দুর্বলতা প্রবল

in আমার বাংলা ব্লগ21 days ago

28314.jpg
source

গ্রামে আসার পর থেকেই ভুলু নামে একটা কুকুর পালতাম। ভুলুর প্রতি আমার ভালোবাসা, খাতির-যত্ন দেখে অনেকেই তাকে সহ্য করতে পারেনি। শেষ পর্যন্ত ভুলুর জীবনটা চলে গিয়েছিল কিছু পাষণ্ড জানোয়ারের হাতে, যারা ওর দুই ঠ্যাং ভেঙে পৃথিবীতেই ওকে নরকযন্ত্রণার স্বাদ দিয়েছিল।

বহু চেষ্টা করেও শেষমেশ ভুলুকে বাঁচাতে পারিনি। এটা ঠিক, ভুলুর আত্মা ঠিকই চলে গেছে, তবে বিষয়টা আমাকে চোখে চোখ রেখে বুঝিয়ে দিয়ে গিয়েছে, আমার আশেপাশে মানুষের ছদ্মবেশে কিছু পাষণ্ড জানোয়ার আছে।

ভুলু হয়তো এখন সৃষ্টিকর্তার পরম যত্নে ভালোই আছে। তবে ও চলে যাওয়ার আগ মুহূর্তে এত ব্যাকুল চোখে পৃথিবীটাকে দেখেছিল, মনে হচ্ছিল যেন আর ক'টা দিন যদি ওকে বেঁচে থাকতে দেওয়া হতো, তাহলে হয়তো পৃথিবীর আলো-বাতাস, ও একটু ভালোভাবে উপভোগ করত।

তবে আফসোস, যা মানুষরূপী ওই পাষণ্ড জানোয়ারগুলো পূরণ হতে দেয়নি।

আজ হয়তো ভুলু বেঁচে নেই, তবে পৃথিবীতে এমনও কিছু মানুষ আছে, যারা ভুলুর মতো অসংখ্য পথের কুকুরকে সযত্নে আশ্রয় দিয়ে লালন-পালন করে। কেন করে জানি না—হয়তো নিরীহ প্রাণীর প্রতি মায়া কিংবা ভালোবাসা থেকেই।

ইফাজকে যারা ব্যক্তিগতভাবে চেনে, তারা ওর পথের কুকুর লালন-পালনের ব্যাপারটা খুব ভালোভাবেই জানে। আর যারা চেনে না, তাদের বলছি—ছেলেটা একদম নির্ভেজাল। অবলা প্রাণীর প্রতি ওর দুর্বলতা ভীষণ প্রবল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.083
SBD 0.42