আছাড় খাওয়া ভালোবাসা
ভালোবাসা বলতে কিছু নাই রে পাগলা, যা দেখছো সবই ধোঁকা। ভালোবাসা যদি থেকেই থাকে, তা হয়তো সিনেমা, নাটকে কিংবা কল্পনাতে।বাস্তবে এর ছিটেফোঁটাও নেই। সবই স্বার্থের কারসাজি।
তোমার জন্য মরে যাচ্ছি, ব্যাকুল, কাতর, অস্থির আমি; হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে, দুশ্চিন্তা গ্রাস করেছে এসব খুবই ক্ষণিকের, বলতে গেলে কেবল আবেগের জন্য। এর বাইরে আর কিছুই না।
চাহিদার বাইরে যদি কিছু থেকে থাকে, সেটা-ই ভালোবাসা বলা যেতে পারে। তবে এমন ভালোবাসা তো আর দেখা যায় না। স্বার্থের বেড়াজালে সবকিছু এমনভাবে জড়িয়ে গিয়েছে যে, সেখানে ভালোবাসার মতো পবিত্র বিষয় স্পর্শ করার সুযোগ নেই বললেই চলে।
ব্যাপারটা খোলাসা করে বলি, বিষয়টা অনেকটা লেনদেনের মতো। চাহিদা প্রতিনিয়তই সাদৃশ্যপূর্ণ, সেটা দুপক্ষ থেকেই। দুজন দুজনকে জানে, চেনে, বোঝে তারপরেও ধোঁকার সম্পর্কে জড়িয়ে যায়।
জানে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, তারপরেও অনেকটা ঝুলে থাকার মতো লেগে থাকে। মানে, যে কয়টা দিন নিজেদের ভালো লাগা বা স্বার্থ কাজ করে, ঠিক সেই হিসেবেই চলে।
আর এই ক্ষণিকের মায়ার পিছুটানে যারা পা পিছলে আছাড় খায়, তাদেরকে আর যাই হোক, বুদ্ধিমান বলা যায় না।তবে এটাও সত্য আছাড় খেতে খেতে সবাই একটু পরিপক্ক হয়।
এই হচ্ছে ভালোবাসার বর্তমান অবস্থা। যদি বিশ্বাস না হয়, আশেপাশে তাকিয়ে দেখেন,বাস্তব প্রমাণ পেয়ে যাবেন।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR