ঐশী

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG-20230205-WA0002.jpg

মানুষের জীবন নিয়ে লেখালেখি করা এটা হয়তো আমার কাছে নতুন কিছু না। টুকটাক নবীন প্রবীণ সবাইকে নিয়েই লিখি। বেশি লিখতে ইচ্ছা করে ছুটে চলা মানুষগুলোকে নিয়ে। তাদের জীবনগুলো নিয়ে লিখে অনেকটা প্রশান্তি পাই। যাইহোক অনেকদিন থেকেই ভাবছি, নবীন প্রাণ নিয়ে লিখব । হয়তো সেই ভাবনাচিন্তা থেকেই আজকের লেখা।

ঐশী বয়সে নবীন হলেও ওর চিন্তা চেতনায় আমি প্রতিনিয়ত একটু ভিন্নতা দেখেছি। হয়তো সেটা দেখার সুযোগ হয়েছিল পাশাপাশি থাকার সুবাদে। কথা গুলো শুধু ওর আমি কাকু হিসেবে বলছি না। ওর ভিতরে যে মানবিকতা ও মনুষত্বের ছোঁয়া আছে, তা আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম।

যদিও ব্যাপারগুলো খুবই ক্ষুদ্র, তবে এই আচরণ ও শিক্ষাগুলো কমবেশি সকলের ভিতরেই থাকা দরকার বলে আমি মনেকরি। এইতো সেদিন ওর বাবা এসেছিল ছুটিতে। যেহেতু দীর্ঘদিন পরে বাড়িতে এসেছে, তাই দু'মেয়ের জন্যই ব্যাগ ভরে তাদের পছন্দের ফল কিনে নিয়ে এসেছে। তাতে হয়তো কমলালেবু পরিমাণে বেশ বেশি ছিল। হয়তো তার মেয়েরা খেতে পছন্দ করে বিধায়।

সামনে যেহেতু মাধ্যমিকের পরীক্ষায় বসবে ঐশী, তাই ওর পড়ার চাপটা এখন আগের থেকে একটু বেশি। মাধ্যমিকে ভালো ফলাফল করতেই হবে, হয়তো এই জন্যই একটু বাড়তি চাপ দিচ্ছে তার পরিবার থেকেও। সেই যে সকালবেলা স্কুলে যাওয়া আবার সারাদিন স্কুল করে এসে, গৃহ-শিক্ষকের কাছে পড়াশুনা, সর্বোপরি তার এখন বেশ ভালই ব্যস্ততপূর্ণ সময় যাচ্ছে।

স্কুলে টিফিন নিয়ে যাওয়ার স্বভাব ওর আছে। বলা যায়, ওর মা নিজের থেকেই ওর ব্যাগে টিফিন গুছিয়ে দেয়। গার্লস স্কুল মোড়ে সেদিন হঠাৎই এক বৃদ্ধ মহিলার সঙ্গে ওর দেখা। অনেকটা সাহায্যের জন্য হাত বাড়িয়েছে ওর কাছে। ঐ মুহূর্তে আসলে ও কি করবে, ঠিক সেভাবে বুঝে উঠতে পারে নি। তারপরেও স্কুল ব্যাগে থাকা কমলালেবু ও বের করে দিয়েছে।

প্রতিনিয়ত রিক্সাভাড়ার জন্য যে পয়সা গুলো ওর বাবা-মা ওকে দেয়, হয়তো সেটা কম বেশি ও জমিয়ে রাখে। ব্যাপারটা ওর বাড়ির সবাই জানে। এইতো সেদিন স্কুলে ওর সহপাঠীর আত্মীয়ের অসুস্থতার কথা শুনে, সেখানে সে কিছু পয়সা দিয়েছে। মানে নিজের যে জমানো পয়সা ছিল সেটাও দিয়েছে এবং ওর ছোট বোনের জমানো পয়সা গুলোও দিয়ে দিয়েছে। মূলত ওর সহপাঠীর আত্মীয়ের অসুস্থতার ব্যাপারটা, ওর মনে বেশ দাগ কেটে গিয়েছে।

