হঠাৎ পেট ব্যথায় কাবু হয়ে গিয়েছি

in আমার বাংলা ব্লগ3 years ago

20230702_153148.jpg

কখন কে কিভাবে অসুস্থ হয়ে পড়বে তা বলা খুব মুশকিল। এই হয়তো ঠিক আছি হয়তো কিছুটা সময় পরেই শারীরিক জটিলতা দেখা দিতে পারে, এমনটাই হয়েছে আমার ক্ষেত্রে।

গত কয়েকদিন থেকেই পেটের বাম পাশের অংশের নিচে দিকে তলপেটে কিছুটা ব্যথা অনুভব করছিলাম তবে সেভাবে শুরুতেই পাত্তা দেইনি। তবে আজকে সকাল বেলা ঘুম থেকে ওঠার পরেই হঠাৎ করেই মনে হচ্ছিল পেটের বাম পাশের নিচের দিকে প্রচুর ব্যথা। এবার আমাকে বিষয়টা কিছুটা চিন্তিত করে ফেলেছে।

যেহেতু ক্রমাগত ব্যাথাটা বৃদ্ধি পাচ্ছে তাই আমার পরিচিত কলিগের কাছে শরণাপন্ন হওয়ার চেষ্টা করলাম। এই উৎসবের সময়ে মূলত ক্লিনিক গুলোতে ডাক্তার ঠিকভাবে পাওয়া যায় না বললেই চলে। কারণ তারাও তো তাদের পরিবার-পরিজন নিয়ে উৎসব আনন্দে ব্যস্ত।

যদিও এই সময়ে তার ক্লিনিকে বসার কথাই না, তারপরেও অনেকটা মানবিকতার কথা ভেবেই আমাকে দেখার জন্য সে তার বাসা থেকে এসেছে ক্লিনিকে। তার সঙ্গে পরিচয় আমার রাজশাহীতে থাকার সময় থেকেই। তাছাড়াও আমাদের এই হসপিটালে মোটামুটি দীর্ঘদিন তার সঙ্গে ডিউটি করেছিলাম।

20230702_170428.jpg

20230702_160900.jpg

20230702_160855.jpg

20230702_154532.jpg

20230702_153854.jpg

20230702_153231.jpg

থাক সেসব কথা। আমাকে দেখেই মূলত খোঁজখবর নেওয়ার চেষ্টা করল এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করলো বেশ মনোযোগ দিয়ে। আমিও চেষ্টা করলাম আমার সমস্যাগুলো তাকে ভালোভাবে জানানোর জন্য। যদিও কিছু পরীক্ষা দিয়েছিল অতঃপর সেই পরীক্ষাগুলো করিয়ে ফেললাম। আসলে অনেকটা সময় লেগেছিল এই পরীক্ষা-নিরীক্ষা করাতে। অনেকটা সময় পরে যখন রিপোর্টগুলো হাতে আসলো তখন যেন কিছুটা হলেও স্বস্তি পাচ্ছিলাম এবং আরো বেশি স্বস্তি পেয়েছিলাম যখন আমার কলিগ রিপোর্ট গুলো দেখে বলল তেমন কিছু হয়নি ইনফেকশন জনিত কারণে এমন ব্যথার শিকার হয়েছেন আপনি।

অতঃপর কথাগুলো শোনার পরে কিছুটা ভালো লেগেছিল কারণ আমি যে পরিমাণ মানসিক চিন্তাতে ছিলাম সেটা কিছুটা হলেও যেন কমে গিয়েছে। অতঃপর কিছু ওষুধ প্রেসক্রাইব করে দিয়েছে আমার কলিগ এবং সেগুলো নিয়ম করে খেতে বলেছে এবং বলেছে আশা করা যায় দ্রুত সবকিছু ঠিক হয়ে যাবে।

