স্ক্রল ডাউন
কখন কে চলে যাবে তা বলা মুশকিল, মুশকিল মেনে নেওয়া কিংবা শোক কাটিয়ে ওঠা। অহেতুক বেদনা আচমকা এসে হাজির হওয়ার জন্য সদা প্রস্তুত।
ক্ষত সারতে না সারতেই আরেক ক্ষত বারবার জানান দিচ্ছে চলে এসেছি, কিভাবে গ্রহণ করবে বুঝে নাও।
এতো এতো বিজ্ঞ পন্ডিতের মাঝে, চিন্তাধারা উপস্থাপন করা বেশ কষ্টসাধ্য । বুঝবে শুনবে কিন্তু নিজের মতের বাইরে অন্য কোন চিন্তাধারা কে গ্রহণ করতে মোটেও রাজি নয়।
আর এই সোশ্যাল মিডিয়া, এটা যেনো ভাগাড়। সবাই সবকিছু ক্রমাগত ভাগাড়ে ফেলছে, হোক তা দুঃখ বেদনা কিংবা হাসি কান্না। কি নেই এই ভাগাড়ে, যদি সবকিছু একত্রে মিশিয়ে শরবত বানিয়ে খেতে চান, সেটাও সম্ভব।
আবার অনেকে তো ভাগাড় পরিস্কারের দায়িত্বে মাগনায় নিযুক্ত। চুল থেকে পান খসলেই যেন, উত্তাল হয়ে ওঠে।
গত কয়েকদিন থেকে ভাগাড়ের অবস্থা খুব একটা ভালো যাচ্ছে না, বিষক্রিয়া সৃষ্টি হয়ে গিয়েছে। আর তা ক্রমাগত ঘটাচ্ছে, ভাগাড় ব্যবহারকারীরা।
ক্রমাগত অগ্নিকাণ্ড, শিক্ষক আন্দোলন,রেজাল্টের নাজুক অবস্থা , রোড এক্সিডেন্ট, প্রতারণা, ধর্ষণ, খুন, মাদক, অপকর্ম, অন্যায়, নোংরা রাজনীতি, সব মিলিয়ে একদম ভাগাড়টা ভরে গিয়েছে, আর এই ভাগাড়ে স্ক্রল ডাউন করতে করতে, নিজের অবস্থা একদম নাজেহাল।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR