চলে যাচ্ছি ব্যস্ত নগরীতে
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তবে আজকে মনটা খুব একটা বেশি ভালো নেই। কারণ পরিবারের সকলকে ছেড়ে আবারো সেই ব্যস্ত নগরীর দিকে আমাকে পা বাড়াতে হচ্ছে। এইতো পড়াশোনা আর কয়েক মাস বাকি রয়েছে এবং পড়াশোনা শেষ করার জন্যই মূলত ঢাকায় যাওয়া।
এদিকে আমার ছোট ভাই ইতিমধ্যেই ঢাকায় অবস্থান করছে। তার ভার্সিটি আমার আগেও খুলেছে তাই সে অনেক আগেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আজকে আমিও বাসা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। এদিকে বাসাটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে এদিকে আমার মায়ের শরীর খুব একটা বেশি ভালো নয়। সবমিলিয়ে নানান ধরনের টেনশন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। জানিনা কিভাবে সবাইকে ছেড়ে থাকবো। কারণ এই দিকে আমার মায়ের ও শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো নেই। সব সময় একটা চিন্তা মাথার মধ্যে কাজ করতেই থাকে।
আমি আগে থেকে বাসের টিকিট করি নি কারণ আগে থেকে কাটলে টিকিটের দাম একটু বেশি নিচ্ছিলো। আমি গতকাল গিয়েই কয়েকটি বাস কাউন্টারে গিয়ে ঘুরে ঘুরে একটি বাসের টিকিট করেছি এবং আজকে রাত সাড়ে আটটার সময় গাড়ি ছাড়ার কথা। এখন বসে বসে পোস্ট লিখলাম এবং ব্যাক গোছাচ্ছি। তবে যানি না পোস্টটা কখন করতে পারবো। ঢাকায় অবস্থান করছি দশ বছর অতিক্রম হয়ে গেছে। সেই 2015 তে প্রথম আমি ঢাকা শহরে গিয়েছিলাম। এরপরে নিজের জীবনের সাথে যুদ্ধ করে এতদূর পর্যন্ত এসেছি। আর না হয় কয়েকটা মাস ঢাকায় থাকলাম। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমার প্রাণের শহর নীলফামারীতেই কিছু একটা করব এবং পরিবারকেই শেষ পর্যন্ত সময় দেওয়ার চেষ্টা করব।
তবে সময় অনেক দ্রুত অতিক্রম হয়ে যাচ্ছে। এইতো কিছুদিন আগেই মনে হল যে আমি বাসায় আসলাম। এর মধ্যে সমস্ত ছুটি শেষ হয়ে গেল। এদিকে আবার ভার্সিটিও খুলে গেল। আবার সপ্তাহখানেক পরেই আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে অনেকটাই ব্যস্ত সময় পার করবো ঢাকায় গিয়ে। এদিকে আবার আম্মুর অফিসের ও অনেকগুলো কাজ পেন্ডিং রয়েছে সবমিলিয়ে ঢাকায় যাওয়ার পরে টিমগুলো অনেকটা ব্যস্ততম সময় পার হবে এখানে কোন সন্দেহ নেই।
পরিবার ছারা একা দূরে থাকার যে কত কষ্ট সেটা হয়তো আমার থেকে ভালো আর কেউ বুঝবে না। কারণ দশটা বছর পরিবার-পরিজন ছেড়ে একটা একটি ব্যস্ত নগরীতে জীবন পার করছি। জানিনা এই যুদ্ধ কখন শেষ হবে কি না। সেই বিষয়টা আসলে কেউ বলতে পারে না। যাই হোক আজকের মত এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আমি আল সারজিল ইসলাম সিয়াম। আমি বাঙালি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমি বর্তমানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি-র ছাত্র। আমি স্বতন্ত্র স্বাধীনতা সমর্থন করি। আমি বই পড়তে এবং কবিতা লিখতে পছন্দ করি। আমি নিজের মতামত প্রকাশ করার এবং অন্যের মতামত মূল্যায়ন করার চেষ্টা করি। আমি অনেক ভ্রমণ পছন্দ করি। আমি আমার অতিরিক্ত সময় ভ্রমণ করি এবং নতুন মানুষের সাথে পরিচিত হতে ভালোবাসি। নতুন মানুষের সংস্কৃতি এবং তাদের জীবন চলার যে ধরন সেটি পর্যবেক্ষণ করতে ভালোবাসি। আমি সব সময় নতুন কিছু জানার চেষ্টা করে যখনই কোনো কিছু নতুন কিছু দেখতে পাই সেটার উপরে আকর্ষণটি আমার বেশি থাকে।
বিষয়: চলে যাচ্ছি ব্যস্ত নগরীতে
কমিউনিটি : আমার বাংলা ব্লগ
আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে, ধন্যবাদ......