যেহেতু বাড়ির কাউকে না জানিয়ে সে, এতো গুলো জমানো পয়সা দিয়েছে,তাই বাড়িতে বেশ খানিকটা কড়া কথা তাকে শুনতে হয়েছিল। ঐশীর এ ধরনের স্বভাব নতুন না। মোটামুটি কমবেশি এই ধরনের কাজগুলো সে করেই যাচ্ছে। এসব অবশ্য আমার জানার কথা না। যেহেতু ওর মায়ের সঙ্গে আমার গিন্নির সুসম্পর্ক আছে, সেই সূত্রেই কিছু কথা আমার কানে এসেছিল।

যদিও ওরা এখন দোতলায় থাকে, পথের কিছুটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। তারপরেও আমাদের মনের ভিতরে বিন্দু মাত্র কোন দূরত্ব তৈরি হয়নি। মুঠোফোনের মারফতে কথা অনবরত হয়। সেদিন দুপুরের পরে যখন ঘুম থেকে উঠেছি, তখন কিছু কথা কানে আসছিল। আরে ভাবি আর বলেন না, এই মেয়েটাকে নিয়ে আর পারিনা। কি করেছে জানেন, ওর জমানো পয়সাগুলো স্কুলের কাকে না কাকে যেন দিয়ে দিয়েছে।

আমি দেখছিলাম, গিন্নি আমার সেই কথাগুলো বেশ মনোযোগ সহকারে শুনছে আর কি প্রতিউত্তরে বলবে, সেটা নিয়ে ভাবছে। গিন্নি আসলে বৌদির কথার প্রেক্ষিতে কি বলবে, সেটা বুঝতে পারছে না। তাই পুরো ব্যাপারটা অতঃপর খোলাসা করে আমাকে বলল। আমি তো শুনেই, একগাল হেসেই ফেললাম।

বললাম, মেয়েটা যা করেছে বেশ ভালোই করেছে। ওকে ওর মত করে থাকতে দাও। ওর ভিতরে যে মনুষত্বের ছোঁয়া আমি দেখছি, তা যদি ও লালিত করতে পারে, তুমি দেখে নিও তাহলে ভবিষ্যতে ও ভালো কিছু করতে পারবে।

আর তাছাড়াও এখন যে দিনকাল পড়েছে, নবীন প্রবীণ কারো ভিতরেই তো মনুষ্যত্বের ছিঁটে-ফোঁটো দেখা যায় না । ঐশীর এমন মানসিকতাকে অবশ্যই আমি সম্মান জানাই। ওর মতো বাকি অন্য সকল নবীন প্রাণের মাঝেও এমন মানসিকতার সঞ্চারণ হোক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি।

Banner-8.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 3 years ago 

ঐশিকে নিয়ে লেখা গল্পটা পড়ে অনেক ভালো লাগল। সত্যি ভাইয়া এখন নবীন প্রবীণ সকলের মধ্যে মনুষ্যত্ব বোধ নেই বললে চলে।আপনি ঠিক বলেছেন ঐশির মধ্যে সত্যি পরবর্তন দেখা যাচ্ছে।তা না হলে নিজের টিফিন অন্যকে দিয়ে দেয় । দোয়া করি ঐশি জীবনে অনেক বড় হবে।আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

ঐশির গল্পটা বেশ অসাধারণ ছিল দাদা। ঐশির মত উদার মানসিকতার মানুষদের আমি মন থেকেই সম্মান করি। ঐশির মতো আমাদেরও মানবিক হওয়া উচিত, মানুষকে সবসময় সাহায্য করার মনোভাব রাখা উচিত। ঐশির জন্য অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 3 years ago 

