হঠাৎ হাসপাতালের উদ্দেশ্যে

in আমার বাংলা ব্লগ2 months ago

26776.jpg

গত কয়েকদিন থেকে শুধু আমি একাই জ্বরে ভুগছিলাম, পরিবারের অন্য কারোর তেমন জ্বর ছিল না। আমিও যে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছি, ব্যাপারটা ঠিক তেমন না; তবে আগের থেকে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

এক ভোগান্তি কাটতে না কাটতেই আরও একাধিক বিপদ সামনে চলে এসেছে। মানে এবার পুরো বাড়িই অসুস্থ। বাবুকে হামের টিকা দিতে হবে, বাবুর মায়ের জ্বর, সঙ্গে আমারও। সব মিলিয়ে একদম যা-তা অবস্থা।

সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হলাম। চেষ্টা করেছি ঘুরে ঘুরে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর জন্য এবং সঠিক চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার কার্পণ্য করিনি।

অনুভূতিটা বড্ড বিরক্তিকর, কেননা শরীর ও মন—দুটোই ভাঙাভাঙির পর্যায়ে আছে। সেরে ওঠা বড্ড জরুরি।

এমন সমস্যার ভুক্তভোগী শুধু আমরা নিজেরাই নই। বলতে গেলে আশেপাশে যেদিকেই তাকাবেন, সেদিকেই এই ভাইরাসজনিত জ্বর ছড়িয়ে গিয়েছে। আর যাকেই ধরছে, তার পুরো পরিবারকেই একদম কাবু করে দিচ্ছে।

সব মিলিয়ে গতকাল হাসপাতালে কাটানো মুহূর্তের ভিত্তিতে শুধু একটা কথাই বলতে চাই— এই জটিল আবহাওয়া মানব শরীরের জন্য কিছুটা ক্ষতিকর। তাই নিরাপদে ও সচেতন থাকাই বড্ড জরুরি।

ধন্যবাদ সবাইকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.084
BTC 62695.90
ETH 1672.76
USDT 1.00
SBD 0.42