বিড়ম্বনার সমাধান
টিভি আসলে খুব একটা দেখা হয় না বললেই চলে। ঐ যে আগে কালে ভদ্রে টুকটাক সংবাদ দেখতাম নতুবা ফুটবল বা ক্রিকেট খেলা। এখন তো আর তেমনটাও দেখার ইচ্ছে হয় না। যা দেখার প্রয়োজন তা মোবাইল বা ল্যাপটপেই দেখে ফেলি। দীর্ঘ সময় ধরে টিভির দিকে তাকিয়ে থাকার মত সময় আর আমার হাতে নেই বললেই চলে।
তবুও ইন্টারনেট সংযোগ যেহেতু টিভির সঙ্গে যুক্ত আছে, তাই বাবু যখন কার্টুন দেখে সেই সুবাদে ঘাড় উঁচু করে মাঝে মাঝে টিভি দেখা হয়, তাছাড়া না। কদিন থেকেই গিন্নি বলছিল যদি একটু টিভিতে সিরিয়াল দেখার সুযোগ করে দেওয়া হতো, তাহলে তার জন্য ভালো হতো। যদিও আমি তাকে বুঝিয়ে ছিলাম, চাইলেই তো মোবাইলেই দেখে নিতে পারো। তবে তার এক কথা, আমি ঘরের মেঝেতে বসে তরকারি কাটবো আর টিভি দেখবো।
নতুন বাসাটাতে আসার প্রায় দুমাস হয়ে গেল, তবুও এখন অব্দি ডিস লাইন কোনভাবেই লাগিয়ে নেইনি। ডিস লাইনের ব্যবসায়ীকে এখন পয়সা দেওয়াটা নিছক বোকামো ছাড়া আর কিছুই না। অবশেষে গিন্নির অনুরোধে আমাকে এক প্রকার বোকা সাজতেই হলো। কিছু করার নেই ভাই, বাড়ির গিন্নিকে আগে ঠান্ডা রাখতে হবে, নইলে সংসারে সবকিছু এলোমেলো হয়ে যাবে।
ডিস লাইন ব্যবসায়ীদের এখন ব্যবসা তুলনামূলক আগের থেকে অনেকটাই নাজুক অবস্থা। আসলে ইন্টারনেট সংযোগ সব জায়গাতে ছড়িয়ে পড়াতে, সবাই টিভি দেখার আগ্রহ প্রায় ছেড়েই দিয়েছে। তাই হয়তো তাদের ব্যবসার এই অবস্থা। যাইহোক তাদের নাম্বার সংগ্রহ করে, যখনই তাদেরকে ফোন দিয়েছি, তারা অনেকটা বিদ্যুৎ গতিতে যেন আমার বাসাতে এসে হাজির।
অবশেষে সবকিছু ম্যানেজ করে, গিন্নির আবদার পূরণ করা হলো। বলা যায়, একপ্রকার বিড়ম্বনার সমাধান আমি পেয়েই গেলাম। টিভিটা চালু করতেই সবগুলো চ্যানেল যেন বেশ পরিষ্কারভাবে একের পর এক দৃশ্যমান হলো। গিন্নির মুখের দিকে তাকিয়ে বুঝলাম, সে বেশ ভালোই খুশি হয়েছে।
যাইহোক একদিক থেকে অবশ্য আমারও কিছুটা হলেও এবার টিভি দেখার আগ্রহ বাড়তে পারে, সামনে যেহেতু এশিয়া কাপ আর ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আছে, যদিও চাইলেই মোবাইলে দেখে নিতে পারবো, তবে পয়সা যেহেতু ডিস লাইন ব্যবসায়ীদের কে দিতেই হবে, তাই হয়তো বড় পর্দাতে আরামে অনায়াসেই দেখা যাবে।
যদিও ক্রিকেট আমাকে তেমন একটা টানে না, তবে ফুটবল খেলা দেখতে বেশ আগ্রহ কাজ করে। এইতো কিছুদিন আগেই ফুটবল ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তখনো তো রাত জেগে সবাই মিলে বেশ হৈ হুল্লোড় করে টিভিতে খেলা দেখেছিলাম আর ডিসকর্ডে কলিগদের সঙ্গে সেই রকম আড্ডা দিয়েছিলাম। থাক সেসব কথা, আপাতত সকাল সকাল গিন্নির আবদার পূরণ হয়েছে এবং তার মেজাজ ঠান্ডা হয়েছে, এতেই যেন স্বস্তি ফিরে পাচ্ছি।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
