আমার স্বরচিত একটি কবিতা || সময়ের খেলাঃ
| আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রাহমানির রহীম। |
|---|
Copyright free image source:pixels
বন্ধুরা আজ আমি আমার নিজের লেখা একটি কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।আমার আজকের কবিতার নাম হচ্ছে-সময়ের খেলা।বন্ধুরা সময় আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা সময় থাকতে আমরা বুঝিনা। কিন্তু সময় যখন আমাদের জীবন থেকে চলে যায়, তখন আমরা আফসোস করি যে সময় আমাদের জীবনের কত বড় গুরুত্বপূর্ণ একটা অংশ। সেই সময়কে নিয়েই আমার আজকের কবিতাটি।
কবিতা -সময়ের খেলা।
আজিজুল মিয়া(@azizulmiah)
সময় আমাদের নিয়ে খেলা করে
পারিনা আমরা বুঝতে।
করিনা আমরা সময়ের সদ্ব্যবহার
চাই না সঠিক সময়কে খুজতে।
হয়তো একদিন বুঝবো আমি
সময় কতটা গুরুত্বপূর্ণ।
যেদিন আমি বুঝতে পারবো
সেদিন বুঝাটা হবে শুন্য।
একদিন করে দু'দিন করে
সময় যাচ্ছে চলে।
কতনা সময় অবহেলা করেছি
কত সময় গেছে বিফলে।
সবাই আমরা বুঝি এই জগতে
সময় আমাদের নির্ধারিত,
একটু সময়ের অপচয় হলেই
জীবনে হয়ে যাবে ব্যর্থ।
তবুও আমরা হইনা খেয়ালি
আমাদের জীবন নিয়ে,
সময়ের মধ্যে করিনা কাজ
সময়ের গুরুত্ব দিয়ে।
তাই তো বলি ওহে মানুষ
সময়কে নিয়ে ভাবো,
সময় গেলে আর ফিরবে না
যতই আফসোস কর।
বন্ধুরা এটাই ছিলো সময়কে নিয়ে আমার আজকের কবিতাটি। জানি না কবিতাটি কেমন হয়েছে। তবে ভালো হোক বা মন্দ হোক সেটা আপনাদের কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।
অসাধারণ এবং বাস্তবভিত্তিক একটি কবিতা লিখেছেন, সেই সাথে আপনার কবিতার মধ্যে অনেক ছন্দমিল ছিল যা আমার কাছে বেশ ভালো লেগেছে, এভাবেই এগিয়ে যান।
সত্যি আপু, আমার নিজের জীবনেই আমি সময়কে সঠিক ভাবে কাজে লাগাতে পারিনি, আমি নিজের সময়ের খেলার কাছে হেরে গেছি। ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্টের জন্য।
আপনার স্বরচিত কবিতা "সময়ের খেলা" অনেক সুন্দর হয়েছে। সত্যি বলেছেন ভাই সময়ের অপচয় হয়ে গেলে আমরা জীবনে ব্যর্থই হয়ে যাব। তাই সময় কি আমাদের সবসময় কাজে লাগাতে হবে। সুন্দর একটি স্বরচিত কবিতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
জী ভাইয়া আমাদের এখনকার প্রজন্ম সময়কে এত বাজে ভাবে ব্যবহার করছে যেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু যখন সময় আর জীবনের হিসাব মিলবে না তখনই বুঝবে, সময় আসলে কি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কমেন্টের জন্য।
হুম ভাই আপনি ঠিকই বলেছেন।
ভাই আপনি আজকে আমাদের মাঝে দারুণ একটি কবিতা লিখে শেয়ার করেছেন। আপনার কবিতাটি পড়ে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লেগেছে। আপনার কবিতার সাথে আমি বাস্তবে অনেক মিল খুঁজে পেয়েছি। কবিতার প্রত্যেকটি লাইনের ছন্দ বেশ দারুন ছিল। ধন্যবাদ ভাই।
আপনার কবিতাটিতে ভীষণ সহজ-সরল ভাষায় নিজের কথাগুলো উপস্থাপনা করেছেন। বেশ ভালো কবিতা এটি। সত্যিই আমাদের সময়ের গুরুত্ব বোঝা উচিত।
সময় আমাদের জীবন এবং মরনের মাঝখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, এই গুরুত্বপূর্ণ জিনিসটাকে আমাদের উচিৎ সঠিকভাবে কাজে লাগানো। ধন্যবাদ ভাই।
কবিতায় যদি ছন্দের মিল থাকে তখন কবিতাটি অনেক বেশি ভালো লাগে। আর আপনি খুব চমৎকার একটি কবিতা উপহার দিয়েছেন, যেখানে ছন্দে ছন্দে কবিতার লাইনগুলো মেতে উঠেছে। ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।
আসলে আমার কাছে ও ভাইয়া কবিতা যদি ছন্দ মিলিয়ে পড়তে না পারি তাহলে ভালো লাগে না, তাই চেষ্টা করি আমার কবিতাগুলো ছন্দ মিলিয়ে লেখার জন্য। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। সময়ের খেলা কবিতাটি সত্যি অসাধারণ হয়েছে। আসলে সময় নিয়ে মানুষ খেলা করে। ঠিকমতো সময়কে কাজে লাগায় না। আপনার কবিতাগুলো পড়তে অনেক ভালো লাগে। তবে আমি নিজেও মাঝেমধ্যে কবিতা লেখি। অনেক সুন্দর কবিতা আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপু, সময় যে কতটা গুরুত্বপূর্ণ এবং সময়ের অপব্যবহার যে কতটা জীবনকে পিছনে ফেলে দেয় সেটা বলে বোঝানো যাবে না। ধন্যবাদ আপু সুন্দর একটি কমেন্টের জন্য জন্য।
বাহ্ আপনি খুব চমৎকার সময়ের খেলা কবিতাটি লিখেছেন। সময় কত যে মূল্যবান তা বলে বোঝানো যাবে না। ঠিকমতো সময়কে কাজে না লাগালে মানুষ কত পিছিয়ে যায়। সত্যি আপনি সময় নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার কবিতাটি পড়ে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর করে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আপনার লেখা কবিতা এর আগেও পড়েছিলাম।আপনি বেশ ভালোই কবিতা লিখেন।প্রতিটি লাইন খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর কবিতা পোস্টটি শেয়ার করার জন্য।
সময়কে কেন্দ্র করে খুবই সচেতন মূলক একটি কবিতা রচনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে আমার খুব ভালো লেগেছে ভাই। আপনার এই কবিতার মধ্য দিয়ে অনেকে সচেতন এবং সজাগ দৃষ্টিভঙ্গি। হয়তো অনেকে এই কবিতাটি পড়ে সময়ের প্রতি অনেক দৃষ্টিভঙ্গি এবং মূল্যায়ন আনতে পারবে। সময়ের প্রতি আমাদের সকলের এমন মনোভাব হওয়া উচিত।