দুর্গন্ধযুক্ত ভাবনা
দুর্গন্ধযুক্ত ভাবনা, এটা নির্ভর করে ব্যক্তি বিশেষে। সমাজ কিংবা পারিপার্শ্বিক অবস্থাতে বিকারগ্রস্ত মানসিকতার মানুষ কিলবিল করে ঘুরে বেড়ায় আর তাকে উৎসাহ দেয় অনেকে।
কাকে কিভাবে ছোট করা যাবে, হেয় প্রতিপন্ন করা যাবে কিংবা আক্রমণাত্মক ভাবে হিংসার বেড়াজালে জড়িয়ে ফেলতে হবে, এ বোধশক্তি বিশেষ ব্যক্তিদের বেশ ভালোভাবে রপ্ত করা। এদের কাছে মুহূর্তেই কেউ মাথায় উঠে যায় আবার কেউ খুব দ্রুতই ঘেন্নার পাত্রে পরিণত হয়।
শক্তপোক্ত লিখি না বহুদিন, তাছাড়া দুর্গন্ধযুক্ত ভাবনাচিন্তায় অন্তর্লিপ্ত থেকে পোক্ত লেখা গলাধঃকরণ করার অভিরুচি অনেকের থাকে না।
মনোরঞ্জন কিংবা তৃপ্তি দেওয়া লেখা তো চাইলেই ধুমধাম প্রকাশ করা যায়, কিন্তু যা আপনি-আপনারা ক্রমাগত করছেন অনেকটা অগোচরে, তা প্রকাশে আপনাদের এত যন্ত্রণা কেনো !
আপনাদের সুখবোধ দেওয়ার জন্য তো সবাই দায়িত্ব নিয়ে বসে নেই। প্রকাশ পেলে সবই পাক, কেননা মুদ্রার অপর পিঠটা দেখার অধিকার তো অন্তত সবাই রাখে !
সময় গড়ায়, পরিবর্তনে আশাবাদীর সংখ্যাও বাড়ে কিন্তু সেখানেও যদি ফেলে আসা সময়ের মতো দুর্গন্ধযুক্ত ভাবনাচিন্তা প্রতিনিয়ত সাদৃশ্য হয়-
তখন আশাবাদীদের মুখের ভিতরে মিডল ফিঙ্গার ঢোকে।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR