুতি দিয়ে অনেক ছোট আর এই কারণেই স্রোত অনেক তীব্র হয়।
সাঙ্গু নদী দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে আসে। এসব দৃশ্যগুলো দেখলেই হৃদয় ভরে যায়। নদীর পাড়ে সবুজ ঘাসের ভেতরে যদি এরকম সুন্দর ছোট্ট একটা ঘর দেখা যায় তাহলে কতটা ভালো লাগে একবার ভেবে দেখুন! তখন মনের ভেতরে এমনটা মনে হয় যে, যদি এই ঘরে কিছুটা সময় থাকতে পারতাম তাহলে দারুন হতো।
আজকে এ পর্যন্তই আবার অন্য একটি পোস্টে বান্দরবান ভ্রমণের কাহিনী আপনাদের সাথে শেয়ার করবো।
পোস্টের ছবির বিবরন
ক্যামেরা: ১০৮ মেগাপিক্সেল
তারিখ: ১৯ ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ
লোকেশন: বান্দরবান
প্রিয় বন্ধুরা,
আমি স্টিমিট প্ল্যাটফর্মে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে প্রতিনিয়ত আমার সৃজনশীলতা দিয়ে ভালো কনটেন্ট শেয়ার করে এই কমিউনিটিকে সমৃদ্ধ করতে চাই এবং উচ্চতার শিখরে নিয়ে যেতে চাই। আমার ব্লগটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই মন্তব্য করবেন, সামান্য ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সুপরামর্শ দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে শীঘ্রই, ততক্ষণে সবাই নিজের খেয়াল রাখবেন সুস্থ এবং সুন্দর থাকবেন এটাই কাম্য করি।
আমি কে !
আমি অংকন বিশ্বাস, আমার ইউজার নেম @aongkon। আমি মা, মাতৃভাষা এবং মাতৃভূমিকে সব থেকে বেশি ভালোবাসি। আমি হৃদয় থেকে ভালবাসি সৃষ্টিকর্তা ও তার সকল সৃষ্টিকে। আমি বর্তমানে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে সিভিল টেকনোলজিতে বি.এস.সি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছি। আমি ভ্রমণ করতে, গান গাইতে ও শুনতে, কবিতা লিখতে ও পড়তে, আর্ট করতে, রান্না করতে ও ফটোগ্রাফি করতে খুবই পছন্দ করি। "আমার বাংলা ব্লগ" আমার গর্ব "আমার বাংলা ব্লগ" আমার ভালোবাসা। আমার নিজের ভেতরে লুকায়িত সুপ্ত প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে "আমার বাংলা ব্লগে" আমার আগমন। এই স্বল্প মানব জীবনের প্রতিটা ক্ষণ আমার কাছে উপভোগ্য। আমি মনে করি, ধৈর্যই সফলতার চাবিকাঠি।
@aongkon

Screenshot:
Comment Link:
https://x.com/aongkonbd/status/1914566761862828269?t=O5LxYlvkbGHHNzAF2KEf-g&s=19
https://x.com/aongkonbd/status/1914567697402335610?t=UIm8OCCdutfLe9KdUqx_Ew&s=19
https://x.com/aongkonbd/status/1914567319084523781?t=3MD5dFut2bnqQ4YRK8Zohw&s=19
https://x.com/aongkonbd/status/1914568280079262124?t=9rBfFgLj3w4BpJ3bdKooyQ&s=19
https://x.com/aongkonbd/status/1914568711060775202?t=8nnlVpZTN6AxNS6eRLkb3w&s=19
https://x.com/aongkonbd/status/1914569032566800652?t=KJOkqwpRzEU2k9AtJwiraw&s=19
আপনার কাছ থেকে সবসময়ই বান্দরবানের সুন্দর সুন্দর কিছু জায়গা সম্পর্কে জানতে পারছি। সব সময় আপনি যেভাবে এত সুন্দর কিছু পোস্ট আমাদের মাঝে শেয়ার করে আসছেন তা সবসময় আমার ভালো লাগে৷ আজকে যেভাবে আপনি এই সাঙ্গ নদীর সৌন্দর্যের দ্বিতীয় পর্ব শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগছে এবং এখানে ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ভাবে শেয়ার করেছেন৷ পরবর্তী পর্ব দেখার আশা রইলাম৷
আমার ফটোগ্রাফি গুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাই। সব সময় সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।