জানিনা আমার মেয়েরা ভবিষ্যৎ এ কি হবে তবে আমার মেয়ের মধ্যে মনুষ্যত্ববোধ দেখে আমি একজন মা হিসেবে গর্ববোধ করি। আমার মেয়ে অন্যের কষ্টে নিজে কষ্ট পায় তাই নিজে না খেয়ে হলেও মানুষ কে খাওয়াতে অনেক ভালোবাসে। আমি ওর পরীক্ষার সময় প্রতিদিন রিক্সা ভাড়া দেই যাতে করে পরীক্ষা শেষে তাড়াতাড়ি বাসায় ফিরতে পারে কিন্তু না প্রতিদিনই দেখি কয়েক মিনিট দেরি করে বাসায় আসে তখন জিজ্ঞেস করি যে রিক্সায় আসতে তো এতো দেরি হওয়ার কথা নয়, তখন ও বলে মা আমি টাকা টা একজন ভিক্ষুক কে দিয়েছি তাকে দেখে আমার খুব মায়া লেগেছে তখন আসলে আমার কি বলা উচিত আমি নিজেও জানিনা এই কাজ সে প্রতিদিনই করে এবং তাতে ও আনন্দ পায়।আমার সন্তানের এই মানসিকতার উন্নতি যেনো আজীবন অটুট থাকে এই প্রার্থনা করি।🙏 আমার মেয়ের ভালো কাজ গুলোকে সুন্দরভাবে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।🙏🙏

 3 years ago 

মানবিক গুণে মানুষ হওয়া জীবনের অনেক বড় একটি অর্জন। আসলে ঐশী মানবিক গুনে মানুষ হতে পেরেছে। তাই তো নিজের জমানো টাকা দিয়ে একজন অসহায় মানুষকে সাহায্য করেছে। আসলে তাদের এই ছোট ছোট কাজগুলো একদিন অনেক বড় কিছু অর্জন করতে সহায়তা করবে। হয়তো বড় হলেও সে মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের জন্য কিছু করার চেষ্টা করবে। ভালো লাগলো ভাইয়া আপনার লেখাগুলো পড়ে। নতুন ভাবে ঐশিকে আমরা চিনতে পারলাম।

 3 years ago 

পাশাপাশি থাকার কারণে ঐশী কে অনেক কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমারও।ও বরাবর ভিন্ন ধাচের অনেকটা সহজ সরল অনেকটা অভিমানী। এধরণের মানুষ গুলো মানুষকে বেশি ভালোবাসে।ওর স্বপ্ন গুলো অন্যরকম।বৌদির ওকে নিয়ে অনেক স্বপ্ন ভবিষ্যত জীবনে ঐশী একজন সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করুক এই কামনা করি।

 3 years ago 

মানবিকতাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় গুণ। আর এই গুণটাকে লালন পালন করতে অনেক বেশিই কষ্ট হয়। আর যারা এক মনে এটি পালন করতে পারে তারা ছোট থেকেই শিখে যায়। তবে ঐশির মধ্যে এই গুণটি রয়েছে এজন্য সত্যিই আমি খুব খুশি। কারণ একজন মানুষ মানবিক হলে তার সাথে থাকা মানুষগুলোর মধ্যেও কিছুটা মানবিকতা হয়তোবা গড়ে উঠতে পারে।ঐশির জন্য দোয়া রইল,মানুষের মত মানুষ হয়ে উঠুক।

 3 years ago 

সত্যিই ভাই ঐশির এমন মনোভাব একদিন তাকে অনেক দুরে নিয়ে যাবে৷ সত্যি এই যুগে সাহায্য কিংবা বিপদে কাউকে পাওয়া৬ অনেক টা কঠিন৷
কিন্তু ঐশি একদম ভিন্ন ৷ আসলে পৃথিবীতে এসব মানুষের দরকার ৷ যারা অন্যের সুখে দুঃখে পাশে থাকবে ৷ ঐশির জন্য অনেক শুভকামনা ৷

So beautiful

 3 years ago 

কিছু মানুষ শুধুমাত্র পৃথিবীতে বসবাস করে, আর কিছু মানুষ হৃদয়ের মনিকোঠায় জায়গা করে নেয় অনায়াসে, অবলীলায়। আর যখন গভীর আঁধারে ঢেকে যায় পুরো পৃথিবী তখন এক চিলতে চাঁদের আলো পুরো পৃথিবীকে আলোকিত করে, শুধুমাত্র নিজের আলোতে।

দোয়া রইল মামুনির জন্য ❤️

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64091.33
ETH 1842.93
USDT 1.00
SBD 0.38