একটু আধটু পায়চারি।

in আমার বাংলা ব্লগ8 months ago

গতদিন সম্ভবত লিখেছিলাম যে টানা বৃষ্টিতে কয়েকদিন ধরে গৃহবন্দী সময় কাটছে, অবশেষে অবশ্য গতকাল সেই গৃহবন্দী জীবন থেকে মুক্তি পেয়েছি।

তিন থেকে চার দিন তো হবেই বাড়ির বাইরে যাই নি, কারো সঙ্গেই সেভাবে সশরীরে যোগাযোগ ছিলনা কিংবা কিছুটা তো একাকিত্ব বোধ করছিলাম। সব মিলিয়ে মিশ্র রকম অনুভূতি।

11302.jpg

ভিডিও লিংক

শুধুমাত্র অপেক্ষায় ছিলাম বৃষ্টি থেমে যাওয়ার কিংবা বাড়ির সামনের কাঁচা রাস্তা গুলো শুকিয়ে যাওয়ার জন্য। যেই না, পরিবেশ পরিস্থিতি ভালো মনে হয়েছে, তখন আর এক বিন্দু দেরি করিনি ।

একা একাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম অনেকটা নিজের মতো করে, প্রায় এক ঘণ্টার অধিক সময় পায়চারি করেছি গ্রামের সামনের পাকা রাস্তা ধরে।

যদিও খানিকটা শীত পড়েছে, তবে সেসব উপেক্ষা করেই নিজের মতো করে পায়চারি করেছি দীর্ঘ সময়। শিরশির ঠান্ডা বাতাস জানান দিয়ে যাচ্ছিল, শীতের আগমনী বার্তা।

এ সময় আর বৃষ্টি না হলেই ভালো হয়, কেননা ইতিমধ্যেই বৃষ্টি আর বাতাসের কারণে কৃষকের কষ্টে ফলানো ফসলের বেশ ক্ষতি হয়ে গিয়েছে।

যদিও নিজের দিক থেকে কিছুটা হালকা হতে পেরেছি পায়চারি করে, তবে যখন ফসলের জমিগুলো দেখছিলাম, তখন কিছুটা ব্যথিত হয়েছি।

ওই যে বললাম মিশ্র রকম অনুভূতি, তা হয়তো সবকিছু মিলেই।তারপরেও সবার মঙ্গল হোক এই কামনাই করি।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

সবুজের সমারোহ দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে ভাই। বেশ কয়েকদিন পর ভালোই পায়চারি করেছেন। ভিডিওটা খুবই সুন্দর হয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 8 months ago 

বৃষ্টি বন্ধ হওয়াতে কিছুটা স্বস্তি ফিরেছে ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42