এলোমেলো ভাবনা চিন্তা।
সমাজ-রাষ্ট্রের নীতি নির্ধারকদের মুখ কিংবা কর্মকাণ্ড দেখে আজকাল সুখ পাই না, বরং সুখ খুঁজে পাই প্রকৃতির মাঝে।
সেদিন সকালবেলা যখন বাইরে হাঁটতে গিয়েছিলাম, তখনই মুঠোফোনের মাধ্যমে ছবিগুলো তোলার চেষ্টা করেছিলাম। ফুলগুলো ভীষণ পরিচিত সবার কাছে, তা নিয়ে আলাদা করে বলার কিছু নেই।
তবে এতটুকু অন্তত বলতে পারি, এই শীতের সময়ে ফুলগুলোর ওপর শিশির পড়ে বাড়তি সৌন্দর্য সৃষ্টি করেছে।যার কারণেই প্রকৃতির প্রতি সবার এত দুর্বলতা থাকে।
মানুষ কত স্বল্পে খুশি হয় জানেন, এই যেমন ধরুন আমি — ধানের শীষের ওপর শিশিরবিন্দু জমাট বাঁধা দেখলে, মাঝরাতে জ্যোৎস্না দেখলে কিংবা এমন সতেজ তরতাজা ফুলগুলো দেখেও মাঝে মাঝে ভীষণ খুশি হই।
আমার খুশির পেছনে সমাজ কিংবা রাষ্ট্রনীতি নির্ধারকদের কোনো হাত নেই; তারা আমাকে খুশি হতে মোটেও সহযোগিতা করেনি, বরং অনেক ক্ষেত্রে তারা আমার মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দিন দিন প্রকৃতিটা অনেকটাই বিষাক্ত হয়ে যাচ্ছে; তাদের পদক্ষেপ যদি একটু জোরালো হতো, তাহলে হয়তো বিষিয়ে ওঠা প্রকৃতিটা কিছুটা হলেও প্রাণ ফিরে পেত।
যাই হোক, আমার ভাবনা–চিন্তা সবার সঙ্গে মিলতেও পারে, আবার নাও পারে — এসব নিয়ে আমার মাথাব্যথা নেই।
আপাতত ফুলগুলো দেখার পর থেকে দারুণ প্রশান্তি পেয়েছি, সেই আনন্দের আভা এখনো মনে লেপ্টে আছে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
শিশির ভেজা অবস্থায় ফুলগুলো দেখতে আসলেই খুব সুন্দর লাগছে। আসলে শীতের সকালে হাঁটাহাঁটি করতে বের হলে,অনেক সুন্দর সুন্দর দৃশ্য চোখে পড়ে। ফটোগ্রাফি গুলো বেশ উপভোগ করলাম ভাই। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
কৃতজ্ঞতা প্রকাশ করছি ভাই।