পৌঁছাবে কি?

in আমার বাংলা ব্লগlast month

28403.jpg
source

এখন আর সরাসরি কোনো লেখকের বই হাতে নিয়ে নেড়েচেড়ে পড়তে খুব একটা ইচ্ছে করে না। সবকিছুই অনলাইনে পাওয়া যায়। এমনকি লেখকের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা হলেও সেটাও সম্ভব।

কতজন কতভাবে পছন্দের লেখকদের ঈদের শুভেচ্ছা জানালো, আমিও অবশ্য চেষ্টা করেছি প্রিয় লেখককে শুভেচ্ছা জানাতে। সম্ভবত ঈদের দুদিন আগে অনলাইনে পছন্দের লেখকের দুটি অনুপ্রেরণামূলক লেখা গোগ্রাসে পড়ে ফেলেছিলাম। যেহেতু লেখাগুলো অনুপ্রেরণামূলক ছিল, তাই ভেতরটা যেন নড়েচড়ে উঠেছিল।

যে লেখা পড়ে মস্তিষ্কে যুক্তির উদয় হয় না কিংবা কোনো অনুপ্রেরণা জাগে না, তেমন লেখা খুব একটা পড়ি না। প্রেম, ভালোবাসা আর আবেগ কিছুটা আকর্ষণ করে বটে, তবে বেশি টানে বাস্তবতা।

যাই হোক, প্রিয় লেখককে একটি ক্ষুদ্র শুভেচ্ছাবার্তা পাঠিয়েছিলাম।

হাজারো শুভেচ্ছাবার্তার ভিড়ে সুদূর উত্তরবঙ্গ থেকে পাঠানো এই বার্তাটি কতটুকু ভিড় এড়িয়ে লেখকের কাছে পৌঁছাতে পারবে, এটা কিছুটা ভাবনার বিষয়।

উৎসবের আনন্দে ভাটা না পড়ুক, পাওয়া-না-পাওয়ার সব হিসাব চুকিয়ে যাক, জীবন হোক আরও মসৃণ। ভালোবাসা উথলে উঠুক হৃদয়ে—এই কামনায়।

ঈদ মোবারক।

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64324.51
ETH 1810.99
USDT 1.00
SBD 0.38