বারোটা (১০% টু শাই-ফক্স)
আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।আলহামদুলিল্লাহ,আমিও ভালো আছি।
আজ কোনো ডাই পোস্ট বা রিভিউ পোস্ট বা ফটোগ্রাফি পোস্ট নিয়ে আসিনি।আমার একটা ভাবনা শেয়ার করার জন্যই আজকের পোস্ট।ভাবতে তো দোষ নেই,তাইনা!অন্তত ভাবনার জগতে সবাই স্বাধীন।
এটা সম্পুর্নই আমার একান্ত ভাবনা।আর এই বিষয়টা আমার ভাবনায় তখনই আসে যখন রাত ১২ টা বাজে বা তার বেশিই।আবার ভাইবেন না যে,রাত ১২ টায় ভাবি জন্য লেখার নাম দিয়েছি বারোটা।আসলে ভাবনার কেন্দ্রটাই বারোটা-কে নিয়ে।
কেউ কখনো ভেবেছেন কিনা জানিনা,তবে আমার ভাবনায় এটা মাঝে মাঝেই আসে।ভাবনাটা যদিও ব্যক্তিগত তবে অত্যন্ত সরল এবং বাস্তব।
রাত ১১ টা ৫৯ বেজে ৫৯ সেকেন্ড,যখন তারিখ ধরেন ১১।সেকেন্ডের কাটা আর ৬° অতিক্রম করলেই বেজে যাবে ১২ টা আর তারিখ হবে ১২।বিষয়টা কিন্তু খুব স্বাভাবিক।আমার ভাবনা এটা নিয়ে না।আমার ভাবনা এই ১২ তারিখকে কেন্দ্র করে ঘটবে এমন কাজগুলো নিয়ে।
আসেন ক্লিয়ার করে দেই বিষয়টা-
ধরেন একটা লোক,যার ফাঁসির আদেশ জারি হয়েছে আর সময় দেয়া হয়েছে ১২ তারিখ রাত ১২ টা ০ মিনিট।ভেবে দেখেন তো ওই লোকটার জন্য ১১ তারিখ রাত ১১ টা ৫৯ বেজে ৫৯ সেকেন্ড পর্যন্ত জীবন কেমন ছিল আর ১ সেকেন্ড পরেই তার জীবন কি হলো!
আবার ধরেন,এক লোক ব্যাংক থেকে কোটি টাকা লোন নিয়েছে।শোধ করতে হবে ১২ তারিখে না হলে তার সম্পত্তি নিলামে তোলা হবে।১১ঃ৫৯ঃ৫৯,সময়টা তার জন্য কেমন ছিল!
এবার আমার কথাই বলি।যেহেতু আমি স্টুডেন্ট, তো সেজন্য আমার কাছে প্যারা মানেই এক্সাম।নিশ্চয়ই আমি তো চাইবোনা ঘড়িতে রাত ১২ টা বাজুক আর তারিখের পরিবর্তন ঘটুক।
এমন অহরহ ঘটনা আছে,যা হয়তো আপনারা আরো ভালো জানবেন।ভাবনাটা অনেকের কাছে এমনি মনে হতে পারে তবে খুব প্যাথেটিক কোনো কাহিনি নিয়ে ভেবে দেখবেন,বারোটা কেমন!
