সংক্ষিপ্ত আড্ডা

in আমার বাংলা ব্লগ8 months ago

বহুদিন পরে গতকাল শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা হয়েছিল। শহর ছাড়ার পর থেকে সেভাবে ওদের সঙ্গে দেখা কিংবা যোগাযোগ হতো না। তাছাড়া ওরাও জীবন জীবিকার জন্য বিভিন্ন জায়গায় অবস্থান করে।

যাদের সঙ্গে একটা সময় অফুরন্ত সময় কাটিয়েছে, আজ তাদের সঙ্গে চাইলেও কোনভাবেই আগের মতো দেখা করা সম্ভব হয় না। সম্ভব হয় না আগের মতো ছুটে বেড়ানো কিংবা সময় কাটানো।

9413.jpg

9368.jpg

9414.jpg

জীবন চক্রের এই গোলকধাঁধায় নিমজ্জিত হয়ে, বিগত জীবনের ফেলে আসা স্মৃতিগুলো যেন হারাতে বসেছি। তাই হয়তো গতকাল সন্ধ্যাবেলায় হঠাৎই পুরনো স্মৃতিগুলোকে সবাই একটু সতেজ করার জন্য, একত্রে দেখা করেছিলাম । তাও অনেকেই অনুপস্থিত ছিল, এটাই স্বাভাবিক। কেননা ব্যস্ততা তো কাউকেই ছেড়ে দেয়নি।

বাবু ও গিন্নিকে রেখেই গিয়েছিলাম, তবে মজার ব্যাপার হচ্ছে ওখানে গিয়ে দেখি, ওরা ওদের বাবু ও গিন্নিকে নিয়ে এসেছে। সবার সঙ্গেই আন্তরিকভাবে সময় কাটানো গেল। বিশেষ করে ওদের বাবুদের সঙ্গে।

অনেকটা বছর পর এভাবে সবার সঙ্গে দেখা, যদিও সংক্ষিপ্ত সময়ের আড্ডা ছিল, তারপরেও যতটা সময় ছিলাম, সবাই সবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম।

আগামী নিয়ে কারো তেমন খুব একটা আফসোস নেই বরং যতো আফসোস সব ফেলে আসা দিন নিয়ে। সবাই আবার ফিরতে চায় অতীতে, তবে তা কোনভাবেই সম্ভব না।

এই যে হুট করে সবার সঙ্গে দেখা, খোঁজখবর নেওয়া কিংবা আলাপচারিতা, এই মুহূর্তগুলোই হয়তো জীবনে বেঁচে থাকতে আরো অনুপ্রেরণা যোগাবে।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

মাঝেমধ্যে গভীরভাবে ভাবলে, জীবনটাকে একেবারে অদ্ভুত মনে হয়। যাদের সঙ্গে আমরা অতীতের বেশিরভাগ সময় কাটিয়েছি,তারাই জীবন জীবিকার তাগিদে দূরে চলে গিয়েছে। এটাই বাস্তবতা,তাই মেনে নিতে হবেই। তবে পুরনো বন্ধু বান্ধবদের সাথে একটু সময় কাটাতে পারলে ভীষণ ভালো লাগে। বেশ ভালো লাগলো আপনাদেরকে একসাথে দেখে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

আমার অনুভূতি বুঝতে পারার জন্য ধন্যবাদ ভাই। কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
BTC 60184.04
ETH 1615.08
USDT 1.00
SBD 0.42