কবিতা ও ভাবার্থ।

in আমার বাংলা ব্লগ23 days ago

29836.jpg
source

ওহে রাষ্ট্র,

তুমি হয়তো রাখনি বুলেটের হিসাব,
তবে কটা বুক ছিদ্র করেছো....
সে হিসাব তোমার অজানা নয় !!

বাহ্ রাষ্ট্র বাহ্,

আমার টাকায় বুলেট কিনে,
আমার বুকেই পরীক্ষা চালালে ?

বড্ড সেলুকাস.....!!

লিখেছিলাম ২০২৪ সালের জুলাই মাসে।

ভাবার্থ তো পর্যন্ত ভাগ করে নিলাম আপনাদের সঙ্গে ।

রাষ্ট্রকে সম্বোধন করে বলা হয়েছে, হয়তো রাষ্ট্র তার ব্যবহৃত বুলেটের সঠিক হিসাব রাখেনি; কিন্তু সেই বুলেটে কত মানুষের বুক বিদীর্ণ হয়েছে, তা রাষ্ট্রের অজানা নয়।

সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো, যে অর্থ জনগণ কর হিসেবে দেয়, সেই অর্থেই অস্ত্র কিনে আবার জনগণের ওপরই তা প্রয়োগ করা হয়েছে। এই নির্মম ও পরিহাসপূর্ণ বাস্তবতায় বিস্মিত, ক্ষুব্ধ ও ব্যথিত।

“বড্ড সেলুকাস” উক্তির মাধ্যমে রাষ্ট্রের এই বৈপরীত্যপূর্ণ ও অমানবিক আচরণের প্রতি তীব্র বিদ্রূপ প্রকাশ করা হয়েছে ।

কবিতাটি মূলত অন্যায়, নিপীড়ন ও রাষ্ট্রীয় দায়িত্বহীনতার বিরুদ্ধে এক প্রতিবাদী দলিল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65336.67
ETH 1929.23
USDT 1.00
SBD 0.39