উন্নয়নের ছোঁয়া লাগতে শুরু করেছে আমার এলাকায়

in আমার বাংলা ব্লগ5 years ago

বিগত সময়েও বলেছি যে, আমি মাঝেমাঝে সকালবেলা করে হাঁটাহাঁটি করি। কারণ যেহেতু একদম রাস্তার পাশেই আমাদের বাড়ি, তাই হাঁটাহাঁটি করতে খুব একটা বেশি সমস্যা হয় না। আর সকালবেলা করে বাইরে লোকজন খুব কম থাকে, তাই আমার জন্য সুবিধা হয় হাঁটাহাঁটি করতে।হয়তো আপনার আমার গল্পের ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন যে, আমি কি বিষয় নিয়ে লিখতে চাচ্ছি।


এখন থেকে দশ বছর আগেও আমাদের গ্রামের এই জমিগুলোতো প্রচুর পরিমাণে ধানের চাষ হতো। কিন্তু সময়ের পরিবর্তনে আমাদের এদিকে অনেক বড় বড় কোম্পানি এসেছে এবং তারা চেষ্টা করছে এই জায়গা গুলোকে কাজে লাগানোর জন্য। কারণ আমাদের দেশের শুধুমাত্র ঢাকাতেই বড় বড় শিল্প কলকারখানা স্থাপিত।যার কারণে ঢাকা শহরটা অনেকটা পরিবেশবান্ধবহীন ও বসবাসের অযোগ্য হয়ে গিয়েছে। আর এইজন্য হয়তো এরকম উদ্যোগ নিচ্ছে বড় বড় কোম্পানির মালিকেরা।
আপাতদৃষ্টিতে এই কল কারখানা নির্মাণ উদ্যোগগুলোকে আমি ভালভাবেই দেখছি। কারণ আমাদের এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভাল না। কারণ তারা বেশির ভাগ কৃষি কাজের সঙ্গে সম্পৃক্ত এবং তারা খুব কষ্ট করে জীবন যাপন করে। আমি মনে করি যদি এই কল-কারখানাগুলো আমাদের এলাকায় তৈরি হয় তাহলে এলাকার মানুষের আর্থিক সচ্ছলতা ফিরে আসবে এবং তাদের ভিতর অনেকটা নির্ভরশীল তৈরি হবে। কারণ এখানে অনেক শ্রমিকের দরকার হবে এবং আমি মনে করি লোকাল জায়গায় থেকে অনেক লোকজন সেখানে কাজ পাবে। বেকারত্ব কমিয়ে আসবে। যাইহোক আমার কাছে এটা আপাতত দৃষ্টিতে এই উদ্দ্যেগ ভালোই মনে হচ্ছে।
received_322868626155880.jpeg

Sort:  

জি আপু সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। আর সুন্দর বিষয় নিয়ে কথা বলছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করছেন ধন্যবাদ।

 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য

 5 years ago 

আসলেই সময় পরিবর্তনের সাথে সাথে সবকিছু পরিবর্তন হতে শুরু হয়।

 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য.

 5 years ago 

আপু আপনার এলাকাটির রাস্তাঘাট দেখে জায়গাটি নিরিবিলি মনে হচ্ছে। আমার নিরিবিলি জায়গা খুব ভাল লাগে।আপনার এলাকায় উন্নয়ন হচ্ছে শুনে ভালো লাগলো।

 5 years ago 

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য.

 5 years ago 

জি আপু আমাদের এলাকাতে অনেক রাস্তার কাজ চলছে এবং বিভিন্ন ধরনের নতুন নতুন ফ্যাক্টরি গ্রাম অঞ্চলে এসে স্থাপিত করা হচ্ছে.

 5 years ago 

ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.075
BTC 65675.87
ETH 1844.54
USDT 1.00
SBD 0.47