ডিসি পার্কে ভ্রমণের কিছু মুহূর্ত।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাই কেমন আছেন। আজকে অনেকদিন পর আপনাদের সবার সাথে একটি ভ্রমণের গল্প শেয়ার করব। কাজের ব্যস্ততার মাঝে সময় পেলে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে থাকি। অনেকদিন আগের একটি ভ্রমণের গল্প আজকে আপনাদের সবার মাঝে শেয়ার করতেছি। অনেকদিন আগে আমি একটি পার্কে গিয়েছিলাম ঘোরার জন্য। পার্কের নাম হচ্ছে ডিসি পার্ক। ডিসি পার্কে ঘুরে আসার মুহূর্ত গুলি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি।


IMG-20230609-WA0017.jpg


অনেকদিন আগে আমি এবং আমার বন্ধুরা সবাই ভাবলাম কোথাও থেকে ঘুরে আসি। বর্তমান প্রেক্ষাপটে সবাই মোটামুটি কর্মব্যস্ত জীবনের সাথে জড়িত। তারপরেও মাঝে মধ্যে ব্যস্ততার মধ্য থেকে কিছু সময় বের করে ঘুরে আসার জন্য আমি উদ্যোগটা নিয়ে নিলাম। পরবর্তীতে সবাই আমার উদ্যোগে রাজি হয়ে একটি নির্দিষ্ট তারিখ সিলেক্ট করলাম যাওয়ার জন্য।

IMG_20230609_093857.jpg

IMG_20230609_093945.jpg

IMG_20230609_093935.jpg


আমাদের সবাই নির্দিষ্ট তারিখ অনুযায়ী সকালবেলা অনেক তাড়াতাড়ি রওনা দিলাম আমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। পরবর্তীতে আমরা ডিসি পার্কে পৌঁছাতে প্রায় দুই ঘণ্টার মতো সময় লেগেছে। এই পার্ক হচ্ছে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার মধ্যে একটি পার্ক। এটি অনেক সুন্দর একটি পার্ক। এই পার্কে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন আসে ঘোরার জন্য। আমরা যে শুধুমাত্র ওই পার্কে গিয়েছি তা না এর পাশাপাশি আরো অনেকগুলি জায়গায় গিয়েছি এবং সেগুলি ধাপে ধাপে পর্যায়ক্রমে শেয়ার করব।

IMG_20230609_093919.jpg

IMG_20230609_094023.jpg

IMG_20230609_093952.jpg


সবাই মিলে পার্কে গিয়ে পৌঁছলাম। পরবর্তীতে আমি গাড়ি থেকে নেমে কয়েকটি ছবি তুলে নিলাম পার্কে ঢোকার আগ মুহূর্তে। সবাই মিলে আমরা পার্কের ভিতরে প্রবেশ করলাম । এই পার্কটি নতুন যার কারণে পার্কে ঢুকার জন্য কোন অতিরিক্ত টাকা দিতে হয় না। পার্কটি দেখতে অনেক সুন্দর। ভিতরে অনেক গাছপালা রয়েছে ফুল গাছ ফল গাছ এবং বিভিন্ন ধরনের কৃত্রিম অনেকগুলি জিনিস তৈরি করা রয়েছে ওই পার্কের মধ্যে। পরবর্তীতে ধাপে ধাপে আপনাদের মাঝে শেয়ার করলে আপনারা দেখলে বুঝতে পারবেন এই পার্কটি আসলে অনেক সুন্দর একটি পার্ক।


IMG_20230609_094003.jpg

IMG_20230609_094032.jpg

IMG_20230609_094015.jpg

পরবর্তীতে আমরা সবাই পার্কের বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম এবং অনেকগুলি ছবি তুললাম। পার্কের আশেপাশে কিছু ছোটখাটো দোকান রয়েছে সেখানে খাওয়া-দাওয়া করলাম । খাওয়া-দাওয়া শেষ করে সবাই পার্ক থেকে বিদায় নিলাম এবং আমাদের পরবর্তী লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই গাড়িতে উঠে রওনা দিলাম। এই ছিল আমার ডিসি পার্কে ঘোরার সংক্ষিপ্ত বর্ণনা।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@ahp93
ডিভাইসPoco X3-Pro
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

বন্ধুরা মিলে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন কিন্তু। এরকম জায়গা গুলোতে ঘুরাঘুরি করতে সত্যি অনেক বেশি ভালো লাগে। আপনি যখন ঘুরতে যাওয়ার উদ্যেগ টা নিলেন, তখন আপনার প্রত্যেকটা বন্ধু এটা দেখে রাজি হয়েছিল এবং সবাই মিলে খুব ভালোই মুহূর্ত কাটিয়েছিলেন। আপনাদের কাটানো মুহূর্তটা আমাদের মাঝে খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন দেখে অসম্ভব ভালো লাগলো। আর ফটোগ্রাফি গুলো ও খুবই সুন্দর ভাবে করেছেন।

 3 years ago 

ব্যস্ততার মধ্যেও সময় বের করে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছেন শুনে খুবই ভালো লাগলো। ঘুরতে গিয়ে খুবই সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। সত্যিই ডিসি পার্ক দেখতে খুবই সুন্দর। খুবই সুন্দর মুহূর্ত অতিবাহিত করেছেন সবার সাথে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

ডিসি পার্কে ভ্রমণের দারুণ কিছু মুহূর্ত আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। ভালো করেছেন ব্যস্ত সময়ের মধ্যেও কিছু সময় বের করে এখানে ভ্রমণ করে। জায়গাগুলো দেখে আমারও ইচ্ছা করছে এখানে ভ্রমণ করতে।

 3 years ago (edited)

এরকম জায়গাগুলোতে ঘুরতে যেতে আমার কাছেও খুব ভালো লাগে। আপনি ডিসি পার্ক দেখতে গিয়ে খুবই ভালো মুহূর্ত কাটিয়েছিলেন দেখেই বুঝতে পারছি। যেহেতু বন্ধু-বান্ধবদের সাথে গিয়েছিলেন তাই মুহূর্তটা একটু বেশি অন্যরকম ছিল। আসলে বন্ধুদের সাথে যে কোন জায়গায় ঘুরতে যাওয়ার মুহূর্ত একেবারে অন্যরকম হয়। জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখতে। আমিতো ভাবছি এই জায়গাটিতে ঘুরতে যাব। আমার অনেক বেশি পছন্দ হয়েছে এই জায়গাটা।।

 3 years ago 

আসলে একটা সময় পড়ে অনেকেই অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে আপনারাও দেখছি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন তার পরেও একটা নির্দিষ্ট সময় বের করে অবশেষে বন্ধুদের সঙ্গে ডিসি পার্কে ঘুরতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো। বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগে আর এটা সকলেরই অনেক বেশি পছন্দ। আপনার এই ঘুরাঘুরি মুহূর্তটা দেখে খুবই ভালো লাগলো ভাইয়া শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64219.95
ETH 1861.34
USDT 1.00
SBD 0.39