যাইহোক সকাল থেকেই বেশ চিন্তিত ছিলাম হঠাৎ করে এই পেট ব্যথা নিয়ে। এখন যখন লিখছি তখন মোটামুটি ওষুধগুলো খেয়েছি এবং বিশ্রাম নিচ্ছি, এখনো যে পেট ব্যথা কমেছে তা কিন্তু না। তবে আশা করা যায়, দ্রুত ঠিক হয়ে যাবে।

Banner-13.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

পেট ব্যথা হলে ভীষণ খারাপ লাগে। আশা করছি ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। যেহেতু বড় ধরনের কোনো রোগ ধরা পড়েনি তাই চিন্তার কিছু নেই ভাইয়া। মেডিসিন খেলে অবশ্যই ব্যাথা ঠিক হয়ে যাবে। আপনার জন্য অনেক অনেক দোয়া রইল ভাইয়া।

 3 years ago 

হ্যাঁ আপু তেমনটাই চেষ্টা করছি, আপাতত মেডিসিন নিয়েছি দেখি কি হয়।

 3 years ago 

প্রথমেই আপনার একদম সুস্থতা কামনা করছি ভাইয়া। ইনফেকশন জনিত সমস্যাটি সেরে উঠুন।
আপনাকে দেখার জন্য সে ক্লিনিকে আসলো, আসলে সে মানবিকতার পরিচয় দিয়েছে।

 3 years ago 

অবশ্যই, কারণ এই সময়ে ডাক্তার পাওয়া বেশ কঠিন।

 3 years ago 

ভাইয়া আপনার পোস্ট পড়ে প্রথমে খারাপ লেগেছিল । ঠিক বলেছেন ভাইয়া ঈদের সময় তেমন ডাক্তার পাওয়া যায় না। যাক আপনার কলিকের সহায়তা দেখিয়েছেন জেনে অনেক ভালো লাগলো।আসলে অসুখ হলে আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাওয়া উচিত। আর ডাক্তার পরিক্ষা দেবে এটাই স্বাভাবিক। যাক ভাইয়া শুনে ভালো লাগল যে তেমন কোন সমস্যা নেই। দোয়া করি ঔষধ খেলে তারাতাড়ি সুস্থ হয়ে উঠবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার সাবলীল মন্তব্যের জন্য।

 3 years ago 

ঠিক তাই ভাইয়া কে কখন যে অসুস্থ্য হয়ে যায় তা বলে যায় না। আমরা অনেকই অনেক সময় সামান্য শরীর খারাপকে তেমন পাত্তা দেই না। যখন বেশি অসুস্থ্য হয়ে যাই তখনই ডাক্তারের কাছে যাই। যাই হোক তবে ভালো খবর যে আপনার তেমন সিরিয়াস কোন সমস্যা হয়নি। ঔষধ খেলেই সেরে যাবে।তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠেন এই কামনা করি।

 3 years ago 

আপাতত ওষুধের উপরেই আছে আপু, দেখে কি হয়।

 3 years ago 

ভাইয়া, পেট ব্যথার কথা শুনলে আমার বড্ড ভয় করে। কেননা এই পেট ব্যথায় পরে আমার স্ত্রীর এপেন্ডিক্স ব্লাস্ট হয়ে গিয়েছিল। তাও আবার সাত মাসের টুইন বেবি ছিল। অবশেষে এই এপেন্ডিক্স এর কারনে আমার টুইন বেবি আর পৃথিবীতেই নেই। তাই কারো পেট ব্যথার কথা শুনলে আমি খুব ঘাবড়ে যাই। তবে আপনি যেহেতু পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন সব ঠিকঠাক আছে, শুধুমাত্র ইনফেকশনের কারণে পেটের এই ব্যথা দেখা দিয়েছে। যাইহোক ভাইয়া, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন এবং বিশ্রাম নিবেন, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই সুস্থ হয়ে যাবেন। মহান সৃষ্টিকর্তার কাছে আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

 3 years ago 

আপনার ব্যাপারটা জেনে বেশ ব্যাথিত হলাম ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63327.32
ETH 1829.19
USDT 1.00
SBD 0.38