মাঝে মাঝে আবহাওয়া পরিবর্তন করুন
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও মোটামুটি সুস্থ এবং ভালো আছি। আমরা প্রত্যেকেই কোন না কোন কাজের সাথে জড়িত এবং সেই কাজগুলো হয়তো বছরের পর বছর আমরা করে যাচ্ছি। মাঝে মাঝে এমনও হয় আমাদের একঘেয়েমি একটিভ ভাব চলে আসে। তখন হয়তো সেই কাজের প্রতি তেমন একটা মনোযোগ থাকে না, এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্য কথা।
ঠিক তেমনিভাবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেই জায়গা থেকে আমার এবং আমার পরিবারের ভরণপোষণের ব্যবস্থা হচ্ছে সেই জায়গায় যদি আমি ঠিক ভাবে কাজ না করি তাহলে সেটা নিজের সাথে নিজেই বেইমানি করার সামিল। তো এমত অবস্থায় আপনারা কি করতে পারেন? অনেকের মধ্যেই এই বিষয়গুলো প্রশ্ন আসতে পারে তবে আমি ব্যক্তিগতভাবে বলব, কেউ যদি এমন কোন সিচুয়েশনে পড়ে যে তার একঘেয়েমি ভাব চলে এসেছে এবং আর নিজের কাজ করতে বিরক্ত লাগছে তাহলে সবথেকে ভালো উপায় হচ্ছে অফিস থেকে কয়েক দিনের ছুটি নিয়ে কোথাও থেকে ঘুরে আসা, অর্থাৎ আবহাওয়া পরিবর্তন করা।
দেখুন, আমাদের এই জীবনটা অনেকটাই ছোট এবং এই ছোট জীবনে আমরা কত টেনশনই না নিয়ে থাকি। কতগুলো লক্ষ্য কতগুলো দায়িত্ব ও কর্তব্যবোধ এসব কিছুই মাথার মধ্যে থাকে তবে নিজের জন্য কখনো কি একটু আলাদাভাবে চিন্তা করেছেন? হয়তো অনেক আগেই সেসব চিন্তা করা হতো। কিন্তু যখন দায়িত্ববোধের বোঝা মাথায় চলে আসে তখন সে সব বিষয়ে খুব একটা বেশি ভাবা হয় না।
তবে নিজের পরিবারকে ভালো রাখতে গেলে অবশ্যই নিজে ভালো থাকতে হবে। যদি একঘেয়েমি কোন ভাব চলে আসে তাহলে অবশ্যই আপনি হয়তো আপনার কোন বন্ধু-বান্ধবের সাথে ঘুরতে যেতে পারেন, তবে সবথেকে বেস্ট অপশন হচ্ছে আপনার পরিবারকে নিয়ে অন্য কোথাও থেকে একটু ঘুরে আসুন। একটু আবহাওয়া পরিবর্তন করুন। এতে করে আপনার মন আবারো সতেজ হয়ে উঠবে এবং কাজে মনোনিবেশ করতে পারবেন।
শুধুমাত্র যে আপনি আপনার কাজের জন্য আবহাওয়া পরিবর্তন করবেন তা কিন্তু নয়। পরিবারের সকল সদস্যর একটি প্রত্যাশা থাকে, হয়তো বছরে একবার কোথাও গিয়ে একটু ভালো সময় কাটিয়ে আসার, কিংবা আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করার ও একটি বিষয় রয়েছে। আমরা এক জায়গায় জন্মগ্রহণ করেছি আবার কোন এক সময় মৃত্যুবরণ করবো। কিন্তু তারপরও এই সুন্দর পৃথিবীতে এক্সপ্লোর করার যে নেশা রয়েছে সেটা তো একটু আসক্ত হতে হবে।
আমাদের জীবনটা বড়ই অদ্ভুত। যখন টাকা-পয়সা থাকে তখন হয়তো সময় থাকে না। আবার যখন সময় থাকবে তখন টাকা পয়সা থাকে না। এসব কিছুর মাঝেই সবকিছু ব্যবস্থা করতে হবে এবং ব্যবস্থা করেই নিজের ভালোর জন্য নিজের পরিবারের ভালোর জন্য অবশ্যই এই পদক্ষেপগুলো গ্রহণ করা উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আজকের মত এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: মাঝে মাঝে আবহাওয়া পরিবর্তন করুন
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......
@alsarzilsiam, আপনার "আবহাওয়া পরিবর্তন" নিয়ে লেখাটি খুবই সময়োপযোগী! দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে যে প্রকৃতির সান্নিধ্যে যাওয়া প্রয়োজন, সে কথাটি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। বিশেষ করে যখন আপনি বলছেন, "নিজের পরিবারকে ভালো রাখতে গেলে অবশ্যই নিজে ভালো থাকতে হবে," এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা।
কাজের চাপে আমরা প্রায়ই নিজেদের এবং পরিবারের চাহিদাগুলো ভুলে যাই, আপনার এই লেখাটি সেগুলোর কথা মনে করিয়ে দেয়। ছবিগুলো লেখার সাথে বেশ মানানসই হয়েছে এবং আপনার সাবলীল ভাষায় লেখাটি পড়তে খুব ভালো লেগেছে।
অন্যদেরও উৎসাহিত করছি আপনার মতামত জানাতে এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করতে। আবহাওয়া পরিবর্তনে আপনার পছন্দের জায়গা কোনটি, @alsarzilsiam?
একটা পরিবেশে থাকতে থাকতে মানুষ একসময় ধৈর্য্য হারিয়ে ফেলে। নিজের ভেতর থেকে অনূভুতি রা যেন মরে যেতে থাকে। আমাদের মস্তিষ্ক টাও ঠিক মতো কাজ করে না। এমন অবস্থায় প্রয়োজন পড়ে পরিবেশ পাল্টানো। কিছুদিনের কোথাও ঘুরে আসা। এমনটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হয়ে থাকে।
মাঝেমধ্যে পরিবার নিয়ে সবারই দূরে কোথাও ট্যুর দেওয়া উচিত। এতে করে মানসিক প্রশান্তি পাওয়া যায়। এর ফলে কাজকর্মেও মন বসে। যাইহোক দারুণ একটি টপিক নিয়ে পোস্ট শেয়ার করেছেন ভাই। সেজন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।