কচুর পাতার পানি

in আমার বাংলা ব্লগ5 years ago

মাঝে মাঝে কিছু দৃশ্য দেখে, আমি এমন ভাবে চিন্তিত হয়ে যাই সেটা নিয়ে আমি অনেক সময় চেষ্টা করি ব্যাখ্যা খোঁজার জন্য। মাঝে মাঝে খুঁজে পাই, আবার মাঝে মাঝে খুঁজে পাই না। যখন খুঁজে পাই না তখন খুব একটা খারাপ লাগে না। বরং ভালই লাগে, কারন কিছু কিছু জিনিস জানতেই হবে, তার কোনো মানে নেই।


এক পষলা বৃষ্টির পরে, কালকে যখন আমি বিকেলে বাড়ির পাশে হাঁটতে বের হয়েছিলাম। তখন দেখি কিছু কচুর পাতার উপর পানি জমে আছে এবং সেটা এমন ভাবে ঝিলিক দিচ্ছে, যেন যে কারো দৃষ্টি এই সৌন্দর্য এমনিতেই অবলোকন করবে। আচ্ছা কচুর পাতার উপর কেন পানি জমে থাকে না বা কচুর পাতা বৃষ্টির পানিতে কেন ভেজে না! এ প্রশ্নের সঠিক কোনো ব্যাখ্যা আমার কাছে নাই, তবে হয়তো কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে! সেটা আপাতত আমার কাছে কোন জানা নেই। আমার তো এখনে অনেক বন্ধু আছে, যদি কারো জানা থাকে তাহলে বিষয়টা আমাকে জানালে আমি উপকৃত হতাম।
এই গাছগুলো পাতার উপর কয়েকদিন আগেও অনেক ময়লা জমে ছিল। কিন্তু গতকাল বৃষ্টির পরে এই গাছগুলো এতটাই সতেজ ও প্রাণবন্ত হয়েছে, যেটা দেখতে এমনিতেই ভাল লাগছে। তার উপরে বৃষ্টির পানি গুলো এমন ভাবে গোলাকৃতির হয়ে জমে আছে, যেন ঝিলিক দিচ্ছে। যাইহোক আমি ছুঁয়ে দেখার চেষ্টা করলাম এবং সঙ্গে সঙ্গে পানি গুলো পড়ে গিয়েছে। যাইহোক কিন্তু পাতা ভেজেনি।আমি অপেক্ষায় থাকলাম উত্তরের। যদি কেউ আমাকে জানাতে পারে, তাহলে বিষয়টা আমার জন্য ভালো হবে। যে কেন কচুর পাতার উপর পানি জমে থাকে না এবং কচুর পাতা কেন পানিতে ভেজে না।
20210702_162438-01-01.jpeg

20210702_162446-01-01.jpeg

20210702_162525-01.jpeg

20210702_162531-01.jpeg

20210702_162535-01.jpeg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.090
BTC 63260.94
ETH 1791.75
USDT 1.00
SBD 0.39