অতিরঞ্জিত
মাথায় তুলে না রেখে, তার দায়িত্ব সে ঠিকঠাক মতো পালন করুক, এটাই তো কাম্য। তাকে মাথায় তুলে রাখার জন্য তার ডিপার্টমেন্টের লোক আছে, আপনি আমি সেই দায়িত্ব নিয়ে বসে নেই । তাছাড়া আমাদের ভিতরে সেই চাটার ভিত্তিক প্রবৃত্তি থেকেই গিয়েছে, যা থেকে এখনো সবাই বের হয়ে আসতে পারি নি।
গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঢুকতেই পারছিলাম না, বারবার দেখছিলাম স্থানীয় এলাকার কিছু তথাকথিত লোকজন থানার অফিসার ইনচার্জের জন্মদিন উপলক্ষে নানা রকম কর্মকান্ড করে যাচ্ছিল।
ব্যাপারটা আমার কাছে একদম অতিরঞ্জিত মনে হয়েছিল। যদিও আমার মনে হওয়াতে তেমন কারো কোন কিছু আসে যায় না, তবে যখন শিক্ষিত মানুষগুলোর ভিতরে এরকম চাটামো স্বভাব দেখি, তখন যেন মনে হয় শিক্ষিত মানুষ গুলোর হয়তো মেরুদণ্ড বাঁকা হয়ে গিয়েছে।
আসলে এই স্বভাবগুলো তো অনেকটা ভাইরাসের মতো, তাই হয়তো সেই ভাইরাস দমনের প্রতিষেধক এখনো আমাদের হাতে আসেনি। শুধু কি ব্যাপারটা, অফিসার ইনচার্জ কে ঘিরেই নাকি সব সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্মকর্তাদের ঘিরেই এমন অবস্থা।
আমরা সত্য শুনতে পছন্দ করি, তবে সত্য বলতে বড্ড নারাজ। দেখুন তাদের কাজ হচ্ছে মানুষকে সেবা দেওয়া, সাধারণ মানুষ প্রতিনিয়ত তাদের সমালোচনা করবে এবং প্রতিনিয়ত কাজের প্রতি তাদেরকে বেগবান করার উৎসাহ যোগাবে, এটাই স্বাভাবিক।
তবে কিছু তথাকথিত লোকজন যখন তাদেরকে একদম মাথায় তুলে রাখার মতো অবস্থা করে, তখন ব্যাপারটা বড্ড দৃষ্টিকটু লাগে।
আর এভাবে চাটামো স্বভাবগুলো আমাদের ভিতরে থেকেই যায় এবং যেগুলোর ভাইরাস আমাদের নিজের ব্যক্তি সত্তাকে, ক্রমাগতই বিসর্জন দেয়।
ডিসকর্ড লিংক
https://discord.gg/VtARrTn6ht
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
VOTE @bangla.witness as witness
OR
মানুষ মানুষকে মাথায় তুলে রাখে আবার একদম নিচেও নামিয়ে দিতে পারে।সবই অদ্ভুত কর্মকান্ড মানুষের তবে সমতা বজায় রাখাটাই জরুরী বলে আমি মনে করি।আপনি সুন্দর বিষয় নিয়ে আলোচনা করেছেন।ধন্যবাদ ভাইয়া।
ভালো বলেছেন আপু। ধন্যবাদ আপনাকে।