https://twitter.com/sharifShuvo11/status/1694288479516340592?t=dzrH6zhULG51UE5pwHJFIw&s=19
হিহিহি। তাহলে কি হলো পুরুষ আটকায় নারীতে। ঘরের গিন্নীকে ঠান্ডা করতে শেষ পর্যন্ত ডিসের লাইন আপনাকে লাগাতেই হল। দেখলেন তো নারীদের ক্ষমতা কত দূর? আশা করি এভাবেই আগামীতে গিন্নির মন রক্ষা করে চলবেন। বেশ ভালো এবং ভদ্র ভাইয়া আমার।
ঘর-সংসার ঠান্ডা তো, পুরো পৃথিবী ঠান্ডা। ধন্যবাদ আপনার সাবলীল মন্তব্যের জন্য আপু।
মজা পেলাম ভাইয়া,ভাবী তাহলে টিভিতে ডিস লাইন কানেকশন দেয়ার জন্য মেজাজ গরম করে ফেলেছিল,হাহাহা।এখন সব ঠিক করে দেয়ায় উনি খুব খুশি আর মেজাজও ঠান্ডা আছে।যাইহোক আপনার মত আমারও এখন টিভি দেখার অভ্যাস নেই।সত্যি বলতে আমি ক্লাস নাইনে উঠার পর থেকেই টিভি দেখা ছেড়ে দিয়েছি।পড়াশোনা,ক্লাস-প্রাইভেট,টিউশন সব মিলিয়ে টিভি দেখার সময় হতো না।আর এখন তো মোবাইল আছেই।তাই আর টিভি দেখা হয় না।যাইহোক ভাবীর আবদার পূরণ হয়েছে দেখে ভালো লাগলো।
ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পেরে মন্তব্য করার জন্য।
আসলেই ইন্টারনেটের যুগে মোবাইল এবং ল্যাপটপ এর মাধ্যমেই সবকিছু করা যায়। তাই এখন আর টিভি দেখার আগ্রহ নেই। আমিও অনেক আগেই ডিস লাইন কেটে দিয়েছি। এমনিতেও স্মার্ট টিভিতে ইউটিউব থেকে শুরু করে টিভি চ্যানেল সবই দেখা যায়। ডিস ব্যবসায়ীরা বর্তমানে ইন্টারনেট ব্যবসায়ী হয়ে গিয়েছে। চতুর্দিকে ওয়াইফাই কানেকশন দেয় তারা। যাইহোক শেষ পর্যন্ত ভাবীর আবদার পূরণ করলেন। পোস্টটি পড়ে খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
হুম ভাই, এটা সত্য ইন্টারনেট সর্বত্র ছড়িয়ে পড়ার কারণে, আজকাল কেউ আর ডিস লাইনের প্রতি আগ্রহ দেখাচ্ছেনা।
বেশ ভালোই কাজ করলেন আপনি তাহলে গিন্নির মাথাটা ঠান্ডা করে দিলেন। তা না হলে তো আপনার কাজ সব এলোমেলো হয়ে যাবে বুঝতে পারছি। আসলেই কিছু সময় থাকে মাঝেমধ্যে বড় পর্দা একটু দেখতে ইচ্ছে করে। যতই আমরা মোবাইলে দেখি না কেনো টিভি দেখতে ইচ্ছে করে। যখন কিছু কাটাকুটা করা হয় তখন টিভিটা ছেড়ে দিয়ে কাজ করলে ভাল লাগে। অবশেষে আপনি হার মানলেন ডিস লাইন দিয়ে দিলে। বেশ ভালই হল এবার দুইজনে মিলে আরামে সিরিয়াল কিংবা খেলা দেখেন। আপনারা দুইজনের জন্য শুভকামনা রইল।