মুক্তি

in আমার বাংলা ব্লগ18 hours ago

প্রকৃতি কখনো শব্দ করে না, তবু সে অনেক কথা বলে।
সবুজের নীরবতা, আকাশের বিস্তৃতি, আর বাতাসের ছোঁয়া মনে করিয়ে দেয়—জীবন আসলে খুব বেশি জটিল নয়; জটিল করে তুলেছি আমরা নিজেরাই।

মানুষের ভিড়ে যতটা শান্তি খুঁজি, তার চেয়ে অনেক বেশি প্রশান্তি খুঁজে পাই প্রকৃতির নির্জনতায়। কারণ প্রকৃতি বিচার করে না, প্রতারণা করে না, শুধু আপন করে নিতে জানে।

কিছু দৃশ্য ক্যামেরায় বন্দী হয়, আর কিছু অনুভূতি হৃদয়ে। আজকের এই ছবি গুলো শুধু ফ্রেম নয়, আমার ভেতরের নীরবতারও প্রতিচ্ছবি।

গত কয়েকদিন আগে ঘুরতে গিয়ে ছবিগুলো তুলেছিলাম, তবে সেভাবে ভাগ করে নেওয়ার সুযোগ পাইনি। আজ যখন পড়ন্ত বেলায় ফোনের গ্যালারি চেক করছিলাম, তখন ভাবছিলাম আজই হয়তো উত্তম সময় শেয়ার করার।

অবশেষে ছবিগুলো গ্যালারি পেরিয়ে মুক্তি পেল আপনাদের সম্মুখে। প্রকৃতির কাছাকাছি থাকুন, উপভোগ করুন প্রকৃতির সৌন্দর্য । আর যাইহোক, নিরাশ হতে হবে না।

32701.jpg

32703.jpg

32705.jpg

32707.jpg

ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64513.52
ETH 1868.86
USDT 1.00
SBD 0.38