আগন্তকের জ্বালা

in আমার বাংলা ব্লগ8 months ago

12629.jpg
source

এক আগন্তুকের জ্বালায় এলাকার স্থানীয় বাসিন্দারা অতিষ্ঠ—সবার নাকে দড়ি দিয়ে টেনে নিয়ে বেড়াচ্ছে, তবু এলাকাবাসীর আক্কেল-বুদ্ধি যেন কিছুতেই জাগছে না। জাগবেই বা কী করে? তাদের দেখে তো মনে হয় না, কোনো আক্কেল আছে! লজ্জা, সত্যিই লজ্জা।

একটা বিষয় চিন্তা করে দেখুন—প্রশাসনের সেই মহিলা কর্মকর্তা গণঅভ্যুত্থানের পরে নতুন করে যখন এলাকায় এসেছিলেন, তখন থেকেই নেতাদের সঙ্গে একত্রিত হয়ে একের পর এক দুর্নীতি করে গেছেন, এবং তা এখনো চলমান।

গতকাল যে পাবলিক টয়লেটের দুর্নীতির কথা লিখেছিলাম, সেখানে তিনিও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তাছাড়া যেখানে কোনো কিছুর প্রয়োজন নেই, সেখানেও অহেতুক কাজ করেছেন।

শুনলে অবাক হবেন—স্থানীয় এলাকায় বহুদিনের একটি শহীদ মিনার ছিল। সেটি ভেঙে তিনি আবার তার অফিসের পাশে নতুন করে একটি শহীদ মিনার নির্মাণ করেছেন। তাছাড়া ভূমি দস্যুদের সঙ্গে মিলিত হয়ে অবৈধ বালু উত্তোলনের কার্যক্রমগুলোতেও জড়িত ছিলেন। ফলে পরিবেশের অবস্থা একেবারে নাজুক হয়ে গেছে।

শুনলাম আগামী ১৮ তারিখ নাকি জনগণের চাপে তাকে বদলি করা হচ্ছে। স্থানীয় তরুণ প্রজন্ম অবশ্যই তাকে বিদায় দেবে, তবে তার আগে তারা হিসাব জানতে চায়—গত এক বছরে তিনি এলাকায় কী কী করেছেন এবং কোথায় কত টাকা খরচ করেছেন?

তরুণ প্রজন্মের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই এবং আমিও সেদিন সেখানে উপস্থিত থাকবো। কারণ এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা আর চাই না।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

গত এক বছরে তিনি এলাকায় কী কী করেছেন এবং কোথায় কত টাকা খরচ করেছেন?

এমন দুর্নীতিবাজ মানুষ কখনোই সঠিক হিসাব দিতে পারবে না। প্রশাসনের সেই মহিলা কর্মকর্তাকে বদলি করা হচ্ছে, জেনে খুব ভালো লাগলো। তবে এই মহিলা যেখানেই যাবে, সেখানেই দুর্নীতি করবে। যাইহোক সবার শুভবুদ্ধির উদয় হোক সেই কামনা করছি।

 8 months ago 

নতুন করে দুর্নীতিবাজ দিয়ে তো ভরে গিয়েছে পুরো দেশটা ভাই, জনসচেতনতা দরকার।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.091
BTC 63076.55
ETH 1773.08
USDT 1.00
SBD 0.39