ভবঘুরে

in আমার বাংলা ব্লগ8 months ago

11427.jpg

11269.jpg

মেডিকেল প্রফেশন ছেড়ে দেওয়ার পর থেকে, যখন গ্রামে এসে থাকা শুরু করেছি, তখন থেকেই যেন নানা রকম কথা আমার কোনভাবেই পিছু ছাড়ছে না। যদিও সেরকম কথায় কান দেওয়ার মানুষ আমি নই, শুরুতেই অনেককে পরিষ্কার করে বলার চেষ্টা করেছি, তবে একটা সময়ের পরে গিয়ে সেই বলাটাও ছেড়ে দিয়েছি।

আসলে মানুষের কৌতূহলের শেষ নেই, একটার পর একটা প্রশ্ন করেই বসে। বলতে গেলে, এখনকার জীবনটা আমার বেশ ছন্নছাড়া, কিংবা ভবঘুরেও বলতে পারেন। দারুণভাবে উপভোগ করছি জীবনটা, অনেকটা নিজের মতো করে।

পুরনো বন্ধুদের সঙ্গে যেমন দূরত্ব তৈরি হয়েছে, তেমনই সখ্য হয়েছে নতুন কিছু মানুষের সঙ্গে—যারা একদম প্রান্তিক, যাদের ভেতরে কর্পোরেটের বিষাক্ত হাসি, অহংকার, হিংসা কিংবা বিদ্বেষ নেই বললেই চলে।

যাই হোক, একটা ছোট প্রমাণ দেওয়ার চেষ্টা করছি। ভবঘুরে জীবনে বন্ধুত্বের তালিকা বড্ড লম্বা হয়েছে। সেই তালিকায় যারা যুক্ত আছে, তারা নিতান্তই খেটে-খাওয়া মানুষ। তথাকথিত অধিক পুঁথিগত বিদ্যাধর, শিক্ষিত, চোর, বাটপার, ছেঁচড়, ভণ্ড, দুর্নীতিবাজ— আপাতত সেই তালিকায় নেই।

বিঃদ্রঃ ও আমার বন্ধু নরেশ, পেশা: নরসুন্দর।
আর আমি ওর বন্ধু— ভবঘুরে শুভ।

2154.png

2155.png

ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht


20211003_112202.gif


JOIN WITH US ON DISCORD SERVER

banner-abb4.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 8 months ago 

সেই তালিকায় যারা যুক্ত আছে, তারা নিতান্তই খেটে-খাওয়া মানুষ।

ভাই শিক্ষিত চোর বাটপারদের চেয়ে খেটে খাওয়া মানুষগুলো হাজার গুণে ভালো। আপনি সত্যিই খুব ভালো মনের একজন মানুষ। কারণ সবাই আসলে এই খেটে খাওয়া মানুষদের সাথে মিশতে পারে না। যাইহোক সর্বোপরি আপনার মঙ্গল কামনা করছি ভাই। ভালো থাকবেন সবসময়।

 8 months ago 

সবার মঙ্গল হোক, এই কামনাই করি। শুভেচ্ছা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.081
BTC 59825.23
ETH 1553.85
USDT 1.00
SBD 0.42