ভাইরাল জ্বর

in আমার বাংলা ব্লগ2 months ago

ভাইরাল জ্বরে হঠাৎ করে আক্রান্ত হয়ে পড়েছি। এই জ্বরে আক্রান্ত হলে যে পরিমাণ কষ্ট ভোগ করতে হয়, তা আসলে চিন্তার বাইরে।

মুহূর্তেই শরীরের তাপমাত্রা অত্যধিক পরিমাণে বেড়ে যায়, যার ফলে খিঁচুনি পর্যন্ত হতে পারে। পুরো শরীরের মাংসপেশী, হাড় ও গলায় ব্যথা শুরু হয়ে যায়।

তাছাড়া শ্বাসকষ্ট কিংবা প্রচুর কাশি দেখা দিতে পারে। খাওয়ার রুচি একদম থাকে না বললেই চলে। এক কথায় বলতে গেলে, আপনাকে কাবু বানিয়ে দিতে যা দরকার, তার পুরোপুরি ফর্মুলা এই ভাইরাল জ্বরে আছে।

গত কয়েকদিন শরীরের দুর্বলতা ও মাথাব্যথার কারণে বিছানা থেকে উঠতে পর্যন্ত পারিনি। প্রচুর কষ্ট পেয়েছি এবং এখনো পাচ্ছি। মোবাইল স্ক্রিনে যে চোখ মেলে রাখব, সেটাও যেন করতে ইচ্ছে করছে না। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা।

ডাক্তারের শরণাপন্ন হয়েছিলাম, আহামরি তেমন কোনো ওষুধ দেননি—সাধারণ জ্বরের যে ওষুধ থাকে সেগুলোই দিয়েছেন। বলেছেন, সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন ভোগাতে পারে। তারপরেও যদি জ্বর ভালো না হয়, তাহলে অন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপাতত প্রচুর বিশ্রাম নিতে হবে ও ফ্লুইডজাতীয় খাবার খেতে হবে।

যেহেতু পারিপার্শ্বিক আবহাওয়া ভালো না এবং এই সিজনটায় হঠাৎ করে এই জ্বরের প্রাদুর্ভাব প্রচুরভাবে দেখা দিয়েছে, তাই বাড়তি সচেতন থাকা বড্ড আবশ্যক।

সবাই নিরাপদে ও সুস্থ থাকুন—এটাই প্রত্যাশা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60464.71
ETH 1591.06
USDT 1.00
SBD 0.42