আর্টঃরঙ্গিন থ্রিডি অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ৭ ই ভাদ্র, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২২ আগস্ট,২০২৩ খ্রীস্টাব্দ। আজ দুপুরের এক পশলা বৃষ্টি গত কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছে মানুষ।বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি থ্রিডি আর্ট। আমার বাংলা ব্লগে অনেককেই থ্রিডি আর্ট করতে দেখে আমিও চেস্টা করলাম একটা থ্রিডি আর্ট করতে। থ্রিডি আর্ট করতে গিয়ে আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে, সঠিকভাবে ফটোগ্রাফি করা । কেননা ফটোগ্রাফির উপর নির্ভর করে থ্রিডি আর্ট এর সৌন্দর্য্য। তবে অনেক কস্টে ফটোগ্রাফি মোটা্মুটি করতে সক্ষম হয়েছি। সঠিকভাবে করতে পেরেছি কিনা তা আপনাদের উপরই ছেড়ে দিলাম। এ আর্টটি করতে আমার বেশ সময় লেগেছে। কিন্তু আঁকার পর বেশ ভালই লেগেছে। আমি এই ত্রিডি আর্টটি করতে ব্যবহার করেছি বিভিন্ন রং এর কলম ও পেন্সিল সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক রঙ্গিন থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ। আমি চেষ্টা করি নিত্য নতুন আর্ট আপনাদের উপহার দিতে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

t14.jpg

উপকরণ

t12.jpg

১। সাদা কাগজ
২।বিভিন্ন রং এর পেন
৩।স্কেল
৪।পেন্সিল

থ্রিডি আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

t11.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

t10.jpg

দাগের মাঝখানে একটি বর্গক্ষেত্রে এঁকে নিয়েছি।

ধাপ-৩

t9.jpg

বর্গক্ষেত্রের মধ্যে আরো কিছু ছোট ছোট বর্গক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-৪

t8.jpg

এঁকে নেয়া বর্গক্ষেত্রের একপাশে আরও কিছু ছোট ছোট বর্গক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-৫

t7.jpg

ছোট বর্গক্ষেত্রগুলো মাঝারী বর্গক্ষেত্রের সাথে দাগ দিয়ে যুক্ত করে নিয়েছি।

ধাপ-৬

t6.jpg

ছোট বর্গক্ষেত্রগুলো কালো রং করে নিয়েছি

ধাপ-৭

t5.jpg

মাঝারী বর্গক্ষেত্রের এক অংশ হাল্কা হলুদ রং করে নিয়েছি।

ধাপ-৮

t4.jpg

একইভাবে অন্য অংশ ডিপ হলুদ রং করে নিয়েছি

শেষ ধাপ

t1.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে থ্রিডি আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপনা

t13.jpg

t16.jpg

t17.jpg

আশাকরি আজ আমার থ্রিডি আর্ট আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে।সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের থ্রিডি আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টথ্রিডি আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ২২ আগস্ট ২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

হ্যাঁ একটা থ্রিডি ব্যাপার কাজ করছে, মনে হচ্ছে আমরা একটা সাইট থেকে দেখছি, খুবই সুন্দর একটা থ্রিডি ড্রয়িং আপনি তৈরি করেছেন এবং ধাপে ধাপে উপস্থাপন করেছেন।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

অসাধারণ আপু থ্রিডি আর্ট দেখতে খুবই ভালো লাগছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে আমি কখনো থ্রিডি আর্ট গুলো করিনি। আপনার আর্ট দেখে খুবই ভালো লাগলো। আর্ট করার প্রতিটি ধাপ খুবই সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমরাও বেশ ভালো লাগে থ্রিডি আর্ট দেখতে।তাই চেস্টা করে এঁকে ফেললাম।অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

থ্রিডি আর্ট করা অনেক খাটনির কাজ। আপনি খুবই সুন্দর ভাবে একটি কালারিং থ্রিডি আর্ট করেছেন। যা দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।এত সুন্দর ভাবে থ্রিডি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

জি ভাইয়া বেশ খাটনির কাজ।বেশী কস্ট ফটোগ্রাফি করা।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

থ্রিডি আর্ট করতে আমারও বেশ ভালো লাগে। তবে প্রচুর সময় ব্যয় হবার জন্য থ্রিডি আর্ট তৈরি করতে পারি না।

তবে আপনার থ্রিডি আর্ট কিন্তু একদম নিখুঁত হয়েছে।

প্রথমে আমি ভেবেছিলাম এটা কোন কেবিনেট হবে অথবা সেলফ হবে। পরের টাইটেল পড়ে জানতে পারলাম এটা থ্রিডি আর্ট।
দুর্দান্ত এঁকেছেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ওয়াও আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন রং পেন্সিল দিয়ে থ্রিডি আর্ট। আপনার তৈরি থ্রিডি আর্ট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে এগুলো তৈরি করতে হলে আগে থেকেই মাথায় অনেক চিন্তা ভাবনা করতে হয়। অনেক কঠিন কাজ এই সমস্ত পোস্টগুলো তৈরি করা। ধন্যবাদ আপু এত সুন্দর ভাবে তৈরি করে ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার থ্রীডি অংকন আমার কাছে খুব ভাল লাগছে। আসলে থ্রিডি অংকন আমার কাছে অনেকটা ম্যাজিক মনে হয় আর এটা অংকন করতেও অনেকটা পরিশ্রম করা লাগে।সুন্দর লাগছে। ধন্যবাদ এবং শুভ কামনা রইলো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

জি ভাইয়া বেশ সময় লাগে থ্রিডি আর্ট করতে।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু থ্রিডি আর্টটি চমৎকার হয়েছে। এ ধরনের আর্টগুলো করলে দেখতে ভীষণ ভালো লাগে। আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। কালার করাতে আরো বেশী ভালো লাগলো। আমারও এ ধরনের আর্ট করতে বেশ ভালো লাগে।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার হয়েছে। আপনি থ্রিডি আর্ট যেমন কষ্ট করে করেছেন ঠিক তেমনি ফটোগ্রাফিও দারুন ভাবে করেছেন। দেখতে খুবই ভাল লাগছে। তাছাড়া তিনটি কালার ব্যবহার করার কারনে বুঝতেও সুবিধা হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

থ্রিডি আর্ট এর ফটোগ্রাফি আমার কাছে বেশি কস্টকর মনে হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39