কেউ বারোটা বাজার অধীর আগ্রহে থাকে,তার জন্মদিন আসবে আবার কেউ বারোটা যেন না বাজে সেই আশায় থাকে।কারণ বারোটার পর তার প্রিয়জনের মৃত্যুবার্ষিকী।
সময় জিনিসটা বড্ড খারাপ লাগে আমার কাছে,আরো বেশি খারাপ লাগে এই বারোটা-কে।মজার ছলে হলেও কিন্তু আমরা বলি,জীবনের বারোটা বেজে গেছে।
এই বারোটা কারো জীবনে এনে দেয় আমুল পরিবর্তন,যাতে তার জীবন হয়ে যায় রঙিন। আবার কারো জীবনকে অন্ধকারে তলিয়ে দেয়।
লেখার থিমটা যদি বুঝতে পারেন তো মজা পাবেন নাহলে সরি বস,আপনার কাছে এটা পানসে আইটেম।
কার কাছে কেমন লাগবে আমি জানিনা।আমার ভাবনাগুলো কিঞ্চিৎ এমনই।তাই কারো গ্রহনযোগ্যতার কথা ভেবে আমার ভাবনা পাল্টনো এখনো সম্ভব হয়নি।বাহিরে আমার উপর সবাই ডোমনেট করলেও আমার ভাবনায় আমি স্বাধীন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
Cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro
Location
Date.13/12/22
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
আপনি সময়কে নিয়ে খুব চমৎকার অনুভূতি শেয়ার করেছেন। আসলে সবার জীবনে বারোটা বাজে কারো বারোটা ( সময়) অনেক আনন্দের হয়ে থাকে। আবার কারো বারোটা ( সময়) জীবনের দুঃখে কষ্টের হয়ে থাকে। সময় পরিবর্তন হওয়ার সাথে জীবনের অনেক কিছু পরিবর্তন হয় । এইটা চিরন্তন সত্য। এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আমাদের মাঝে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনাকেও ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য 🖤
সত্যিই বারোটা বাজলে কারো জীবন হয়ে ওঠে রঙিন আবার কারো অন্ধকার। কেউ বলে বারোটা কখন বাজবে আবার কেউ বলে বারোটা যেন না বাজে। আপনার এই পোস্টটি পড়ে কিন্তু ভীষণ ভালো লাগলো। আপনি নিজের বক্তব্য খুবই সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই বারোটা বাজারের সাথে সাথেই সবার জীবন পরিবর্তন হয়ে যায়। খুবই ভালো একটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনার ভালো লাগাই আমার স্বার্থকতা 🧡
এক একজনের জীবনে এই সময়টি এক এক রকম পরিবর্তন এনে দেয়। কারো জীবনে সুখ চলে আসে আবার কারো জীবনে দুঃখ। আমরা কথায় কথায় বলে থাকি সবসময় তোর বারোটা তো বেজে গেছে। এই বারোটা মানুষের জীবনে কি রকম পরিণতি নিয়ে আসে তা বোঝা মুশকিল। বারোটা বাজার এক মিনিট আগেও হয়তো একটি মানুষের জীবন খুবই সুন্দর গোছানো ছিল কিন্তু বারোটা বাজার সাথে সাথে হয়তো তার জীবনটা তছনছ হয়ে গিয়েছে এরকমও হতে পারে। আপনি খুবই দারুন দারুন উদাহরণ দিয়েছেন এই বিষয়টি নিয়ে। যা পড়ে অনেক কিছু বুঝতে পারলাম আজকে।
ধন্যবাদ আপু,ভালোবাসা নিয়েন।
সত্যিই যার যার চিন্তাধারা তার তার কাছে স্বাধীন সেটাই স্বাভাবিক।তাছাড়া আপনার ভাবনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনার উদাহরণগুলি ভালো থাকলেও প্রথমটি বেশ মর্মান্তিক।ধন্যবাদ ভাইয়া।
ঘটনাপ্রবাহ কার জীবনে কিভাবে ঘটে কে বলতে পারে আপু🙂
ঘড়ির কাটার সেই বারটা কখন যে কার জীবনে সত্যিকারের বারোটা বাজিয়ে দেয় তা বলা মুশকিল। আপনি ঘড়ির কাটার বারোটা নিয়ে আপনার চিন্তা ভাবনার সুন্দর বহিঃপ্রকাশ করেছেন। যা হয়ত কেউ কোন দিন ভেবেও দেখেনি।
ধন্যবাদ ❤️