স্বেচ্ছায় বৃষ্টিতে ভেজা।

in আমার বাংলা ব্লগ17 hours ago

28597.jpg
source

যে গরম পড়েছে, তাতে দিনের বেলা বাড়ির বাইরে যাওয়ার ইচ্ছেটুকুও জাগে না। এই সময়টাতে মূলত ধান মাড়াইয়ের কাজ চলছে, হয়তো বুঝতেই পারছেন কী পরিমাণ গরমের মধ্যে এই কাজ গুলো করতে হয়। এত পরিমাণ গরম থাকে যে ধান পেকে একেবারে শুকিয়ে যায়।

ঘরের ভেতরে সিলিং ফ্যানের দিকে তাকালে মনে হয়, যেন ফ্যান থেকে ঠান্ডা বাতাস নয়, আগুনের ফুলকি ঝরছে।
গরমে শারীরিক অবস্থাও বেশ কাহিল হয়ে যায় । তাছাড়া আশপাশে কান পাতলেই অসুস্থতার খবর প্রতিনিয়ত শোনা যায়, নিজেও কয়েক দিন আগে অসুস্থতায় ভুগেছি।

তার ওপর গত কয়েকটা দিন বেশ কর্মব্যস্ততায় কেটেছে, বিশেষ করে ধানের কাজ নিয়ে। আপাতত নিজেদের ধানের কাজ শেষ। মাথার ওপর যে চাপটা ছিল, সেটাও অনেকটাই কমে গেছে।

আজ দুপুরের দিকেও সবাই টুকটাক ধানের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ করেই পুরো আকাশ কালো হয়ে এলো। এমন লক্ষণ যে খুব একটা ভালো নয়, তা বুঝতে আর বাকি রইল না। আশপাশের মানুষ দ্রুত নিজেদের ধান বস্তাবন্দি করার চেষ্টা করছিল। এই সময়ের ব্যস্ততাটাই যেন অন্যরকম। বলতে না বলতেই টিপটিপ বৃষ্টি শুরু হলো, সঙ্গে ঝড়ো বাতাস।

বহুদিন পর ইচ্ছে করেই বৃষ্টির পানিতে শরীর ভেজালাম। মনে হচ্ছিল, শরীরের সমস্ত ক্লান্তি যেন বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে-মুছে কোথায় হারিয়ে যাচ্ছে। দীর্ঘ সময় বৃষ্টিতে ভিজে উত্তপ্ত মনটাকে কিছুটা শান্ত করে অবশেষে ঘরে ফিরলাম।

এমন দুপুর রোজ আসে না। তবে যখন হঠাৎ করেই এসে যায়, তখন অজান্তেই শৈশবের দিনগুলোতে ফিরে যেতে ইচ্ছে করে।

Sort:  

Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.074
BTC 63499.35
ETH 1673.21
USDT 1.00
SBD 0.41